আপডেট :

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

        ইলহান ওমরের বাড়িতে অভিবাসন কর্মকর্তাদের তল্লাশি, তদন্তের কারণ নিয়ে বাড়ছে রাজনৈতিক বিতর্ক

        সিক্স ফ্ল্যাগসে রোলারকোস্টার দুর্ঘটনায় একজনের মৃ ত্যু, আহত হয়েছেন আরও কয়েকজন

        সোমবারও বৃষ্টি থাকবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, এরপর আবারও বাড়বে তাপমাত্রা

        ঝড় র‍্যাচেলের বিপদ কাটলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন শঙ্কা, সামনে দাবানলের ঝুঁকি বাড়াবে সান্তা আনা বাতাস

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচন ঘিরে আলোচনায় নিথ্যা রমন, নীতিগত অবস্থানে পরিবর্তন নিয়ে প্রশ্ন

        পুরোনো জনপ্রিয় নামেই নতুন গাড়ি আনছে জিপ, ফিরছে বহুল বিক্রীত রেনেগেড

        খরচ বাড়ছে, লাভ কমছে, তবু ট্রাম্পের প্রতি আনুগত্য ধরে রাখতে লড়ছেন মার্কিন খামারিরা

        জ্বালানি যুদ্ধবিরতির পরও রুশ হামলায় ইউক্রেনে বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে বহু এলাকা

নাইজেরিয়ায় নৌকাডুবিতে বন্যাদুর্গত ৭৬ জন নিহত

নাইজেরিয়ায় নৌকাডুবিতে বন্যাদুর্গত ৭৬ জন নিহত

নাইজেরিয়ার দক্ষিণ-পূর্বাঞ্চলীয় আনামব্রা প্রদেশে নৌকা দুর্ঘটনায় অন্তত ৭৬ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

সোমবার (১০ অক্টোবর) সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে জানানো হয়, শুক্রবার (৭ অক্টোবর) আনামব্রা প্রদেশের ওগবারু এলাকায় কমপক্ষে ৮০ জন যাত্রী বহনকারী নৌকাটি ডুবে যায়।

নিহতদের বেশিরভাগই নারী ও শিশু। তাদের এলাকা বন্যার পানিতে ডুবে যাওয়ার পর নিরাপদ স্থানে যাওয়ার জন্য চেষ্টা করছিলেন তারা।

প্রেসিডেন্ট মুহাম্মাদু বুহারি 'মর্মান্তিক' এ দুর্ঘটনায় নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

দেশটির নৌপরিবহন ব্যবস্থাজুড়ে নিরাপত্তা পরিস্থিতি পর্যালোচনার নির্দেশ দিয়ে তিনি বলেন, এছাড়া নিখোঁজদের সন্ধানে জরুরি পরিষেবাগুলোকে অবশ্যই সবকিছু করতে হবে।

ভবিষ্যতে এ ধরনের ঘটনা এড়াতে নৌ পরিবহন খাতে সুরক্ষা প্রোটোকল ব্যবস্থা পরীক্ষা করার জন্য সরকারি সংস্থাগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন বুহারি।

স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়, নৌকাটিতে করে আরোহীরা ওগবাকুবার নকো বাজারে যাচ্ছিল। কর্মকর্তারা জানান, ডুবে যাওয়ার আগে নৌকাটির ইঞ্জিন বিকল হয়ে পড়ে এবং একটি সেতুতে ধাক্কা লাগে।

ন্যাশনাল ইমার্জেন্সি ম্যানেজমেন্ট এজেন্সির দক্ষিণ-পূর্ব সমন্বয়কারী থিকম্যান তানিমু বার্তা সংস্থা এএফপিকে বলেন, অনুসন্ধান ও উদ্ধার অভিযানের জন্য পানির স্তর অত্যন্ত বেশি ও ঝুঁকিপূর্ণ।

অ্যানামব্রার গভর্নর চার্লস সোলুডো বলেন, দুর্ঘটনাটি বাসিন্দা ও রাজ্য সরকার উভয়ের জন্যই শোকের। নিহতদের পরিবারের প্রতি সহানুভূতি প্রকাশ করেন তিনি।

নাইজেরিয়ায় নৌকা দুর্ঘটনা প্রায়ই ঘটে থাকে।, যদিও বেশিরভাগ ক্ষেত্রে অতিরিক্ত যাত্রী বহন বা দুর্বল নিরাপত্তা ব্যবস্থাকে দায়ী করা হয়।

 

এলএবাংলাটাইমস/এলআরটি/আই

[এলএ বাংলাটাইমসের সব নিউজ আরও সহজভাবে পেতে ‘প্লে-স্টোর’ অথবা ‘আই স্টোর’ থেকে ডাউনলোড করুন আমাদের মোবাইল এপ।]

শেয়ার করুন

পাঠকের মতামত