আপডেট :

        বাজেট সংকটে রিভারসাইড কাউন্টিতে ৬২২ শেরিফের পদ কমানোর আশঙ্কা

        লস এঞ্জেলেস মেয়র নির্বাচনে বাসকে এগিয়ে দেখানো জরিপটি ভুয়া

        ই জিন ক্যারল মামলায় ট্রাম্পের আবেদন ফের খারিজ

        ওমানকে বোমা হামলার হুমকি ট্রাম্পের, ইরান চুক্তি নিয়ে বাড়ছে উত্তেজনা

        ভার্জিনিয়া বিশ্ববিদ্যালয়ে গুলিতে ৫ জন আহত, আলমারি থেকে তরুণ আটক

        ইউএসএস লিংকনে মানসিক স্বাস্থ্যকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে: মার্কিন কমান্ডার

        হারিকেন লালার তাণ্ডবে হাওয়াইয়ে শতাধিক বাড়ি ভেসে গেছে

        দক্ষিণ কোরিয়ার সঙ্গে সামরিক মহড়া কমানোর ঘোষণা ট্রাম্পের

        আদিবাসী সংরক্ষিত এলাকায় সীমান্ত দেয়াল: ট্রাম্প প্রশাসনের পক্ষে আদালতের রায়

        ৫ ফ্রিওয়েতে ৮ লাখ ডলারের কোকেন জব্দ, গ্রেপ্তার চালক

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ফের তীব্র গরম, ১০৫ ডিগ্রি পর্যন্ত উঠতে পারে তাপমাত্রা

        যুক্তরাষ্ট্র বয়কট করছেন অনেক কানাডিয়ান, ভ্রমণে বেছে নিচ্ছেন নতুন গন্তব্য

        ভার্জিনিয়া স্টেট ইউনিভার্সিটিতে গুলিতে আহত ৫, একাধিক সন্দেহভাজন পলাতক

        হাওয়াইয়ে শক্তিশালী ঘূর্ণিঝড় লালা, ৩৪ বছর পর সরাসরি আঘাতের আশঙ্কা

        দক্ষিণ লস এঞ্জেলেসের স্কুলে বন্দুকসহ শিক্ষার্থী আটক

        ক্যালিফোর্নিয়ার গভর্নর নির্বাচনে বেসেরার বড় ব্যবধান, পিছিয়ে হিলটন

        লস এঞ্জেলেসে অভিযানে প্রায় ২ লাখ ডলারের চোরাই পণ্য উদ্ধার

        হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি কারোলিন লেভিট পদ ছাড়ছেন

        টেক্সাসে সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ২

        ক্যালিফোর্নিয়ায় উবার-লিফট চালকদের ইউনিয়ন গঠনের পথে বড় অগ্রগতি

যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ব্যবস্থার হুমকি তালেবানের

যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ব্যবস্থার হুমকি তালেবানের

আফগানিস্তান থেকে সৈন্য প্রত্যাহারে যুক্তরাষ্ট্র গত বছর স্বাক্ষরিত দোহা চুক্তি লঙ্ঘন করেছে বলে অভিযোগ তুলেছে দেশটির সশস্ত্র সংগঠন তালেবান। চুক্তিভঙ্গের অভিযোগে ওয়াশিংটনের বিরুদ্ধে পাল্টা ব্যবস্থার হুমকি দিয়েছে সংগঠনটি।

শনিবার তালেবানের মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ এক বিবৃতিতে এই কথা জানান।

বিবৃতিতে বলা হয়, 'আফগানিস্তান থেকে বিদেশী বাহিনী প্রত্যাহারে সর্বসম্মতি ভিত্তিতে নির্ধারিত ১ মের সময়সীমা লঙ্ঘনে ইসলামি আমিরাত আফগানিস্তানের (তালেবান) জন্য দখলদার বাহিনীর বিরুদ্ধে সব ধরনের পাল্টা ব্যবস্থা নেয়ার পথ খুলে গিয়েছে।'

বিবৃতিতে আরো বলা হয়, তালেবান এখন তাদের নেতৃত্বের এই বিষয়ে সিদ্ধান্তের অপেক্ষা করছে।

এদিকে বৃহস্পতিবার থেকেই আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহার শুরু হয়েছে বলে আন্তর্জাতিক সংবাদমাধ্যমে খবর জানানো হয়।

গত বছরের ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্র ও তালেবান আফগানিস্তানে শান্তি প্রতিষ্ঠায় দীর্ঘ আলোচনার পর কাতারের রাজধানী দোহাতে এক দ্বিপক্ষীয় চুক্তি স্বাক্ষর করে। চুক্তির অধীনে তালেবান সহিংসতা ছেড়ে আফগানিস্তানে শান্তি প্রতিষ্ঠার প্রক্রিয়ায় অংশ গ্রহণে সম্মত হয়। বিনিময়ে দেশটি থেকে যুক্তরাষ্ট্রসহ সকল বিদেশী বাহিনীকে এই বছর ১ মে সময়সীমায় প্রত্যাহারের সিদ্ধান্ত নেয়া হয়।

তবে গত ১৪ এপ্রিল হোয়াইট হাউজে এক ঘোষণায় মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন নতুন করে এই সময়সীমা ১১ সেপ্টেম্বর পর্যন্ত বাড়ান।

 

এলএবাংলাটাইমস/এলআরটি/আই

শেয়ার করুন

পাঠকের মতামত