আপডেট :

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

        ১২ বছরের শিশুকে যৌন নিপীড়ন, ক্যালিফোর্নিয়ায় যুবকের ২০ বছরের বেশি কারাদণ্ড

        ‘এআই ফোর্স’ গঠন ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক জার নিয়োগ দেবেন ট্রাম্প

        গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’, ডেনমার্কের সঙ্গে চুক্তি

        হৃদযন্ত্রের আবরণ ভেদ করে ঢুকে ছিল সূঁচ, শরীরের নানা অংশে মিলল আরও ধাতব বস্তু

        ‘যুদ্ধের কথা ভাবার পর্যায়ে পৌঁছে গেছি’, ব্রিটেনকে সতর্ক করলেন বিশেষজ্ঞরা

        ডিজেলের দাম ছুঁল রেকর্ড ৬.৪৩ ডলার, জ্বালানি সংকটে বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        ছিপে উঠল ৬৪৮ পাউন্ডের বিশাল মাছ, সান ডিয়েগোর উপকূলে নতুন রেকর্ড

একসাথে দু’জনকে বিয়ে, প্রতিক্রিয়ায় যা বললেন যুবক

একসাথে দু’জনকে বিয়ে, প্রতিক্রিয়ায় যা বললেন যুবক

ফিল্মি ভাষায় বলতে হয় ‘দো ফুল এক মালি!’ অর্থাৎ জোড়া বিকল্প। কিন্তু ইন্দোনেশিয়ার এক যুবকের কাছে এই জোড়া বিকল্পই আপাতত জোড়া সমস্যায় পরিণত।

২০ বছরের ওই যুবকের বিয়ের দিন এসে হাজির হয়েছিলেন তার আগের প্রেমিকা। ঘটনাচক্রে তাকে বিয়েও করেন তিনি। কিন্তু জোড়া বিয়ের পর তার উপলব্ধি, ‘বড় ভুল হয়ে গিয়েছে!’ ওই যুবক, নুর খুসনুল কোটিমা এখনো উপার্জন করেন না। দুই তরুণীকে বিয়ে করে তার চিন্তা, দুই স্ত্রীর ভরণপোষণ করবেন কী ভাবে!

নুর যাকে বিয়ে করছিলেন, তার নাম কোরিক আকবর। তারও বয়স ২০। কোরিক বলেছেন, ‘নেটমাধ্যমেই আমাদের বিয়ের কথা জানতে পেরেছিলেন আমার স্বামীর আগের প্রেমিকা ইউনিতা রোরি। তারপর আমাদের বিয়ের দিনই এসে হাজির হন তিনি। আমার স্বামীকে বিয়ে করতে চান।’

কোরিকের বাড়িতেই এসেছিলেন ইউনিতা। আগের প্রেমিককে দেখে নুর প্রথমে হকচকিয়ে গেলও পরে তাকেও বিয়ে করে নেন। নুর বলেছেন, ‘পরিবারের সঙ্গে আলোচনা করেই আমি ওই সিদ্ধান্ত নিই। দু’জনকে বিয়ে করার পণও ছিল সমান। সাড়ে ১৭ লক্ষ রুপাইয়া (ভারতীয় মুদ্রায় ৮৯৮০ টাকা)। কিন্তু বিয়ের পর এখন মনে হচ্ছে ওই সিদ্ধান্ত নিয়ে বড় ভুল করে ফেলেছি।’

নুর জানিয়েছেন, দুই স্ত্রীকে এখন বোঝা মনে হচ্ছে তার। কারণ তিনি বেকার। এবং দুই মহিলার ভরণপোষণ এখন তার উপরেই নির্ভর করছে।

 

এলএবাংলাটাইমস/এলআরটি/আই

[এলএ বাংলাটাইমসের সব নিউজ আরও সহজভাবে পেতে ‘প্লে-স্টোর’ অথবা ‘আই স্টোর’ থেকে ডাউনলোড করুন আমাদের মোবাইল এপ।]

শেয়ার করুন

পাঠকের মতামত