আপডেট :

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

        ইলহান ওমরের বাড়িতে অভিবাসন কর্মকর্তাদের তল্লাশি, তদন্তের কারণ নিয়ে বাড়ছে রাজনৈতিক বিতর্ক

        সিক্স ফ্ল্যাগসে রোলারকোস্টার দুর্ঘটনায় একজনের মৃ ত্যু, আহত হয়েছেন আরও কয়েকজন

        সোমবারও বৃষ্টি থাকবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, এরপর আবারও বাড়বে তাপমাত্রা

        ঝড় র‍্যাচেলের বিপদ কাটলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন শঙ্কা, সামনে দাবানলের ঝুঁকি বাড়াবে সান্তা আনা বাতাস

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচন ঘিরে আলোচনায় নিথ্যা রমন, নীতিগত অবস্থানে পরিবর্তন নিয়ে প্রশ্ন

        পুরোনো জনপ্রিয় নামেই নতুন গাড়ি আনছে জিপ, ফিরছে বহুল বিক্রীত রেনেগেড

        খরচ বাড়ছে, লাভ কমছে, তবু ট্রাম্পের প্রতি আনুগত্য ধরে রাখতে লড়ছেন মার্কিন খামারিরা

        জ্বালানি যুদ্ধবিরতির পরও রুশ হামলায় ইউক্রেনে বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে বহু এলাকা

        উপকূলে বন্যার শঙ্কা, দেড় মাইল রুট বদলে শুরু হলো লং বিচ ম্যারাথন

        ক্যালিফোর্নিয়ার সৈকতে পানিতে উপুড় হয়ে ছিলেন এক ব্যক্তি, পরে তাঁর মৃ ত্যুর খবর

        বাসের সমর্থকদের ব্যাপক উপস্থিতিতে উত্তাল বৈঠক, লস এঞ্জেলেসের গৃহহীন সেবা সংস্থা বদলের উদ্যোগে বাধা

        ঝড় র‍্যাচেলের প্রভাব কমলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় প্রবল বাতাস, ভারী বৃষ্টি ও বন্যা অব্যাহত

        পেনসিলভানিয়ার বাড়িতে বন্দুক হামলায় নিহত আটজন, তাদের মধ্যে দুই শিশু ও অন্তঃসত্ত্বা নারী

        রিয়াদ বিমানবন্দরে হামলা, মধ্যপ্রাচ্যের সংঘাত আরও বিপজ্জনক মোড় নেওয়ার আশঙ্কা

        ১২ বছরের শিশুকে যৌন নি র্যা তনের অভিযোগে কুইন্সে ৭২ বছর বয়সী ব্যক্তি গ্রে প্তা র

নেপালের পশ্চিমাঞ্চলে বন্যা ও ভূমিধসে নিহতের  সংখ্যা ৩৩ ছাড়িয়েছে

নেপালের পশ্চিমাঞ্চলে বন্যা ও ভূমিধসে নিহতের  সংখ্যা ৩৩ ছাড়িয়েছে

ছবি: এলএবাংলাটাইমস

নেপালের পশ্চিমাঞ্চলে বন্যা ও ভূমিধসে গত সপ্তাহে অন্তত ৩৩ জন নিহত হয়েছেন।সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয়েছে উত্তর-পশ্চিমের কর্নালি প্রদেশে। তুষারধস ও বন্যায় শত শত ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। অন্তত ২২ জন এখনো নিখোঁজ রয়েছে। আহত হয়েছে অনেকে। নিখোঁজদের অধিকাংশই নিম্নাঞ্চলের কালিকোট জেলার। গত সপ্তাহে তীব্র বৃষ্টির সতর্কতার মধ্যে হাজার হাজার লোককে তাদের বাড়িঘর থেকে সরিয়ে নেওয়া হয়েছিল। টানা বৃষ্টির মধ্যে পাহাড়ি অঞ্চলে পৌঁছাতে অসুবিধা হচ্ছে উদ্ধারকারীদের।

পুলিশের একজন মুখপাত্র বলেন, পরিস্থিতি মোকাবিলায় পুলিশ সদস্যদের মোতায়েন করা হয়েছে। উদ্ধার তৎপরতার জন্য আমরা হেলিকপ্টারের ব্যবস্থা করেছি। তবে আবহাওয়ার উন্নতি না হওয়ায় আশানুরূপ অগ্রগতি হচ্ছে না। 

নেপালের জরুরি কর্তৃপক্ষ জানিয়েছে, প্রদেশের কিছু এলাকায়, কর্নালি নদীর পানি ১২ মিটার (৩৯ ফুট) পর্যন্ত উঁচু হয়েছে। স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, নদীর উপর বেশ কয়েকটি ঝুলন্ত সেতু ভেসে গেছে।

সরকারের তরফ থেকে হেলিকপ্টারে করে ত্রাণ পাঠানো হয়েছে। এদিকে জাতিসংঘের মানবিক সংস্থাগুলো বলেছে, তারা পশ্চিম নেপালের সবচেয়ে ক্ষতিগ্রস্তদের খাদ্য ও ওষুধ বিতরণ করছে।

নেপালে বর্ষাকাল সাধারণত জুন থেকে অক্টোবর পর্যন্ত চলে। ন্যাশনাল ইমার্জেন্সি অপারেশন সেন্টারের মতে, এই বছর বর্ষায় দেশটিতে অন্তত ১১০ জন মারা গেছে।

এলএবাংলাটাইমস/এজেড

শেয়ার করুন

পাঠকের মতামত