আপডেট :

        "আমরা সত্যিই বিশ্বাস করি, এআই সব মানুষকে মেরে ফেলতে পারে!"

        লস এঞ্জেলেসের এনসিনোতে ভয়াবহ গাড়ি দুর্ঘটনায় নিহত ১ আহত বেশ কয়েকজন

        কম্বিনেশন শেষ হয়ে যাওয়ায় ক্যালিফোর্নিয়ায় বদলাচ্ছে গাড়ির নম্বর প্লেটের সিরিজ

        ক্যালিফোর্নিয়ায় নিখোঁজ ১৫ বছরের কিশোরীকে খুঁজছে পরিবার

        বাবাকে ছুরিকাঘাতে হত্যার দায়ে ক্যালিফোর্নিয়ার যুবকের ৩৯ বছর কারাদণ্ড

        কমলা হ্যারিসের মালিবুর বাড়িতে অনুপ্রবেশের চেষ্টা, নিরাপত্তারক্ষীদের হাতে আটক নারী

        হুথিদের অগ্রযাত্রায় লোহিত সাগরে সংকট, সৌদি আরব বন্ধ করল গুরুত্বপূর্ণ তেল পাইপলাইন

        যুক্তরাষ্ট্রে প্রথমবার ‘এলিয়েন টেরোরিস্ট’ আদালতে মামলা, আফগান নারীকে দেশে ফেরত পাঠানো হলো

        আইরিশ-আমেরিকান ভোটারদের লক্ষ্য করেই আয়ারল্যান্ড একীভূত করার পক্ষে ট্রাম্পের মন্তব্য

        ক্যালিফোর্নিয়ায় ডিজেলের দাম রেকর্ড ৮.০৯ ডলার

        আলাস্কার হিমশীতল সাগরে উল্টে যাওয়া নৌকায় দুই দিন ভেসে থেকে বাঁচল কিশোর

        এআই উন্নয়নের গতি কমানোর আহ্বান অ্যানথ্রপিক প্রধানের

        মালিবুতে ‘সরকারি বালু চুরির’ অভিযোগ, জনসাধারণকে ২০ লাখ ডলারের সমুদ্রসৈকত দিচ্ছেন ব্রুয়ার্স মালিক

        এবার কোথায় আটলান্টিকের হারিকেন? এল নিনোর প্রভাবে রেকর্ড ধীর ঝড়ের মৌসুম

        আগুনে পুড়তে থাকা বৃদ্ধনিবাস থেকে ছয় প্রবীণকে উদ্ধার দুই ভাইয়ের

        তীব্র গরম ও আর্দ্রতায় লস এঞ্জেলেসে বড় বিদ্যুৎ বিপর্যয়

        জৈব অস্ত্র তৈরিতে এআই ব্যবহারের চেষ্টা ঠেকিয়েছে অ্যানথ্রপিক

        ট্রাম্পকে ঘিরে সম্মেলনে সরব রিপাবলিকানরা, নেপথ্যে ২০২৮-এর উত্তরসূরি নিয়ে আলোচনা

        নতুন আইফোন উন্মোচন অ্যাপলের, থাকছে ফোল্ডেবল ‘ডুও’

        গার্ডেনায় গাড়ি থামিয়ে মিলল ৫ লাখ ডলারের চোরাই ও নকল পণ্য, গ্রেপ্তার ১

চরম খাদ্য সঙ্কটে উত্তর কোরিয়া

চরম খাদ্য সঙ্কটে উত্তর কোরিয়া

চীনে মহামারি করোনা শনাক্তের পরপরই দেশটির সাথে নিজেদের সীমান্ত বন্ধ করে দেয় উত্তর কোরিয়া। এরপর দীর্ঘ দেড় বছর ধরে দেশটি দাবি করে আসছে, উত্তর কোরিয়ায় এখন পর্যন্ত একজনও করোনায় আক্রান্ত হননি। যদিও বিষয়টি মানতে পারছেন না আন্তর্জাতিক বিশ্লেষকরা। তাদের দাবি, চীনের সঙ্গে দীর্ঘ সীমান্ত ও নাজুক স্বাস্থ্য ব্যবস্থা থাকায় করোনার তথ্য গোপন করা হচ্ছে।

এদিকে দীর্ঘদিন ধরে সীমান্ত বন্ধ, ঘূর্ণিঝড় ও ভয়াবহ বন্যায় অনেকটা বিধ্বস্ত হয়ে পড়েছে উত্তর কোরিয়া। সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে দেশটির কৃষিক্ষেত্রে। এতে খাদ্য উৎপাদন ব্যাহত উল্লেখ করে বিষয়টি নিয়ে উদ্বেগ জানিয়েছেন দেশটির সর্বোচ্চ নেতা কিম জং উন।

রয়টার্স জানায়, ইস্যুটি নিয়ে মঙ্গলবার ক্ষমতাসীন ওয়াকার্স পার্টির কেন্দ্রীয় নেতাদের সঙ্গে বৈঠক করেছেন উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং উন। সেখানে পরিস্থিতি মোকাবিলায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান তিনি। সঙ্কট নিরসনে বেশ কিছু পদক্ষেপ নেয়া হলেও নানা কারণে উৎপাদনের লক্ষ্যমাত্রা পূরণ করা সম্ভব হয়নি বলে উল্লেখ করেন কিম।

এর আগে গত জানুয়ারিতে পার্টির সম্মেলনেও দেশের অর্থনৈতিক উন্নয়নে নেয়া পঞ্চবার্ষিক পরিকল্পনা ভেস্তে গেছে বলে জানিয়েছিলেন উত্তর কোরিয়ার এই নেতা। তখনও খাদ্য সঙ্কটের আশঙ্কার কথা জানান তিনি।

 

এলএবাংলাটাইমস/এলআরটি/আই

[এলএ বাংলাটাইমসের সব নিউজ আরও সহজভাবে পেতে ‘প্লে-স্টোর’ অথবা ‘আই স্টোর’ থেকে ডাউনলোড করুন আমাদের মোবাইল এপ।]

শেয়ার করুন

পাঠকের মতামত