আপডেট :

        ইনগলউডে ১২ তলা কালি হোটেলের নির্মাণে দৃশ্যমান অগ্রগতি, থাকছে ৩৩৪টি কক্ষ ও স্যুট

        ১৬ ডিসেম্বর রাষ্ট্রীয় উড়োজাহাজে বাংলাদেশে ফিরতে চান শেখ হাসিনা

        'সবচেয়ে ভয়ংকর অপরাধীদের’ প্রতি দয়া দেখাচ্ছেন নিউজম, অভিযোগ ট্রাম্পের

        এনভিডিয়ার প্রধান নির্বাহী পদে হুয়াংয়ের প্রত্যাবর্তনেও তদন্ত বন্ধ হচ্ছে না, জানাল ক্যালিফোর্নিয়া

        ইতালি ছাড়লে সম্পদশালীদের আর দিতে হবে না বাড়তি কর, মেলোনির দলের নতুন প্রস্তাব

        রূপপুর প্রকল্পের আবাসিক ভবনের ১২ তলা থেকে রুশ নাগরিকের মরদেহ উদ্ধার

        দুই দশকের মধ্যে সর্বোচ্চ জোয়ারের আশঙ্কা, ক্যালিফোর্নিয়ার উপকূলে বড় ধরনের বন্যার সতর্কতা

        কানাডার স্বাস্থ্যব্যবস্থা নিয়ে অভিযোগ, চিকিৎসার জন্য যুক্তরাষ্ট্রে ফিরলেন ক্যানসার রোগী

        গোপালগঞ্জে আওয়ামী লীগের বিক্ষোভ ঘিরে দুই গ্রামের সংঘর্ষ, গু লি বি দ্ধ ৪সহ আহত ২০

        বন্যায় বিধ্বস্ত নেপালের পুনর্গঠনে ১৬২ কোটি নয়, ১৬২ কোটি ডলার দিচ্ছে ভারত

        এআই এজেন্টের নিরাপত্তা নিয়ে উদ্বেগ, নিয়ন্ত্রণ কঠোর করছে যুক্তরাষ্ট্রের কয়েকটি ব্যাংক

        ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে নভেম্বরে গ্রামীণ ব্যাংকের প্রায় ১০০ শাখায় হামলার অভিযোগ ইউনূসের

        ভারত থেকে বাংলাদেশে ফিরলেই সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে গ্রেপ্তারের ঘোষণা

        পদত্যাগের ১১ দিন পর এনভিডিয়ার সিইও পদে ফিরলেন জেনসেন হুয়াং

        থ্যাংকসগিভিংয়ে রেকর্ড উচ্চতার জোয়ারের শঙ্কা, বিপাকে পড়তে পারে দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        গ্যাং-সংশ্লিষ্ট কনসার্টে হা ম লা, উত্তর ক্যালিফোর্নিয়ায় গু লি বি দ্ধ ৯ জন দর্শক

        নিউপোর্ট বিচের কাছে ৩.২ মাত্রার ভূমিকম্প, কেঁপে উঠল উপকূলীয় এলাকা

        ভাঙা থালা জোড়া লাগিয়ে কৃতজ্ঞতার শিক্ষা, লস এঞ্জেলেসে ব্যতিক্রমী কর্মশালা

        ক্যালিফোর্নিয়ার বনে ফিরল বিরল প্রজাতির ৬২ সাপ, আসছে আরও ১৩০টি

        আইসিইর আটককেন্দ্রে ১১ দিন, শারীরিক ও মানসিকভাবে বিপর্যস্ত হয়ে দেশে ফিরলেন মডেল

ওভারপাস ধসে সাবওয়ে ট্রেন বিচ্যুত: ১৫ জনের মৃত্যু, আহত ৭০

ওভারপাস ধসে সাবওয়ে ট্রেন বিচ্যুত: ১৫ জনের মৃত্যু, আহত ৭০

ছবি: এলএবাংলাটাইমস

ম্যাক্সিকো সিটির একটি ওভারপাস ধসে সাবওয়ে ট্রেন লাইন থেকে বিচ্যুত হয়ে ১৫ জন মারা গেছেন। এই দূর্ঘটনায় আহত হয়েছে অন্তত আরো ৭০ জন।

ম্যাক্সিকোর স্থানীয় সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। সোমবার (৩ মে) সাবওয়ে ভেঙ্গে পড়লে এই দূর্ঘটনা ঘটে।

ম্যাক্সিকোর সেক্রেটারিয়াট অব রিস্ক ম্যানেজমেন্ট এন্ড সিভিল প্রোটেকশন সূত্র জানায়, সাবওয়ে ট্রেন লাইনের উঁচু অংশে উঠার পর আউটডোর অংশ বা গোল্ডেন লাইনে ধসের সৃষ্টি হয়।

সিসিটিভি ফুটেজে দেখা যায়, লাইন ধসে সাবওয়ে ট্রেনটি সরাসরি নিচের রাস্তায় পড়ে। রাস্তায় এ সময় গাড়ি চলছিলো। ধূলোবালিসহ ট্রেনটি ব্যস্ত সড়কে ধসে পড়ে।

ম্যাক্সিকো সিটির ইন্টেরিয়র মিনিস্টার আলফাঞ্জো সুয়ারেজ ডেল রিয়েল জানান, রাত ১০.২৫ মিনিটে এই ধসের ঘটনা ঘটে।

ম্যাক্সিকোর সিটি মেয়র ক্লাউডিয়া শেনবাউম ধসের পর ঘটনাস্থলে উপস্থিত হোন৷ টুইটার বিবৃতিতে তিনি বলেন, 'ঘটনাস্থলে ফায়ার সার্ভিস কর্মী ও উদ্ধারকর্মী উপস্থিত আছেন। আহতদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে৷ পরবর্তীতে আমরা আরো তথ্য জানাবো'।

মেয়র জানান, ট্রেন ধসে কিছু গাড়ি নিচে আটকে যায় এবং যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। ক্রেনের মাধ্যমে ইমার্জেন্সি রেসকিউ ক্রু'রা উদ্ধার কাজ চালাচ্ছে।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত