আপডেট :

        ডানপন্থী ভাষ্যকার মিলো ইয়ান্নোপোলাসকে আটক করেছে আইসিই

        ভেনেজুয়েলার ৬৫ বিলিয়ন ব্যারেল তেলের নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র

        লস এঞ্জেলেসে হিট-অ্যান্ড-রান মামলার অভিযুক্ত গ্রেপ্তার

        অ্যানথ্রপিকের বিরুদ্ধে বেআইনি প্রতিশোধ নিয়েছিল ট্রাম্প প্রশাসন: আদালত

        ক্যালিফোর্নিয়ায় গৃহহীন প্রায় ৩ লাখ শিক্ষার্থী

        নতুন স্ক্রিনিং নীতিতে সব অভিবাসী ভিসা আবেদন স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        সোফি স্টেডিয়াম এলাকায় ২৬১ মিলিয়ন ডলারের পরিবহন প্রকল্প

        বিশ্বজুড়ে ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        মাঠে আঘাতে কিশোর ফুটবলারের মৃত্যু, স্কুল ডিস্ট্রিক্টের বিরুদ্ধে মামলা

        ক্যালিফোর্নিয়ায় স্ত্রীর প্রেমিককে হত্যার অভিযোগে দম্পতি গ্রেপ্তার

        আশ্রয় চাওয়া বিদেশিদের স্বল্পমেয়াদি ভিসা বাতিল করবে যুক্তরাষ্ট্র

        যুক্তরাষ্ট্রের পণ্যে ৫০ শতাংশ পর্যন্ত পাল্টা শুল্ক কানাডার

        লুইজিয়ানায় ১০ হাজার কোটি ডলারের মহাকাশ উৎক্ষেপণ কেন্দ্র বানাবে স্পেসএক্স

        ডাউনটাউন লস এঞ্জেলেসে দুটি ভবনে এফবিআইয়ের অভিযান

        ৭৫ দেশের ভিসা স্থগিত নীতি আটকালেন মার্কিন বিচারক

        লস এঞ্জেলেস কাউন্টিতে ক্ষুদ্র ব্যবসার জন্য নতুন সহায়তা কর্মসূচি

        কলোরাডো নদীর পানি কমে যাওয়ায় তিন অঙ্গরাজ্যে বড় ধরনের পানি কাটছাঁট

        ক্যালিফোর্নিয়ায় সামরিক স্মৃতিসৌধ থেকে ব্রোঞ্জের সৈনিকের ভাস্কর্য চুরি

        মার্কিন ফ্লাইটে ল্যাপটপে আগুন, হাসপাতালে চিকিৎসা পেলেন এক যাত্রী

        ট্রাম্প বললেন, যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য হওয়ার সুবিধা চায় কানাডা

ভয়াবহ খাদ্য সংকটের মুখে পাকিস্তান: জাতিসংঘ

ভয়াবহ খাদ্য সংকটের মুখে পাকিস্তান: জাতিসংঘ

পাকিস্তানের সামনে অপেক্ষা করছে ভয়াবহ খাদ্য সংকট। দেশটির চলমান রাজনৈতিক অস্থিরতা যদি অব্যাহত থাকে, তাহলে সামনের মাসগুলোতেই খাদ্য নিরাপত্তা ভয়াবহ আকার ধারণ করবে। সোমবার জাতিসংঘ প্রকাশিত এক রিপোর্টে পাকিস্তানকে এভাবেই সতর্ক করা হয়েছে।

এতে বলা হয়েছে, ২০২২ সালের বন্যার কারণে পাকিস্তান খাদ্য নিরাপত্তা এমনিতেই ঝুঁকিতে রয়েছে। এর মধ্যে দেশটিতে যেভাবে অর্থনৈতিক ও রাজনৈতিক সংকট লেগে রয়েছে, তাতে সামনের মাসগুলো আরও ভয়াবহ হতে চলেছে। জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (এফএও) এবং বিশ্ব খাদ্য কর্মসূচি যৌথভাবে ওই রিপোর্ট প্রকাশ করে। রিপোর্টে উল্লেখ করা হয়, বর্তমান বিশ্বব্যাপী অর্থনৈতিক মন্দার মধ্যে ক্রমবর্ধমান সরকারি ঋণ পাকিস্তানে চলমান আর্থিক সংকটকে আরও বাড়িয়ে তুলেছে। খবর ডন ও বিবিসি’র।

এদিকে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) চেয়ারম্যান ইমরান খান তরুণদের নিয়ে দল গঠন করবেন বলে জানিয়েছেন। বিবিসির সঙ্গে এক সাক্ষাৎকারে এ কথা বলেন তিনি। ইমরান বলেন, আমি মনে করছি না সংকটে আছি। যারা চলে গেছে, তাদের জায়গাগুলো ভরাট করতে হবে। তরুণরা আসবে। হয়তো তারাও গ্রেপ্তার হবে। এ সময় ইমরানের চোখেমুখে দৃঢ়তার ছাপ ছিল।

অন্যদিকে পাকিস্তানের স্বাস্থ্যমন্ত্রী আব্দুল কাদির প্যাটেলকে মানহানির নোটিশ পাঠিয়েছেন ইমরান খান। নোটিশে ইমরান অভিযোগ করেছেন, স্বাস্থ্যমন্ত্রী আব্দুল কাদির তাঁকে নিয়ে অন্যায়, ভিত্তিহীন, মিথ্যা, বিভ্রান্তিকর, ভুল ও মানহানিকর মন্তব্য করেছেন। এজন্য তাঁকে নিঃশর্ত ক্ষমা চাইতে হবে। নইলে তিনি মন্ত্রীর বিরুদ্ধে ১০ বিলিয়ন রুপির মানহানি মামলা করবেন। এ ছাড়া গত ২৪ মে রাস্তা থেকে তুলে নিয়ে যাওয়া হয়েছিল পাকিস্তানের বোল নিউজের সিনিয়র সাংবাদিক সামি আব্রাহামকে। অবশেষে মঙ্গলবার তিনি আবার ফিরে এসেছেন।




এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত