আপডেট :

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

        ইলহান ওমরের বাড়িতে অভিবাসন কর্মকর্তাদের তল্লাশি, তদন্তের কারণ নিয়ে বাড়ছে রাজনৈতিক বিতর্ক

        সিক্স ফ্ল্যাগসে রোলারকোস্টার দুর্ঘটনায় একজনের মৃ ত্যু, আহত হয়েছেন আরও কয়েকজন

        সোমবারও বৃষ্টি থাকবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, এরপর আবারও বাড়বে তাপমাত্রা

        ঝড় র‍্যাচেলের বিপদ কাটলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন শঙ্কা, সামনে দাবানলের ঝুঁকি বাড়াবে সান্তা আনা বাতাস

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচন ঘিরে আলোচনায় নিথ্যা রমন, নীতিগত অবস্থানে পরিবর্তন নিয়ে প্রশ্ন

        পুরোনো জনপ্রিয় নামেই নতুন গাড়ি আনছে জিপ, ফিরছে বহুল বিক্রীত রেনেগেড

        খরচ বাড়ছে, লাভ কমছে, তবু ট্রাম্পের প্রতি আনুগত্য ধরে রাখতে লড়ছেন মার্কিন খামারিরা

        জ্বালানি যুদ্ধবিরতির পরও রুশ হামলায় ইউক্রেনে বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে বহু এলাকা

        উপকূলে বন্যার শঙ্কা, দেড় মাইল রুট বদলে শুরু হলো লং বিচ ম্যারাথন

        ক্যালিফোর্নিয়ার সৈকতে পানিতে উপুড় হয়ে ছিলেন এক ব্যক্তি, পরে তাঁর মৃ ত্যুর খবর

        বাসের সমর্থকদের ব্যাপক উপস্থিতিতে উত্তাল বৈঠক, লস এঞ্জেলেসের গৃহহীন সেবা সংস্থা বদলের উদ্যোগে বাধা

        ঝড় র‍্যাচেলের প্রভাব কমলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় প্রবল বাতাস, ভারী বৃষ্টি ও বন্যা অব্যাহত

        পেনসিলভানিয়ার বাড়িতে বন্দুক হামলায় নিহত আটজন, তাদের মধ্যে দুই শিশু ও অন্তঃসত্ত্বা নারী

        রিয়াদ বিমানবন্দরে হামলা, মধ্যপ্রাচ্যের সংঘাত আরও বিপজ্জনক মোড় নেওয়ার আশঙ্কা

        ১২ বছরের শিশুকে যৌন নি র্যা তনের অভিযোগে কুইন্সে ৭২ বছর বয়সী ব্যক্তি গ্রে প্তা র

একসময়ের কারাবন্দীরা এখন কাবুল কারাগারের নিরাপত্তার দায়িত্বে

একসময়ের কারাবন্দীরা এখন কাবুল কারাগারের নিরাপত্তার দায়িত্বে

একসময় কাবুলের প্রধান কারাগার ছিল হাজারো তালেবান বন্দী আটক রাখার স্থান। মর্কিন সেনা ও তাদের মদদপুষ্ট আফগান সেনাদের হাতে গ্রেফতার তালেবান সদস্যদের গাদাগাদি করে এ কারাগারে রাখা হতো। সোমবার তালেবান কর্তৃপক্ষের এক কমান্ডার ওই কাবুল কারাগারের খালি হল ও সেলগুলোতে পায়চারি করছিলেন। তিনি তার সহকর্মী বন্ধুদের দেখাচ্ছিলেন যে কাবুল কারাগারের কোন সেলে তিনি বন্দী ছিলেন।

মাসখানেক আগে তালেবান কর্তৃপক্ষ খুব দ্রুতগতিতে আফগানিস্তান ও রাজধানী কাবুলের নিয়ন্ত্রণ নেয়ার পর মার্কিন ও পশ্চিমা মদদপুষ্ট আফগান সরকারের পতন হয়। ২০ বছর যুদ্ধ করে তালেবান কর্তৃপক্ষ এ সাফল্য অর্জন করে।

আফগানিস্তানের নিয়ন্ত্রণ নেয়ার পর তালেবান সদস্যরা এখন কাবুলের প্রধান কারাগারটিকে নিয়ন্ত্রণ করছে। এ কারাগারটি পুল-ই-চরখি নামে পরিচিত। কাবুলের পূর্বাংশে অবস্থিত এ কারাগারটি বিশাল আকারের। কাবুল শহর দখল করার পর তালেবান কর্তৃপক্ষ এখানকার প্রধান কারাগারের সকল বন্দীকে মুক্ত করে দেয়। এ সময় কারাগারে দায়িত্বরত সরকারি কারারক্ষীরা পালিয়ে যান। এখন বেশ কয়েকজন তালেবান যোদ্ধারা এ কারাগারটি পরিচালনা করছেন, যদিও কিছু দিন আগে তালেবান যোদ্ধারাই এখানে বন্দী হিসেবে ছিলেন।

কাবুল কারাগারের সাবেক বন্দী ওই তালেবান কমান্ডার তার পরিচয় প্রকাশে অস্বীকৃতি জানিয়েছেন। তিনি তার বন্ধুদের নিয়ে এ বিশাল কারাগারটি ঘুরে দেখছিলেন। তিনি বলেন, ১০ বছর আগে তিনি এ ‘পুল-ই-চরখি’ কারাগারে আটক ছিলেন। তাকে আফগানিস্তানের পূর্বাঞ্চলের কুনার প্রদেশ থেকে আটক করে এ কারাগারে নিয়ে আসা হয়েছিল। এ সময় তার হাত, পা ও চোখ বেঁধে রাখা হতো।

তিনি বলেন, কারাগারে তালেবান ও অন্যান্য বন্দীদের অত্যাচার ও নিপীড়ন করা হতো। আমি মুক্ত হওয়ার আগে এ কারাগারে ১৪ মাসের জন্য বন্দী ছিলাম। এ কারাগারে বন্দী থাকার দিনগুলো ছিল আমার জীবনের সবচেয়ে ভয়ঙ্কর ও কালো অধ্যায়। কিন্তু, (কাবুল জয়ের পর) এখন আমার সবচেয়ে আনন্দের সময়। এখন আমি মুক্ত, এখন এ কারাগারে আসতে আমার কোনো ভয় করে না।

আফগানিস্তানে সোভিয়েত মদদপুষ্ট সরকারের শাসনামলে নির্মিত ‘পুল-ই-চরখি’ কারাগার ছিল খুবই কুখ্যাত এক স্থান। অনেক সহিংসতা, হত্যা ও অত্যাচারের ইতিহাস জড়িয়ে আছে এ কারাগারের সাথে। এখানে বহু গণকবর ও টর্চার সেল আছে। মার্কিন মদদপুষ্ট সরকারের আমলে এ কারাগারের অবস্থা ছিল খুবই ভয়ঙ্কর। এখানে সর্বোচ্চ পাঁচ হাজার বন্দীকে রাখার ব্যবস্থা থাকলেও এখানে ১০ হাজার বন্দীকে আটক করে রাখা হতো।


এখন যে সকল তালেবান যোদ্ধারা এ ‘পুল-ই-চরখি’ কারাগার পরিচালনা করছেন। তাদের অনেকেই আগে এ কারাগারে আটক ছিলেন। অপরদিকে এ কারগারের সাবেক সরকারি কারারক্ষীরা অনেক আগেই পালিয়েছেন, তারা আর ফিরে আসার মতো সাহস করেননি। তাদের ভয় তালেবানরা তাদের ওপর প্রতিশোধ নিবে।

 

এলএবাংলাটাইমস/এলআরটি/আই

[এলএ বাংলাটাইমসের সব নিউজ আরও সহজভাবে পেতে ‘প্লে-স্টোর’ অথবা ‘আই স্টোর’ থেকে ডাউনলোড করুন আমাদের মোবাইল এপ।]

শেয়ার করুন

পাঠকের মতামত