আপডেট :

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র গরম ও আর্দ্রতা, তাপমাত্রা উঠবে তিন অঙ্কে

        নিকোলাস কেজের মালিবুর বাড়ির সামনে বিশাল গর্ত, জরুরি অবস্থা জারি

        মিয়ামিতে বিমান দুর্ঘটনা, নিহত পাঁচজনই মাটিতে থাকা দুটি গাড়িতে ছিলেন

        ইরানি তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের হামলা, জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র

        ২৪ কোটি ৫০ লাখ ডলারের ক্রিপ্টো চুরির মামলায় দোষ স্বীকার সিঙ্গাপুরের যুবকের

        লস এঞ্জেলেসের উপকূলে ২৪ অভিবাসীসহ নৌকা আটক

        কানাডার মদ, মোটরবাইকসহ বিভিন্ন পণ্যে যুক্তরাষ্ট্রের আমদানি নিষেধাজ্ঞা

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

        মার্কিন হামলার জবাব আরও দ্রুত ও ভয়াবহ হবে: ইরানের হুঁশিয়ারি

        ৯/১১ হামলার মামলার কেন্দ্রীয় ব্যক্তির উগ্রপন্থী যোগাযোগের নতুন ভিডিও প্রকাশ

        মিয়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫

        লস এঞ্জেলেসের হাজারো নিম্নআয়ের রোগী হারাচ্ছেন ইউসিএলএ হেলথের চিকিৎসা

        ২৬ হাজার ডলারের কম দামে ইলেকট্রিক পিকআপ আনছে নতুন মার্কিন কোম্পানি

        লস এঞ্জেলেসে অবৈধ গাড়ি প্রদর্শনীবিরোধী অভিযানে ৬৯ গ্রেপ্তার, ৫৭০টি টিকিট

        অ্যানাহেইমে মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ৩ কিশোর

        লস এঞ্জেলেস বিমানবন্দরে লেবার ডে ছুটিতে বাড়ছে যাত্রীদের ভিড়

        লেবার ডে উইকেন্ডে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ৪ ঝুঁকির সতর্কতা

        ধূসর নেকড়ের সুরক্ষা বাতিলের উদ্যোগ ট্রাম্পের, উদ্বেগ সংরক্ষণবাদীদের

ইসরাইল জাতিসংঘকেও পাত্তা দিচ্ছে না

ইসরাইল জাতিসংঘকেও পাত্তা দিচ্ছে না

জাতিসংঘকেও আর পাত্তা দিচ্ছে না ইসরাইল। জাতিসংঘের সদর দপ্তরে দাঁড়িয়েই মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসের পদত্যাগ দাবি করেছেন জাতিসংঘে ইসরাইলের রাষ্ট্রদূত গিলাদ এরদান। গাজায় ইসরাইলি হামলায় আন্তর্জাতিক আইন লঙ্ঘনের সমালোচনা করেছিলেন গুতেরেস। তার মন্তব্যে ক্ষিপ্ত হয়ে জাতিসংঘের কর্মকর্তাদের ভিসা প্রত্যাখ্যানের সিদ্ধান্ত নেয় ইসরাইল।
.
সম্প্রতি সেনাবাহিনীর আর্মি রেডিওকে এরদান বলেন, ‘জাতিসংঘের প্রতিনিধিদের ভিসা দিতে অস্বীকার করবে ইসরাইল। আমরা ইতোমধ্যেই সংস্থাটির মানবিক বিষয়ক সেক্রেটারি জেনারেল মার্টিন গ্রিফিথের ভিসা প্রত্যাখ্যান করেছি। তাদের শিক্ষা দেওয়ার সময় এসে গেছে।’ দ্য গার্ডিয়ান।

এর আগে গত মঙ্গলবার গুতেরেস জাতিসংঘ নিরাপত্তা পরিষদে ভাষণ দিতে গিয়ে বলেন, ‘এটি স্বীকার করে নিতে হবে ইসরাইলে হামাসের হামলা এমনিতেই হয়নি। ফিলিস্তিনের মানুষ ৫৬ বছর ধরে শ্বাসরুদ্ধকর দখলদারিত্বের শিকার হয়েছে। তারা তাদের ভূখ- ইহুদি বসতিতে পরিণত হতে এবং সহিংসতায় জর্জরিত হতে দেখেছে।
তাদের অর্থনীতির দমবদ্ধ করে রাখা হয়েছে। মানুষগুলো বাস্তুচ্যুত হয়েছে এবং তাদের ঘরবাড়ি ধ্বংস করা হয়েছে। তাদের রাজনৈতিক সমাধানের আশা ধূলিসাৎ হয়ে গেছে।

এই মন্তব্যের প্রেক্ষিতেই পালটা বক্তব্যে বেশ কড়া ভাষায় এরদান বলেন, জাতিসংঘ ব্যর্থ হচ্ছে, আপনি, জনাব মহাসচিব, সব নৈতিকতা এবং নিরপেক্ষতা হারিয়ে ফেলেছেন। কারণ আপনি যখন এই ভয়ানক কথাগুলো বলেন যে, এই জঘন্য হামলাগুলো কোনো বিনা কারণে ঘটেনি, তখন আপনি সন্ত্রাসকে সহ্য করছেন এবং আমি মনে করি মহাসচিবকে অবশ্যই পদত্যাগ করতে হবে,’ এরপর তিনি সদর দপ্তরের বিল্ডিংয়ে ইশারা করে বলেন, আজকে আমরা তাকে ক্ষমা চাইতে বলেছি তাছাড়া বিল্ডিংটির অস্তিত্বের কোনো যুক্তি নেই।

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত