আপডেট :

        ডানপন্থী ভাষ্যকার মিলো ইয়ান্নোপোলাসকে আটক করেছে আইসিই

        ভেনেজুয়েলার ৬৫ বিলিয়ন ব্যারেল তেলের নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র

        লস এঞ্জেলেসে হিট-অ্যান্ড-রান মামলার অভিযুক্ত গ্রেপ্তার

        অ্যানথ্রপিকের বিরুদ্ধে বেআইনি প্রতিশোধ নিয়েছিল ট্রাম্প প্রশাসন: আদালত

        ক্যালিফোর্নিয়ায় গৃহহীন প্রায় ৩ লাখ শিক্ষার্থী

        নতুন স্ক্রিনিং নীতিতে সব অভিবাসী ভিসা আবেদন স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        সোফি স্টেডিয়াম এলাকায় ২৬১ মিলিয়ন ডলারের পরিবহন প্রকল্প

        বিশ্বজুড়ে ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        মাঠে আঘাতে কিশোর ফুটবলারের মৃত্যু, স্কুল ডিস্ট্রিক্টের বিরুদ্ধে মামলা

        ক্যালিফোর্নিয়ায় স্ত্রীর প্রেমিককে হত্যার অভিযোগে দম্পতি গ্রেপ্তার

        আশ্রয় চাওয়া বিদেশিদের স্বল্পমেয়াদি ভিসা বাতিল করবে যুক্তরাষ্ট্র

        যুক্তরাষ্ট্রের পণ্যে ৫০ শতাংশ পর্যন্ত পাল্টা শুল্ক কানাডার

        লুইজিয়ানায় ১০ হাজার কোটি ডলারের মহাকাশ উৎক্ষেপণ কেন্দ্র বানাবে স্পেসএক্স

        ডাউনটাউন লস এঞ্জেলেসে দুটি ভবনে এফবিআইয়ের অভিযান

        ৭৫ দেশের ভিসা স্থগিত নীতি আটকালেন মার্কিন বিচারক

        লস এঞ্জেলেস কাউন্টিতে ক্ষুদ্র ব্যবসার জন্য নতুন সহায়তা কর্মসূচি

        কলোরাডো নদীর পানি কমে যাওয়ায় তিন অঙ্গরাজ্যে বড় ধরনের পানি কাটছাঁট

        ক্যালিফোর্নিয়ায় সামরিক স্মৃতিসৌধ থেকে ব্রোঞ্জের সৈনিকের ভাস্কর্য চুরি

        মার্কিন ফ্লাইটে ল্যাপটপে আগুন, হাসপাতালে চিকিৎসা পেলেন এক যাত্রী

        ট্রাম্প বললেন, যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য হওয়ার সুবিধা চায় কানাডা

মঞ্চে বালির ব্যাগের ওপর পড়ে গেলেন বাইডেন

মঞ্চে বালির ব্যাগের ওপর পড়ে গেলেন বাইডেন

কলোরাডোয় একটি অনুষ্ঠানের মঞ্চে পড়ে গেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। সেখানে বালির একটি ব্যাগের ওপর তিনি পড়ে যান। এ ঘটনায় তিনি আহত হননি, বরং এটি নিয়ে রসিকতা করেছেন। তবে এর সমালোচনা করে প্রতিক্রিয়া জানিয়েছেন তাঁর মূল প্রতিদ্বন্দ্বী ডোনাল্ড ট্রাম্প। খবর-বিবিসি

বৃহস্পতিবার ইউএস এয়ার ফোর্স একাডেমির স্নাতক অনুষ্ঠানে অতিথি ছিলেন জো বাইডেন। সেই অনুষ্ঠানের মঞ্চে এই ঘটনা ঘটে। পড়ে যাওয়ার পর তাঁকে নিজ পায়ে ভর দিয়ে উঠে দাঁড়াতে সাহায্য করা হয়। ৮০ বছর বয়সী বাইডেন দেশটির সবচেয়ে বয়স্ক প্রেসিডেন্ট। অনুষ্ঠানে ৯২১ জন গ্রাজুয়েট ক্যাডেটের প্রত্যেকের সঙ্গে করমর্দন করতে প্রায় দেড় ঘণ্টা মঞ্চে দাঁড়িয়ে ছিলেন তিনি।

এ ঘটনার পর হোয়াইট হাউসের কমিউনিকেশন ডিরেক্টর জানিয়েছেন, তিনি ভালো আছেন। টুইটারে লিখেছেন, তিনি যখন করমর্দন করছিলেন তখন মঞ্চে একটি বালির ব্যাগ ছিল। হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি কারিন জিন-পিয়েরে জানান, তিনি সম্পূর্ণ ভালো বোধ করছেন। ঘটনার পর হাসি মুখে বিমানে উঠেন। হোয়াইট হাউসের প্রেস পুল রিপোর্টে বলা হয়, প্রেসিডেন্ট মঞ্চে যাওয়ার সময় একটি কালো বালির ব্যাগের উপর পড়ে গিয়েছিলেন।

এটি নিয়ে রসিকতাও করেছেন স্বয়ং জো বাউডেন। ওই দিন সন্ধ্যায় হোয়াইট হাউসে ফিরে আসার সময় হাস্যরত প্রেসিডেন্ট সাংবাদিকদের বলছিলেন, ‘আমি বালিতে ভর্তি হয়ে গেছি।’ ওই দুর্ঘটনার পর অনুষ্ঠান সংক্ষিপ্ত করা হয়। অনুষ্ঠান শেষে কোনো সাহায্য ছাড়াই বাইডেনকে তাঁর আসনে এবং পরে মোটরকেডে ফিরে যেতে দেখা যায়।

তবে সমালোচকরা বলছেন, জো বাইডেনের বয়স এত বেশি যে, রাষ্ট্রপতি পদে দ্বিতীয় মেয়াদে প্রতিদ্বন্দ্বিতা করা তাঁর পক্ষে মুশকিল। এ নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন ২০২৪ সালের নির্বাচনে তাঁর প্রতিদ্বন্দ্বী রিপাবলিকান নেতা সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বাইডেনের বয়স নিয়ে যিনি প্রায় রসিকতা করে থাকেন। আইওয়াতে একটি প্রচার ইভেন্ট থেকে এই ঘটনার প্রতিক্রিয়া জানিয়ে ট্রাম্প বলেন, পুরো ঘটনাটি পাগলামি। এটি অনুপ্রেরণাদায়ক নয়। আপনাকে এই নিয়ে সতর্ক থাকতে হবে।




এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত