আপডেট :

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় কমছে তাপ, রোববার থেকে স্বস্তি

        লা ভার্নেতে পানির ট্যাংকে আটকা মা ভালুক ও দুই শাবক উদ্ধার

        চুরি করা ক্রেডিট কার্ডের তথ্য দিয়ে ৩৮ হাজার ডলারের কেনাকাটা

        শুল্কযুদ্ধে কানাডা-যুক্তরাষ্ট্রের মানুষের ওপর কতটা চাপ পড়বে?

        ট্রাম্পের বক্তৃতা নিয়ে বাজি, সাবেক হোয়াইট হাউস কর্মীকে ১.৭২ লাখ ডলার জরিমানা

        ট্রাম্পকে জবাব, লেক অন্টারিওতে বড় সাইন বসাল কানাডা

        ক্যালিফোর্নিয়ার দম্পতি: ‘জানতাম, এবার মারা যাব’—নেপালের বন্যা থেকে বাঁচার গল্প

        ডানপন্থী ভাষ্যকার মিলো ইয়ান্নোপোলাসকে আটক করেছে আইসিই

        ভেনেজুয়েলার ৬৫ বিলিয়ন ব্যারেল তেলের নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র

        লস এঞ্জেলেসে হিট-অ্যান্ড-রান মামলার অভিযুক্ত গ্রেপ্তার

        অ্যানথ্রপিকের বিরুদ্ধে বেআইনি প্রতিশোধ নিয়েছিল ট্রাম্প প্রশাসন: আদালত

        ক্যালিফোর্নিয়ায় গৃহহীন প্রায় ৩ লাখ শিক্ষার্থী

        নতুন স্ক্রিনিং নীতিতে সব অভিবাসী ভিসা আবেদন স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        সোফি স্টেডিয়াম এলাকায় ২৬১ মিলিয়ন ডলারের পরিবহন প্রকল্প

        বিশ্বজুড়ে ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        মাঠে আঘাতে কিশোর ফুটবলারের মৃত্যু, স্কুল ডিস্ট্রিক্টের বিরুদ্ধে মামলা

        ক্যালিফোর্নিয়ায় স্ত্রীর প্রেমিককে হত্যার অভিযোগে দম্পতি গ্রেপ্তার

        আশ্রয় চাওয়া বিদেশিদের স্বল্পমেয়াদি ভিসা বাতিল করবে যুক্তরাষ্ট্র

        যুক্তরাষ্ট্রের পণ্যে ৫০ শতাংশ পর্যন্ত পাল্টা শুল্ক কানাডার

        লুইজিয়ানায় ১০ হাজার কোটি ডলারের মহাকাশ উৎক্ষেপণ কেন্দ্র বানাবে স্পেসএক্স

তিস্তার পানি সমস্যা সমাধানে প্রকৃতিভিত্তিক আলোচনার পথ অবলম্বন করুন : ভারতীয় বিশেষজ্ঞ

তিস্তার পানি সমস্যা সমাধানে প্রকৃতিভিত্তিক আলোচনার পথ অবলম্বন করুন : ভারতীয় বিশেষজ্ঞ

ভারতীয় পানিবিশেষজ্ঞ জয়ন্ত বসু তিস্তা নদীর পানি বণ্টন নিয়ে দীর্ঘদিনের বিরোধ মীমাংসায় প্রকৃতিভিত্তিক আলোচনার পদ্ধতি গ্রহণের পরামর্শ দিয়েছেন।

তিন দিনব্যাপী ভার্চ্যুয়াল ৭ম আন্তর্জাতিক পানি সম্মেলন ২০২২-এর দ্বিতীয় দিনে শুক্রবার ‘তিস্তা নদীর ভূরাজনীতি এবং প্রকৃতি-ভিত্তিক আলোচনা পদ্ধতির প্রয়োজনীয়তা’ শীর্ষক একটি গবেষণাপত্র উপস্থাপন করে তিনি বলেন, ‘ভারত ও বাংলাদেশের মধ্যে ৫৪টি আন্তঃসীমান্ত নদী থাকলেও উভয় দেশের মধ্যে সামগ্রিক অববাহিকা ভিত্তিক কোনো উদ্যোগ নেই। সামগ্রিক অববাহিকা-ভিত্তিক পন্থা গ্রহণ করা প্রয়োজন।’

পরিবেশ ডকুমেন্টেশন বিশেষজ্ঞ এবং এনভায়রনমেন্ট গভর্নড ইন্টিগ্রেটেড অর্গানাইজেশনের পরিচালক জয়ন্ত বসু বলেন, তিস্তার মতো নদীর পানি সমস্যা নিরসনে সমন্বিত নদী অববাহিকা ব্যবস্থাপনায় প্রকৃতিভিত্তিক আলোচনামূলক পদ্ধতি গুরুত্বপূর্ণ।

তিনি বলেন, দক্ষিণ এশিয়ার আন্তঃসীমান্ত নদী সমস্যাগুলোর সঙ্গে আঞ্চলিক ভূ-রাজনীতি যুক্ত। কেননা এ অঞ্চলের সব দেশই প্রধানত কৃষি, জলবিদ্যুৎ এবং অন্যান্য কারণে নদীর উপর নির্ভরশীল।

ভারতীয় পানি বিশেষজ্ঞ ড. জয়ন্ত বলেন, এ অঞ্চলে রাজনৈতিক ক্ষমতার অসম অবস্থান; আন্তর্জাতিক, জাতীয় এবং স্থানীয় রাজনৈতিক সম্পর্কের প্রভাব; নদী ও জলবায়ু পরিবর্তন আঞ্চলিক ভূ-রাজনীতিতে গুরুত্বপূর্ণ উপাদান।

কলকাতা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক জয়ন্ত বলেন, এমন পরিস্থিতিতে পানি বন্টনের ক্ষেত্রে উজান ও ভাটির দেশের দৃষ্টান্ত ধোপে টেকে না। তিনি আন্তঃসীমান্ত নদীর পানি ব্যবহারে একটি সমন্বিত মডেলে পৌঁছতে আন্তঃদেশীয় অংশীদার পর্যায়ে সামগ্রিক আলোচনার প্রস্তাব করেন।

 

এলএবাংলাটাইমস/এলআরটি/আই

[এলএ বাংলাটাইমসের সব নিউজ আরও সহজভাবে পেতে ‘প্লে-স্টোর’ অথবা ‘আই স্টোর’ থেকে ডাউনলোড করুন আমাদের মোবাইল এপ।]

শেয়ার করুন

পাঠকের মতামত