আপডেট :

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

        ১২ বছরের শিশুকে যৌন নিপীড়ন, ক্যালিফোর্নিয়ায় যুবকের ২০ বছরের বেশি কারাদণ্ড

        ‘এআই ফোর্স’ গঠন ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক জার নিয়োগ দেবেন ট্রাম্প

        গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’, ডেনমার্কের সঙ্গে চুক্তি

        হৃদযন্ত্রের আবরণ ভেদ করে ঢুকে ছিল সূঁচ, শরীরের নানা অংশে মিলল আরও ধাতব বস্তু

        ‘যুদ্ধের কথা ভাবার পর্যায়ে পৌঁছে গেছি’, ব্রিটেনকে সতর্ক করলেন বিশেষজ্ঞরা

        ডিজেলের দাম ছুঁল রেকর্ড ৬.৪৩ ডলার, জ্বালানি সংকটে বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        ছিপে উঠল ৬৪৮ পাউন্ডের বিশাল মাছ, সান ডিয়েগোর উপকূলে নতুন রেকর্ড

        এআই নিয়ন্ত্রণে বড় পদক্ষেপ নিউজমের, উন্নত মডেলে ‘কিল সুইচ’ তৈরির উদ্যোগ

        সান ফার্নান্দো ভ্যালিতে মেট্রো বাসসহ ৩ গাড়ির সংঘর্ষ, আহত ৭

        চাকরি ছাড়ার ঘোষণা দিয়েছিলেন কয়েক মাস আগে, এবার আদালত ভবনেই মিলল মিসৌরির প্রসিকিউটরের মরদেহ

        বাড়িতে অস্ত্র, মাদক ও ভয়ংকর ভিডিও—ফিলাডেলফিয়ায় নিখোঁজ ৫ নারীকে নিয়ে পুলিশের উদ্বেগ

        ‘সন্তানদের হত্যার বিষয়ে আমার কোনো সন্দেহই ছিল না’: লিন্ডসে ক্ল্যান্সির মামলার জুরি

        গলিয়ে বিক্রি করার আগেই ৫০ হাজার ডলারের যিশুর মূর্তি উদ্ধারে পুলিশের অভিযান

        ভয়াবহ উপকূলীয় ক্ষয়ে অরেঞ্জ কাউন্টিতে জরুরি অবস্থা জারি

        লস এঞ্জেলেসে বাস দুর্ঘটনা ও হেলিকপ্টার বিধ্বস্তে নিহত ৫ জনের স্মরণে আবেগঘন মোমবাতি প্রজ্বালন

        সৌদি আরবের কাছে ৪৮টি এফ-৩৫ যুদ্ধবিমান বিক্রির অনুমোদন ট্রাম্প প্রশাসনের

ইতালিতে আবারো করোনার হানা, বাড়তে পারে জরুরী অবস্থার মেয়াদ

ইতালিতে আবারো করোনার হানা, বাড়তে পারে জরুরী অবস্থার মেয়াদ

ইতালিতে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে শনিবার একদিনেই ২৪ জনের মৃত্যু হয়েছে। এছাড়া একইদিনে দেশটিতে নতুন করে শনাক্ত হয়েছে আরো ১ হাজার ৬৩৮ জন। শনিবার হঠাৎ করে মৃত্যুর হার বেড়ে যাওয়ায় আবারো নতুন করে চিন্তিত দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়।

ইতোমধ্যে দেশটির বিশেষজ্ঞরা চলমান জরুরী অবস্থার সময়সীমা ১৫ অক্টোবর থেকে বাড়িয়ে চলতি বছরের শেষ দিন অর্থাৎ ৩১ ডিসেম্বর পর্যন্ত বর্ধিত করার উপদেশ দিয়েছেন। তবে নতুন করে আবারো লকডাউনে না যাবার কথাও বলেছেন এসব বিশেষজ্ঞরা।

তারা বলছেন, ‘ইউরোপের অর্থনৈতিক শক্তিশালী দেশ ইতালির অর্থনীতিকে পুনরায় চাঙ্গা করতে নতুন করে লকডাউনে যাবার কোন সুযোগ নেই ইতালির। নতুন করে পুরো ইতালিকে লকডাউন করা হলে অর্থনৈতিকভাবে চরম মূল্য দিতে হবে ইতালিকে। তাই নতুন করে লকডাউনে না যেয়ে ভিন্নভাবে করোনা মোকাবিলা করে দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়াই এখন প্রধান চ্যালেঞ্জ দেশটির সরকারের’।

এদিকে রবিবার থেকে দেশটির জনপ্রিয় ফুটবল প্রিমিয়ার লীগ ‘সেরিয়া আ’র জন্য খুলে দেয়া হচ্ছে সকল স্টেডিয়াম। তবে ১৬ টি দেশের সাথে চলমান ফ্লাইট নিষেধাজ্ঞার বিষয়ে এখনো স্পষ্ট করে কিছু বলেনি দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়।

শনিবার দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শনিবার (১৯ সেপ্টেম্বর) সারাদেশে নতুন শনাক্ত হয়েছে ১ হাজার ৬৩৮ জন নতুন করোনা রোগী। এরমধ্যে সবচেয়ে বেশি শনাক্ত হয়েছে দেশটির উত্তরাঞ্চল লোম্বারদিয়ায় ২৪৩ জন। এছাড়া একইদিনে এ ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে আরো ২৪ জনের। এ নিয়ে দেশটিতে সর্বমোট মৃতের সংখ্যা ৩৫ হাজার ৬৯২ জনের। তবে গত ২৪ ঘণ্টায় এ ভাইরাস থেকে মুক্তি পেয়ে বাসায় ফিরেছেন ৯০৯ জন। এ নিয়ে দেশটিতে সর্বমোট সুস্থ হয়েছেন ২ লাখ ১৭ হাজার ৭১৬ জন। আর এ ভাইরাসে আক্রান্ত হয়ে বর্তমানে দেশটিতে চিকিৎসা নিচ্ছেন ৪৩ হাজার ১৬১ জন। এদের মধ্যে ২১৫ জনের অবস্থা আশঙ্কাজনক।


এলএবাংলাটাইমস/এলআরটি/আই

শেয়ার করুন

পাঠকের মতামত