আপডেট :

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

        ইলহান ওমরের বাড়িতে অভিবাসন কর্মকর্তাদের তল্লাশি, তদন্তের কারণ নিয়ে বাড়ছে রাজনৈতিক বিতর্ক

        সিক্স ফ্ল্যাগসে রোলারকোস্টার দুর্ঘটনায় একজনের মৃ ত্যু, আহত হয়েছেন আরও কয়েকজন

        সোমবারও বৃষ্টি থাকবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, এরপর আবারও বাড়বে তাপমাত্রা

        ঝড় র‍্যাচেলের বিপদ কাটলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন শঙ্কা, সামনে দাবানলের ঝুঁকি বাড়াবে সান্তা আনা বাতাস

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচন ঘিরে আলোচনায় নিথ্যা রমন, নীতিগত অবস্থানে পরিবর্তন নিয়ে প্রশ্ন

        পুরোনো জনপ্রিয় নামেই নতুন গাড়ি আনছে জিপ, ফিরছে বহুল বিক্রীত রেনেগেড

        খরচ বাড়ছে, লাভ কমছে, তবু ট্রাম্পের প্রতি আনুগত্য ধরে রাখতে লড়ছেন মার্কিন খামারিরা

        জ্বালানি যুদ্ধবিরতির পরও রুশ হামলায় ইউক্রেনে বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে বহু এলাকা

        উপকূলে বন্যার শঙ্কা, দেড় মাইল রুট বদলে শুরু হলো লং বিচ ম্যারাথন

        ক্যালিফোর্নিয়ার সৈকতে পানিতে উপুড় হয়ে ছিলেন এক ব্যক্তি, পরে তাঁর মৃ ত্যুর খবর

        বাসের সমর্থকদের ব্যাপক উপস্থিতিতে উত্তাল বৈঠক, লস এঞ্জেলেসের গৃহহীন সেবা সংস্থা বদলের উদ্যোগে বাধা

        ঝড় র‍্যাচেলের প্রভাব কমলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় প্রবল বাতাস, ভারী বৃষ্টি ও বন্যা অব্যাহত

        পেনসিলভানিয়ার বাড়িতে বন্দুক হামলায় নিহত আটজন, তাদের মধ্যে দুই শিশু ও অন্তঃসত্ত্বা নারী

        রিয়াদ বিমানবন্দরে হামলা, মধ্যপ্রাচ্যের সংঘাত আরও বিপজ্জনক মোড় নেওয়ার আশঙ্কা

        ১২ বছরের শিশুকে যৌন নি র্যা তনের অভিযোগে কুইন্সে ৭২ বছর বয়সী ব্যক্তি গ্রে প্তা র

তালেবানদের হাতে খুন আফগান সংবাদ সংস্থার প্রধান

তালেবানদের হাতে খুন আফগান সংবাদ সংস্থার প্রধান

আফগান সরকারের তথ্য ও সংবাদমাধ্যম বিভাগের সদর দফতরে ঢুকে দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থার প্রধানকে খুন করলো তালিবান। শুক্রবার (৬ আগস্ট) কাবুলের ‘ইনফরমেশন মিডিয়া সেন্টার’-এর ভিতরে গুলি করে হত্যা করা হয় দাওয়া খান মেনাপলকে।

কাতার ভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার বরাতে জানা যায়, হত্যাকাণ্ডের দায় স্বীকার করে আফগান তালেবান মুখপাত্র জবিউল্লা মুজাহিদ জানিয়েছেন, যাবতীয় সরকারি প্রচারের দায়িত্বে ছিলেন ‘ইনফরমেশন মিডিয়া সেন্টার’-এর ডিরেক্টর দাওয়া খান। তাই তাকে খুন করা হয়েছে। মুজাহিদ বলেন, ‘‘ওই সরকারি কর্তাকে কৃতকর্মের সাজা দেওয়া হয়েছে।’’

এর আগে বুধবার (৪ আগস্ট) আফগান প্রতিরক্ষামন্ত্রী বিসমিল্লা খান মোহাম্মদির বাড়িতে হামলা চালিয়েছিল চার ফিদায়েঁ তালিবান জঙ্গি। ওই ঘটনার চার জঙ্গি ও কয়েকজন নিরাপত্তাকর্মী-সহ মোট ১২ জন নিহত হন।

এদিকে তালেবান মিলিশিয়া এবং আফগান সরকারি বাহিনীর লড়াই তীব্র আকার ধারণ করেছে। হেলমান্দ ও জোজ্জন প্রদেশের রাজধানী দখলের কাছাকাছি চলে এসেছে তালেবান যোদ্ধারা।

বেসামরিক সম্পত্তির ক্ষতি মানবিক সংকটকে আরও বাড়িয়ে তোলে কারণ রাজধানী লস্করগাহ নিয়ন্ত্রণের জন্য সপ্তাহব্যাপী যুদ্ধে দোকানগুলিতে আগুন লেগে যায়। জাতিসংঘ এই সপ্তাহে বলেছে, তারা শহরে আটকে থাকা হাজার হাজার মানুষের নিরাপত্তা নিয়ে গভীরভাবে উদ্বিগ্ন।


এলএবাংলাটাইমস/এলআরটি/আই

[এলএ বাংলাটাইমসের সব নিউজ আরও সহজভাবে পেতে ‘প্লে-স্টোর’ অথবা ‘আই স্টোর’ থেকে ডাউনলোড করুন আমাদের মোবাইল এপ।]

শেয়ার করুন

পাঠকের মতামত