আপডেট :

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

        ইলহান ওমরের বাড়িতে অভিবাসন কর্মকর্তাদের তল্লাশি, তদন্তের কারণ নিয়ে বাড়ছে রাজনৈতিক বিতর্ক

        সিক্স ফ্ল্যাগসে রোলারকোস্টার দুর্ঘটনায় একজনের মৃ ত্যু, আহত হয়েছেন আরও কয়েকজন

        সোমবারও বৃষ্টি থাকবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, এরপর আবারও বাড়বে তাপমাত্রা

        ঝড় র‍্যাচেলের বিপদ কাটলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন শঙ্কা, সামনে দাবানলের ঝুঁকি বাড়াবে সান্তা আনা বাতাস

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচন ঘিরে আলোচনায় নিথ্যা রমন, নীতিগত অবস্থানে পরিবর্তন নিয়ে প্রশ্ন

        পুরোনো জনপ্রিয় নামেই নতুন গাড়ি আনছে জিপ, ফিরছে বহুল বিক্রীত রেনেগেড

        খরচ বাড়ছে, লাভ কমছে, তবু ট্রাম্পের প্রতি আনুগত্য ধরে রাখতে লড়ছেন মার্কিন খামারিরা

        জ্বালানি যুদ্ধবিরতির পরও রুশ হামলায় ইউক্রেনে বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে বহু এলাকা

        উপকূলে বন্যার শঙ্কা, দেড় মাইল রুট বদলে শুরু হলো লং বিচ ম্যারাথন

        ক্যালিফোর্নিয়ার সৈকতে পানিতে উপুড় হয়ে ছিলেন এক ব্যক্তি, পরে তাঁর মৃ ত্যুর খবর

        বাসের সমর্থকদের ব্যাপক উপস্থিতিতে উত্তাল বৈঠক, লস এঞ্জেলেসের গৃহহীন সেবা সংস্থা বদলের উদ্যোগে বাধা

        ঝড় র‍্যাচেলের প্রভাব কমলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় প্রবল বাতাস, ভারী বৃষ্টি ও বন্যা অব্যাহত

        পেনসিলভানিয়ার বাড়িতে বন্দুক হামলায় নিহত আটজন, তাদের মধ্যে দুই শিশু ও অন্তঃসত্ত্বা নারী

        রিয়াদ বিমানবন্দরে হামলা, মধ্যপ্রাচ্যের সংঘাত আরও বিপজ্জনক মোড় নেওয়ার আশঙ্কা

        ১২ বছরের শিশুকে যৌন নি র্যা তনের অভিযোগে কুইন্সে ৭২ বছর বয়সী ব্যক্তি গ্রে প্তা র

আফগানিস্তানের একটি প্রাদেশিক রাজধানী দখল করলো তালেবান বাহিনী

আফগানিস্তানের একটি প্রাদেশিক রাজধানী দখল করলো তালেবান বাহিনী

আফগানিস্তানে সাম্প্রতিক বছরগুলোর মধ্যে এই প্রথম একটি প্রাদেশিক রাজধানী তালেবানের দখলে চলে গেছে বলে জানিয়েছেন কর্মকর্তারা। দুটি সূত্র বিবিসিকে জানিয়েছে, বিদ্রোহীরা শুক্রবার বিকেলে দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় নিমরোজ প্রদেশের রাজধানী যারানজ দখল করে নেয়।

আফগানিস্তান থেকে বিদেশি সৈন্য প্রত্যাহারের পর হতে তালেবান সেখানে বেশ দ্রুতগতিতে বিভিন্ন এলাকা দখল করতে শুরু করে। তার মধ্যেই তারা প্রথম কোন প্রাদেশিক রাজধানী দখল করলো।

তালেবান এরই মধ্যে আফগানিস্তানের বিস্তীর্ন গ্রামীন এলাকা দখল করে নিয়েছে। এখন তারা বড় বড় শহর টার্গেট করছে।

আরও দুটি প্রাদেশিক রাজধানী তালেবানের হামলার মুখে খুবই নাজুক অবস্থায় আছে। এর একটি পশ্চিমের হেরাত এবং অপরটি দক্ষিণের লস্কর গাহ।

যারানজ হচ্ছে ইরান সীমান্তের কাছে খুবই গুরুত্বপূর্ণ এক বাণিজ্য কেন্দ্র। এই শহরের চারিদিকের এলাকা দখল করে নেয়ার পর তালেবান যারানজ দখলের জন্য অবিরাম হামলা চালিয়ে যাচ্ছিল।

এর আগে শুক্রবার কাবুলে আফগান সরকারের মিডিয়া এবং তথ্য কেন্দ্রের প্রধান বন্দুকধারীদের গুলিতে নিহত হয়েছেন। দাওয়া খান মেনাপালের আততায়ীর হাতে নিহত হবার খবর আফগান পুলিশ স্বীকার করেছে।

তিনি প্রেসিডেন্ট আশরাফ ঘানির মুখপাত্র হিসাবেও কাজ করেছেন।

তালেবান বলেছে তারা এই হামলা চালিয়েছে। সাম্প্রতিক কয়েকমাসে গুরুত্বপূর্ণ যেসব ব্যক্তি আততায়ীর হাতে প্রাণ হারিয়েছেন, তিনি তাদের একজন।

তিনি নিয়মিত আফগান সরকারের অবস্থান জানিয়ে টুইট করতেন এবং টুইটারে তার অনুসারী ছিল এক লাখ ৪২ হাজার।

মাত্র দু'দিন আগে বুধবার তালেবান কাবুলে প্রতিরক্ষা মন্ত্রীর বাড়িতে হামলা চালিয়েছিল, যেটি ছিল প্রায় এক বছরের মধ্যে কাবুলে তালেবানের চালানো বড়ধরনের আক্রমণ। তালেবান তখন সরকারি কর্মকর্তাদের ওপর আরও হামলা চালানোর হুমকি দিয়েছিল।

তালেবানের মুখপাত্র যাবিহউল্লাহ মুজাহিদ এক টুইট বার্তায় বলেছেন তারা দাওয়া খান মেনাপালকে হত্যা করেছে।

মি. মেনাপাল ২০১৬ থেকে ২০২০ পর্যন্ত প্রেসিডেন্টের মুখপাত্র হিসাবে দায়িত্ব পালন করেন। সরকারি পদে যোগ দেবার আগে তিনি রেডিও আযাদীতে সাংবাদিক হিসাবে কাজ করতেন।

এর আগে আফগান সামরিক সূত্র থেকে বলা হয়েছিল দক্ষিণে লস্কর গাহ শহরে চলমান লড়াইয়ে তালেবানের একজন ঊর্ধ্বতন কমান্ডার মলাওউয়ি মুবারক এবং বেশ কিছু বিদ্রোহীকে হত্যা করা হয়েছে।

তালেবান এই দাবি অস্বীকার করে বলেছে ঐ কমান্ডার জীবিত আছেন। তালেবান লস্কর গাহ, হেরাত ও কান্দাহার দখলের জন্য তুমুল লড়াই চালাচ্ছে। সরকারি বাহিনীও কৌশলগত ভাবে গুরুত্বপূর্ণ শহরগুলোতে তাদের নিয়ন্ত্রণ ধরে রাখতে মরিয়া হয়ে লড়াই চালাচ্ছে।

আফগানিস্তানে লড়াইয়ের তীব্রতা ও সহিংসতা বৃদ্ধি নিয়ে আলোচনার জন্য জাতিসংঘ নিরাপত্তা পরিষদ আজ একটি বৈঠক ডেকেছে।

 

এলএবাংলাটাইমস/এলআরটি/আই

[এলএ বাংলাটাইমসের সব নিউজ আরও সহজভাবে পেতে ‘প্লে-স্টোর’ অথবা ‘আই স্টোর’ থেকে ডাউনলোড করুন আমাদের মোবাইল এপ।]

শেয়ার করুন

পাঠকের মতামত