আপডেট :

        চীনে একই টেবিলে ট্রাম্প, পুতিন ও শি, তিন নেতার তিন ভিন্ন লক্ষ্য নিয়ে বাড়ছে কূটনৈতিক আগ্রহ

        সামাজিক যোগাযোগমাধ্যম থেকে ফিটনেস অ্যাপ, যেভাবে তথ্য সংগ্রহ করে মার্কিন ঘাঁটির অবস্থান শনাক্ত করেছে ইরান

        নিজেই আর নেই, তবু নির্বাচনে জয়ের পথে ক্যালিফোর্নিয়ার কাউন্টি সুপারভাইজার প্রার্থী

        দীর্ঘদিনের মন্দা কাটিয়ে ঘুরে দাঁড়ানোর পথে ডাউনটাউন লস এঞ্জেলেস, ফিরছে ব্যবসা ও প্রাণচাঞ্চল্য

        যুক্তরাষ্ট্রজুড়ে হঠাৎ সব ফ্লাইট বন্ধের নেপথ্যে কী, পুরোনো প্রযুক্তির ত্রুটিতে বিপাকে যাত্রীরা

        আইসিইর অ ভি যা নের আ ত ঙ্কে সাপ্তাহিক ছুটিতে পার্কে যাওয়া কমিয়েছেন লস এঞ্জেলেসের বাসিন্দারা

        উপকূলীয় বন্যার প্রস্তুতি না নিলে বাড়ির মালিকদের জরিমানার হুঁশিয়ারি ক্যালিফোর্নিয়ায়

        স্বাস্থ্যবিধি লঙ্ঘনের দায়ে সাময়িক বন্ধ হলিউডের জনপ্রিয় ফরাসি রেস্তোরাঁসহ একাধিক প্রতিষ্ঠান

        হরমুজ প্রণালিতে নৌমাইনে আঘাতের পর এলএনজি ট্যাংকারে বি স্ফো র ণ, দাবি ইরানের

        মিসিসিপি নদীতে প্রমোদতরীকে ধাক্কা দিল তেলবাহী জাহাজ, নিউ অরলিন্সে উদ্ধার অভিযান

        যুক্তরাষ্ট্রে আশ্রয়প্রার্থীদের প্রবেশাধিকার বন্ধে ট্রাম্পের সিদ্ধান্ত নিয়ে সুপ্রিম কোর্টে শুনানি

        নিরাপত্তার কারণ দেখিয়ে যুক্তরাষ্ট্রজুড়ে সব ফ্লাইট চলাচলে সাময়িক নিষেধাজ্ঞা জারি এফএএর

        সোমবার প্রকাশ হচ্ছে গ্র্যামি মনোনয়ন, কারা থাকছেন এবারের সম্ভাব্য তালিকায়

        হিথ্রো বিমানবন্দরে অবতরণের সময় রানওয়েতে বিমানের পেছনের অংশের আঘাত, আতঙ্কে যাত্রীরা

        ১৯৯৫ সালে নিখোঁজ রবিন মারফির সন্ধান আজও মেলেনি, উত্তর খুঁজছে পরিবার

        দুই মাদকগোষ্ঠীর সং ঘ র্ষে জনশূন্য সিনালোয়া, ঘরবাড়ি ছেড়ে পালাচ্ছেন বাসিন্দারা

        হাসিনাকে ফেরাতে সামরিক বিমান পাঠানোর খবর, প্রশ্নে নীরব থাকলেন ভারতের মুখপাত্র

        কানাডার উপকূলে বিরল প্রজাতির তিমির নতুন শাবকের সন্ধান, আনন্দিত বিজ্ঞানীরা

        চাকরিপ্রার্থীর ছদ্মবেশে মার্কিন কর্মীদের তথ্য চুরির চেষ্টা চালাচ্ছে উত্তর কোরিয়া

        সেতু বন্ধের পর বিকল্প পথেও বিপত্তি, বন্যার পানিতে আটকে যানবাহন

জাতিসংঘে যে প্রস্তাবে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার পাল্টাপাল্টি ভেটো

জাতিসংঘে যে প্রস্তাবে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার পাল্টাপাল্টি ভেটো

দামেস্ককে পাশ কাটিয়ে তুরস্কের মাধ্যমে সিরিয়ায় ত্রাণ পাঠানোর কার্যক্রমের মেয়াদ বাড়ানোর লক্ষ্যে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে আনা একটি প্রস্তাবে ভেটো দিয়েছে রাশিয়া।

শুক্রবার মার্কিন নেতৃত্বাধীন পশ্চিমা দেশগুলোর পক্ষ থেকে আনীত ওই প্রস্তাবের খসড়ায় বলা হয়েছিল, সন্ত্রাসীদের নিয়ন্ত্রিত সিরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলীয় ইদলিব প্রদেশে তুরস্কের মাধ্যমে আন্তর্জাতিক ত্রাণ পাঠানোর কার্যক্রম এক বছরের জন্য বাড়ানো হোক। খবর আলজাজিরার।

প্রস্তাবটিকে সিরিয়ার স্বার্থবিরোধী আখ্যায়িত করে জাতিসংঘে নিযুক্ত রুশ উপ রাষ্ট্রদূত দিমিত্রি পোলিয়ানস্কি বলেন, প্রস্তাবটির উত্থাপক দুই দেশ আয়ারল্যান্ড ও নরওয়ে সিরিয়ায় ত্রাণ পাঠানোর জন্য এর চেয়ে ভালো কোনো সমাধান খুঁজে পায়নি বলে মস্কো দুঃখ প্রকাশ করছে।

জাতিসংঘ নিরাপত্তা পরিষদের স্থায়ী ও অস্থায়ী মিলে মোট ১৫ দেশের মধ্যে ১৩ দেশ পশ্চিমা সমর্থিত প্রস্তাবটির পক্ষে ভোট দিলেও রাশিয়া এতে ভেটো দেয় এবং চীন ভোটদানে বিরত থাকে।

দামেস্ককে পাশ কাটিয়ে ২০‌১৪ সাল থেকে সীমান্ত অতিক্রম করে সিরিয়ায় ত্রাণ দিয়ে আসছে জাতিসংঘ। সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদ তার সরকারের অগোচরে তার দেশে ত্রাণ বিতরণের এই কার্যক্রমকে সিরিয়ার সার্বভৌমত্বের লঙ্ঘন বলে নিন্দা জানিয়ে এসেছেন। রাশিয়া ও চীন জাতিসংঘের এই কার্যক্রমের বিরোধিতা করে সিরিয়া সরকারের মাধ্যমে ত্রাণ কার্যক্রম পরিচালনা দাবি জানিয়ে আসছিল।

শুক্রবার আয়ারল্যান্ড ও নরওয়ের আনীত প্রস্তাবটিতে ভেটো দেওয়ার পর রাশিয়া বিকল্প একটি খসড়া প্রস্তাব উত্থাপন করে যাতে জাতিসংঘের ত্রাণ কার্যক্রমের মেয়াদ এক বছরের পরিবর্তে ছয় মাস বাড়ানোর কথা বলা হয়।

এই বিকল্প প্রস্তাবের পক্ষে চীন ভোট দিলেও আমেরিকা, ব্রিটেন ও ফ্রান্স তাতে ভেটো দেয়। ফলে দুইবার ভিন্নভাবে উপস্থাপন এবং দুইবারই পাল্টাপাল্টি ভেটোতে পড়ে প্রস্তাবটি কঠোরভাবে আটকে যায়।

পোলিয়ানস্কি এ ব্যাপারে পশ্চিমা দেশগুলোর ‘একগুঁয়ে’ মনোভাবের তীব্র সমালোচনা করে বলেন, পশ্চিমা দেশগুলোর খসড়া প্রস্তাবে সিরিয়ার সার্বভৌমত্বকে অস্বীকার করা হয়েছে যা কোনোভাবেই মেনে নেওয়া সম্ভব নয়।

 

এলএবাংলাটাইমস/এলআরটি/আই

[এলএ বাংলাটাইমসের সব নিউজ আরও সহজভাবে পেতে ‘প্লে-স্টোর’ অথবা ‘আই স্টোর’ থেকে ডাউনলোড করুন আমাদের মোবাইল এপ।]

শেয়ার করুন

পাঠকের মতামত