আপডেট :

        সাত বছরেও শেষ হয়নি লস এঞ্জেলেস বিমানবন্দরের দুই মাইলের ট্রেন

        এথেন্সে বিস্ফোরণে ভবন ধস, নিহত ৬ জনের মধ্যে ৪ জনই মার্কিন নাগরিক

        হারিকেন পোলোর প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ঢেউ, বন্যা ও ভাঙনের শঙ্কা

        সান্তা মনিকায় স্বামী-স্ত্রীর মৃ-ত্যু, ১৫ ঘণ্টা পর মিলল সন্ধান

        হারিকেন পোলোর ঢেউ মোকাবিলায় প্রস্তুত লং বিচ, বাড়ছে উপকূলীয় ঝুঁকি

        ব্যাংক অব আমেরিকা আরও ১,০০০ শিক্ষানবিশ নিয়োগ করবে, কর্মী উন্নয়নে দেবে ১৫ কোটি ডলার

        ট্রাম্পের মৃত্যুতে ফ্রি বিয়ার দেওয়ার ঘোষণা, এবার বন্ধের মুখে উইসকনসিনের ব্রুয়ারি

        ট্রাম্পের উপস্থিতি অনুপ্রেরণা জুগিয়েছে, প্রেসিডেন্টস কাপ জয়ের পর বললেন মার্কিন অধিনায়ক

        ট্রাম্পের প্রস্তাব প্রত্যাখ্যানের পর ইরানের বার্তা, সংঘাত থামাতে দরকার শুধু আলোচনা

        পোলো ও ওডালিসের প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বড় ঢেউয়ের আশঙ্কা

        সিমি ভ্যালিতে একের পর এক দুর্ঘটনা, ফায়ারফাইটার গু রুতর আ হ ত

        হারমোসা বিচ এলাকায় ৩.৬ মাত্রার ভূমিকম্প, তাৎক্ষণিক ক্ষয়ক্ষতির খবর নেই

        ২০২৬ সালে ক্যালিফোর্নিয়ায় নেকড়ের আ ক্রমণে ক্ষতিগ্রস্ত বহু খামারের পশু

        বেলফ্লাওয়ারে আগুনের ঘটনায় গু লি বি দ্ধ ব্যক্তি, মুখোশধারী দুইজনকে সন্দেহ

        গাছে ঝুলন্ত অবস্থায় নারীর ম রদেহ, পুলিশ বলছে মৃ ত্যুর পর ঝুলিয়ে রাখা হয়েছিল

        ৩১ বছর আগের হ ত্যা মামলায় মৃ ত্যুদণ্ড, শৈশবের নি র্যাতনকে সামনে আনছেন ক্রিস্টা পাইকের আইনজীবীরা

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫০ হাজারের বেশি মানুষের মৃত্যুর আশঙ্কা

        শক্তিশালী নর’ইস্টারে বিপর্যস্ত বিমান চলাচল, প্রভাব পড়েছে এলএএক্সেও

        চীন-যুক্তরাষ্ট্রের মধ্যে এআই নিয়ে নতুন যোগাযোগ চ্যানেল চালুর ঘোষণা

        হারিকেন পোলো: ঝড়ের গতিপথে সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

মানবকল্যাণে সৌদি প্রিন্সের ৩২ বিলিয়ন ডলার দান

মানবকল্যাণে সৌদি প্রিন্সের ৩২ বিলিয়ন ডলার দান

অনেকটা নাটকীয়ভাবেই নিজের জীবনের উপার্জিত সব সম্পদ মানুষের জন্য দান করার ঘোষণা

দিলেন সৌদি প্রিন্স ও দেশটির শীর্ষ ধনী আলওয়ালিদ বিন তালাল। ৩২ বিলিয়ন ডলার সম্পদের

মালিক আলওয়ালিদ রাজ পরিবারের সদস্য ও সৌদি আরবের শীর্ষ ধনী। ইতিমধ্যে তিনি মানব

কল্যাণে ব্যয়ের জন্য খ্যাতি অর্জন করেছেন।
২০১৫ সালের ফোর্বস ম্যাগাজিনের জরিপে বিশ্বের ৩৪তম ধনীর স্বীকৃতি পান আরবের এ প্রভাবশালী

ব্যক্তিত্ব। ফোর্বস ম্যাগাজিনের জরিপে তাঁর সম্পদের পরিমাণ ২৮.২ বিলিয়ন ডলার উল্লেখ করা

হলেও প্রকৃত অর্থে সম্পদ ৩২ বিলিয়ন ডলার। গত বুধবার আকস্মিকভাবেই আলওয়ালিদ ঘোষণা

দিলেন, মারা গেলে তাঁর সব সম্পদ চ্যারিটি প্রতিষ্ঠানে চলে যাবে। তাঁর প্রতিষ্ঠিত আলওয়ালিদ

ফিল্যানথ্রোপিক ফাউন্ডেশন ইতিমধ্যে দানের অর্থ ব্যয়ও করতে শুরু করেছে।
রিয়াদে এক সংবাদ সম্মেলনে উদ্যোক্তা ও সৌদি রাজ পরিবারের সদস্য আলওয়ালিদ জানান, এসব

সম্পদ যুব ও নারী উন্নয়ন, দুর্যোগ ব্যবস্থাপনাসহ বিভিন্ন মানব উন্নয়নমূলক কাজে ব্যয় করা হবে।

তিনি বলেন, 'এই সম্পদ আমার আইনত প্রাপ্য রাজ সম্পদ থেকে সম্পূর্ণ পৃথক। তার সঙ্গে এর

কোনো সম্পৃক্ততা নেই।'
প্রয়াত বাদশাহ আবদুল্লাহর ভাইয়ের ছেলে প্রিন্স বিন তালাল সৌদি সরকারের কোনো দায়িত্বশীল পদে

অধিষ্ঠিত নন। তবে তিনি তাঁর অভিজাত চালচলন ও অর্থনৈতিক বিভিন্ন বিষয়ে মাঝে মাঝে চমকপ্রদ

বক্তব্যের জন্য বিশেষ পরিচিত। দানশীল ব্যক্তি হিসেবে ইতিমধ্যে খ্যাতি পেয়েছেন আলওয়ালিদ।

সৌদি মরু অঞ্চলে বিদ্যুৎ ও পানিহীন মানুষের জন্য তাঁর আর্থিক সাহায্যে বাড়িঘর ও অন্যান্য

সুযোগ-সুবিধা করে দেওয়া হয়েছে।
সংবাদ সম্মেলনে ৬০ বছর বয়সী বিন তালাল বলেন, 'সব মানুষেরই উচিত সম্ভব হলে কিছু নাটকীয়

সিদ্ধান্ত নেওয়া, যা মানুষের কল্যাণে লাগে।' তিনি বলেন, আগামী বছরগুলোতে সুপরিকল্পনা অনুযায়ী

ব্যয় হবে এ অর্থ। তবে এ ক্ষেত্রে কোনো নির্দিষ্ট সময়সীমা নেই কখন এ সম্পদ ব্যয় করা হবে। সূত্র

: এরাবিয়ান বিজনেস।

শেয়ার করুন

পাঠকের মতামত