আপডেট :

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় কমছে তাপ, রোববার থেকে স্বস্তি

        লা ভার্নেতে পানির ট্যাংকে আটকা মা ভালুক ও দুই শাবক উদ্ধার

        চুরি করা ক্রেডিট কার্ডের তথ্য দিয়ে ৩৮ হাজার ডলারের কেনাকাটা

        শুল্কযুদ্ধে কানাডা-যুক্তরাষ্ট্রের মানুষের ওপর কতটা চাপ পড়বে?

        ট্রাম্পের বক্তৃতা নিয়ে বাজি, সাবেক হোয়াইট হাউস কর্মীকে ১.৭২ লাখ ডলার জরিমানা

        ট্রাম্পকে জবাব, লেক অন্টারিওতে বড় সাইন বসাল কানাডা

        ক্যালিফোর্নিয়ার দম্পতি: ‘জানতাম, এবার মারা যাব’—নেপালের বন্যা থেকে বাঁচার গল্প

        ডানপন্থী ভাষ্যকার মিলো ইয়ান্নোপোলাসকে আটক করেছে আইসিই

        ভেনেজুয়েলার ৬৫ বিলিয়ন ব্যারেল তেলের নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র

        লস এঞ্জেলেসে হিট-অ্যান্ড-রান মামলার অভিযুক্ত গ্রেপ্তার

        অ্যানথ্রপিকের বিরুদ্ধে বেআইনি প্রতিশোধ নিয়েছিল ট্রাম্প প্রশাসন: আদালত

        ক্যালিফোর্নিয়ায় গৃহহীন প্রায় ৩ লাখ শিক্ষার্থী

        নতুন স্ক্রিনিং নীতিতে সব অভিবাসী ভিসা আবেদন স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        সোফি স্টেডিয়াম এলাকায় ২৬১ মিলিয়ন ডলারের পরিবহন প্রকল্প

        বিশ্বজুড়ে ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        মাঠে আঘাতে কিশোর ফুটবলারের মৃত্যু, স্কুল ডিস্ট্রিক্টের বিরুদ্ধে মামলা

        ক্যালিফোর্নিয়ায় স্ত্রীর প্রেমিককে হত্যার অভিযোগে দম্পতি গ্রেপ্তার

        আশ্রয় চাওয়া বিদেশিদের স্বল্পমেয়াদি ভিসা বাতিল করবে যুক্তরাষ্ট্র

        যুক্তরাষ্ট্রের পণ্যে ৫০ শতাংশ পর্যন্ত পাল্টা শুল্ক কানাডার

        লুইজিয়ানায় ১০ হাজার কোটি ডলারের মহাকাশ উৎক্ষেপণ কেন্দ্র বানাবে স্পেসএক্স

সুষম খাবার জোটে না ভারতের ৯৭ কোটি মানুষের

সুষম খাবার জোটে না ভারতের ৯৭ কোটি মানুষের

রিপোর্ট বলছে, এশিয়া মহাদেশে ৪৩.৫ শতাংশ মানুষ সুষম আহার থেকে বঞ্চিত। সেখানে ভারতের এই পরিসংখ্যান রীতিমতো উদ্বেগজনক।

ভারতের ৯৭ কোটি মানুষ সুষম খাদ্য জোগাড় করতে অপরাগ। অর্থাৎ, মোট জনসংখ্যার প্রায় ৭১ শতাংশ মানুষ স্বাস্থ্যকর খাবার জোগাড় করতে পারেন না। সম্প্রতি এমনই তথ্য দিল রাষ্ট্রপুঞ্জের ‘খাদ্য ও কৃষি সংস্থা’ (ফাও)। এই রিপোর্ট বলছে, এশিয়া মহাদেশে ৪৩.৫ শতাংশ মানুষ সুষম আহার থেকে বঞ্চিত। সেখানে ভারতের এই পরিসংখ্যান রীতিমতো উদ্বেগজনক।

রাষ্ট্রপুঞ্জের রিপোর্ট অনুযায়ী, ২০২০ সালে বিশ্বব্যাপী ৩০৭ কোটি মানুষের সুষম খাবার জোগাড়ের সামর্থ্য ছিল না। বর্তমানে বিশ্বব্যাপী ৪২ শতাংশ মানুষ স্বাস্থ্যকর খাবার থেকে বঞ্চিত। দেশের নিরিখে সবচেয়ে খারাপ অবস্থা নেপালের। সে দেশের ৮৪ শতাংশ মানুষ স্বাস্থ্যকর খাবার জোগাড় করতে অপরাগ। এর পরে রয়েছে পাকিস্তান (৮৩.৫ শতাংশ), আফ্রিকা (৮০ শতাংশ), বাংলাদেশ (৭৩.৫ শতাংশ) এবং ভারত (৭০.৫ শতাংশ)।

উল্লেখ্য, দেশের প্রায় ৮০ কোটি মানুষ বা প্রায় ৬০ শতাংশ ভারতীয় খাবারের জন্য সরকার প্রদত্ত ভর্তুকিযুক্ত রেশনের উপর নির্ভরশীল। প্রধানমন্ত্রী গরীব কল্যাণ অন্ন যোজনার অধীনে বিনামূল্যে পাঁচ কেজি খাদ্য শস্যের একটি বিশেষ মহামারি সহায়তা ছাড়াও উপভোক্তারা প্রতি মাসে পাঁচ কিলোগ্রাম চাল-ডাল ইত্যাদি পান মাত্র ২-৩ টাকায়। রাষ্ট্রপুঞ্জের এই রিপোর্টের প্রেক্ষিতে ওয়াকিবহাল মহলের একাংশের মত, মানুষকে পর্যাপ্ত পুষ্টিসম্পন্ন খাবার যে দেওয়া হচ্ছে না, তারই প্রমাণ এই তথ্য।

 

এলএবাংলাটাইমস/এলআরটি/আই

[এলএ বাংলাটাইমসের সব নিউজ আরও সহজভাবে পেতে ‘প্লে-স্টোর’ অথবা ‘আই স্টোর’ থেকে ডাউনলোড করুন আমাদের মোবাইল এপ।]

শেয়ার করুন

পাঠকের মতামত