আপডেট :

        ম্যাকআর্থার পার্কে মাদকবিরোধী অভিযান, মাঠে এলএপিডি ও ডিইএ

        দাবানল ত্রাণ ও বেকার ভাতার অর্থ আত্মসাৎ, কারাদণ্ড পেলেন টেক্সাসের নারী

        কুকুর প্রশিক্ষকের অবহেলায় ১১ কুকুরের মৃত্যু, দোষী সাব্যস্ত যুগল

        ডেলাওয়্যারের হাসপাতালে গুলিতে নিহত ১, ফিলাডেলফিয়ায় আটক সন্দেহভাজন

        নিউইয়র্কে ঘোড়ার গাড়ি দুর্ঘটনায় ভারতীয় পর্যটকের মৃত্যু

        যুক্তরাষ্ট্র–ইরান শান্তি চুক্তি স্বাক্ষর, যুদ্ধ বন্ধের পথে দুই দেশ

        ওয়ার্ল্ড কাপ দেখার অনুষ্ঠানে পানিতে ডুবে ৮ বছর বয়সী শিশুর মৃত্যু

        লস এঞ্জেলেসে হিট-অ্যান্ড-রান তাণ্ডব, পুলিশ কর্মকর্তাসহ আহত ৫

        আদালতের কক্ষে যৌন সম্পর্ক ও মিথ্যা বলার অভিযোগে অভিযুক্ত বিচারকের ক্ষমা প্রার্থনা

        কানাডার নাগরিকত্ব সনদ ফেরত দিতে বলা হলো কিছু ‘লস্ট কানাডিয়ান’কে

        হোয়াইট হাউসের ইউএফসি ইভেন্টে হামলার পরিকল্পনা নস্যাৎ, গ্রেপ্তার ৫

        নিউইয়র্কে খামারে আগুনে পুড়ে ১৭টি ঘোড়ার মৃত্যু

        ১,৫০০ একর এলাকায় দাবানল, রিভারসাইডে জারি জরুরি উচ্ছেদ নির্দেশ

        প্রেমিকাকে হত্যার পর মেয়েকে নিয়ে পালানো লস এঞ্জেলেসের বাবা মেক্সিকোতে গ্রেপ্তার

        ক্যালিফোর্নিয়ায় বড় ভূমিকম্পের আশঙ্কা, এক হাজার বছরের মধ্যে সর্বোচ্চ চাপে সান আন্দ্রেয়াস ফল্ট

        স্ট্যানফোর্ড সমাবর্তনে সুন্দর পিচাইয়ের বক্তব্য চলাকালে শিক্ষার্থীদের ওয়াকআউট

        ট্রাম্পের সমালোচক হওয়ায় তদন্তের অভিযোগ নিউসমের, নজরে স্ত্রী ও সাবেক সহযোগীরা

        ক্যালিফোর্নিয়ায় মার্কিন বিমান বাহিনীর বি-৫২ বোমারু বিমান বিধ্বস্ত, নিহত ৮

        অরেঞ্জ কাউন্টিতে সপ্তাহজুড়ে উচ্চ ঢেউ ও বিপজ্জনক সাগরস্রোতের সতর্কতা

        ক্যালিফোর্নিয়ার সৈকতে ঘুমিয়ে থাকা দুই নারী সাগরে ভেসে গেলেন, একজনের মৃত্যু

ইসরায়েলে ধর্মীয় অনুষ্ঠানে পদদলিত হয়ে মৃত ৪৪

ইসরায়েলে ধর্মীয় অনুষ্ঠানে পদদলিত হয়ে মৃত ৪৪

ছবি: এলএবাংলাটাইমস

ইসরায়েলের উত্তরাঞ্চলে ইহুদি ধর্মাবলম্বীদের ধর্মীয় অনুষ্ঠানে পদদলিত হয়ে কমপক্ষে ৪৪ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো অনেকে।

শুক্রবার (৩০ এপ্রিল) এই হতাহতের ঘটনা ঘটেছে। উদ্ধারকাজ এখনো অব্যাহত রয়েছে।

ইহুদি ধর্মাবলম্বীরা ‘লাগ বাওমর’ পালনের জন্য মাউন্ট মেরনে জড়ো হন। ইহুদি ধর্মাবলম্বীদের ধর্মীয় ছুটির দিন হিসেবে এটি পালন করা হয়।

প্রাথমিকভাবে জানা যায়, যে জায়গায় মানুষের বসার বন্দোবস্ত করা হয়েছিল, তার একাংশ ধসে পড়ায় এ দুর্ঘটনা ঘটে। পরে হুড়োহুড়ির মধ্যে পদদলিত হওয়ার কারণে এ হতাহতের ঘটনা ঘটেছে।

ইসরায়েলের উদ্ধারকারী দল দ্য মেগান ডেভিড অ্যাডম জানায়, এ পর্যন্ত ৪৪ জন নিহত হয়েছে। এছাড়া আহতদের মধ্যে অনেকের অবস্থাও গুরুতর।

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এই ঘটনাকে বড় ধরনের বিপর্যয় বলে উল্লেখ করেছেন। আহত লোকজনের জন্য তিনি প্রার্থনা করছেন বলে জানান।

আহত লোকজনকে উদ্ধারের জন্য জরুরি সংস্থাগুলো ছয়টি হেলিকপ্টার পাঠিয়েছে। সেনাবাহিনী বলছে, মাউন্ট মেরনে উদ্ধারকাজের জন্য ইসরায়েলের বিমানবাহিনী বেশ কয়েকটি হেলিকপ্টার পাঠিয়েছে। তাঁদের সঙ্গে চিকিৎসক দল রয়েছে।

সেনাবাহিনী হতাহত লোকজনকে উদ্ধারে সহায়তা করছে। ঘটনাস্থলেই অনেকের চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে।

কর্তৃপক্ষ ওই ধর্মীয় উৎসবে ১০ হাজার মানুষ সমবেত হওয়ার অনুমতি দিয়েছিল। আয়োজকেরা বলছেন, ৬৫০টির বেশি বাসে প্রায় ৩০ হাজার মানুষ মেরনে যান।

উদ্ধারকর্মীরা জানান, আহত কয়েকজনকে সামরিক বাহিনীর হেলিকপ্টারে তেলআবিব ও জেরুজালেমে নিয়ে যাওয়া হয়েছে।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত