আপডেট :

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

        ইলহান ওমরের বাড়িতে অভিবাসন কর্মকর্তাদের তল্লাশি, তদন্তের কারণ নিয়ে বাড়ছে রাজনৈতিক বিতর্ক

        সিক্স ফ্ল্যাগসে রোলারকোস্টার দুর্ঘটনায় একজনের মৃ ত্যু, আহত হয়েছেন আরও কয়েকজন

        সোমবারও বৃষ্টি থাকবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, এরপর আবারও বাড়বে তাপমাত্রা

        ঝড় র‍্যাচেলের বিপদ কাটলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন শঙ্কা, সামনে দাবানলের ঝুঁকি বাড়াবে সান্তা আনা বাতাস

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচন ঘিরে আলোচনায় নিথ্যা রমন, নীতিগত অবস্থানে পরিবর্তন নিয়ে প্রশ্ন

        পুরোনো জনপ্রিয় নামেই নতুন গাড়ি আনছে জিপ, ফিরছে বহুল বিক্রীত রেনেগেড

        খরচ বাড়ছে, লাভ কমছে, তবু ট্রাম্পের প্রতি আনুগত্য ধরে রাখতে লড়ছেন মার্কিন খামারিরা

        জ্বালানি যুদ্ধবিরতির পরও রুশ হামলায় ইউক্রেনে বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে বহু এলাকা

        উপকূলে বন্যার শঙ্কা, দেড় মাইল রুট বদলে শুরু হলো লং বিচ ম্যারাথন

        ক্যালিফোর্নিয়ার সৈকতে পানিতে উপুড় হয়ে ছিলেন এক ব্যক্তি, পরে তাঁর মৃ ত্যুর খবর

        বাসের সমর্থকদের ব্যাপক উপস্থিতিতে উত্তাল বৈঠক, লস এঞ্জেলেসের গৃহহীন সেবা সংস্থা বদলের উদ্যোগে বাধা

        ঝড় র‍্যাচেলের প্রভাব কমলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় প্রবল বাতাস, ভারী বৃষ্টি ও বন্যা অব্যাহত

        পেনসিলভানিয়ার বাড়িতে বন্দুক হামলায় নিহত আটজন, তাদের মধ্যে দুই শিশু ও অন্তঃসত্ত্বা নারী

        রিয়াদ বিমানবন্দরে হামলা, মধ্যপ্রাচ্যের সংঘাত আরও বিপজ্জনক মোড় নেওয়ার আশঙ্কা

        ১২ বছরের শিশুকে যৌন নি র্যা তনের অভিযোগে কুইন্সে ৭২ বছর বয়সী ব্যক্তি গ্রে প্তা র

চীনে ফের করোনার প্রকোপ

চীনে ফের করোনার প্রকোপ

ফের করোনাভাইরাসের সংক্রমণ বাড়ছে চীনে। করোনার উৎপস্থল চীনে এবার ডেল্টা ভ্যারিয়েন্ট ছড়িয়ে পড়ছে। নতুন করে শুরু হওয়া প্রকোপকে উহানের পর সবচেয়ে বিস্তৃত সংক্রমণ বলে অভিহিত করেছে চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির বরাতে জানা যায়, বৃহস্পতিবার (২৯ জুলাই) ৪৯ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। আগের দিন এই সংখ্যা ছিল ৮৬। গত ২০ জুলাই নগরীর ব্যস্ততম বিমানবন্দরে এই প্রাদুর্ভাব প্রথমবার শনাক্ত হওয়ার পরে প্রায় ২০০ মানুষ আক্রান্ত হয়েছেন। স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী নানজিংয়ের সব ফ্লাইট ১১ আগস্ট পর্যন্ত বাতিল করা হয়েছে।

কর্মকর্তারা বলছেন, নতুন করে শুরু হওয়া এই প্রকোপের নেপথ্যে রয়েছে অতিসংক্রামিত করোনার ডেল্টা ভ্যারিয়েন্ট। তারা বলছেন যে, বিমানবন্দরটি খুব ব্যস্ততম হওয়ার কারণে অতিসংক্রামক এই ধরনটির বিস্তার আরও বেশি করে ছড়িয়ে পড়েছে।

করোনা নমুনা পরীক্ষায় দেখা যাচ্ছে যে, প্রকোপ শুধু নানজিং নয় দেশটির রাজধানী শহর বেইজিং ও চেংদুসহ আরও অন্তত ১৩টি শহরে ছড়িয়েছে। তবে বিশেষজ্ঞরা বলছেন, এই প্রাদুর্ভাব এখনো প্রাথমিক স্তরে রয়েছে এবং এর প্রকোপ নিয়ন্ত্রণে আনা সম্ভব।

শুধু বিমানবন্দর নয় ডেল্টার সংক্রমণ ঠেকাতে নানজিং শহরও লকডাউনের আওতায় আনা হয়েছে। বলা হচ্ছে, বৃহস্পতিবার ২০০ জন কোভিডে শনাক্ত হয়েছেন। কর্তৃপক্ষও নিশ্চিত করেছেন এই শক্তিশালী ভ্যারিয়েন্টের কারণেই সংক্রমণ বাড়ছে। যা বিশ্বজুড়ে উদ্বেগের কারণ। সংক্রমণ ঠেকাতে চলছে টিকাকরণ।

২০১৯ সালের ডিসেম্বরে করোনাভাইরাসের উৎপত্তি হয় চীনের উহানের কাঁচাবাজার থেকে। এরপর ধীরে ধীরে ছড়িয়ে পড়েছে বিশ্বে। ধারণ করেছে মহামারি।

শেয়ার করুন

পাঠকের মতামত