আপডেট :

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র গরম ও আর্দ্রতা, তাপমাত্রা উঠবে তিন অঙ্কে

        নিকোলাস কেজের মালিবুর বাড়ির সামনে বিশাল গর্ত, জরুরি অবস্থা জারি

        মিয়ামিতে বিমান দুর্ঘটনা, নিহত পাঁচজনই মাটিতে থাকা দুটি গাড়িতে ছিলেন

        ইরানি তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের হামলা, জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র

        ২৪ কোটি ৫০ লাখ ডলারের ক্রিপ্টো চুরির মামলায় দোষ স্বীকার সিঙ্গাপুরের যুবকের

        লস এঞ্জেলেসের উপকূলে ২৪ অভিবাসীসহ নৌকা আটক

        কানাডার মদ, মোটরবাইকসহ বিভিন্ন পণ্যে যুক্তরাষ্ট্রের আমদানি নিষেধাজ্ঞা

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

        মার্কিন হামলার জবাব আরও দ্রুত ও ভয়াবহ হবে: ইরানের হুঁশিয়ারি

        ৯/১১ হামলার মামলার কেন্দ্রীয় ব্যক্তির উগ্রপন্থী যোগাযোগের নতুন ভিডিও প্রকাশ

        মিয়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫

        লস এঞ্জেলেসের হাজারো নিম্নআয়ের রোগী হারাচ্ছেন ইউসিএলএ হেলথের চিকিৎসা

        ২৬ হাজার ডলারের কম দামে ইলেকট্রিক পিকআপ আনছে নতুন মার্কিন কোম্পানি

        লস এঞ্জেলেসে অবৈধ গাড়ি প্রদর্শনীবিরোধী অভিযানে ৬৯ গ্রেপ্তার, ৫৭০টি টিকিট

        অ্যানাহেইমে মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ৩ কিশোর

        লস এঞ্জেলেস বিমানবন্দরে লেবার ডে ছুটিতে বাড়ছে যাত্রীদের ভিড়

        লেবার ডে উইকেন্ডে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ৪ ঝুঁকির সতর্কতা

        ধূসর নেকড়ের সুরক্ষা বাতিলের উদ্যোগ ট্রাম্পের, উদ্বেগ সংরক্ষণবাদীদের

হামাসের একটি প্রতিনিধি দলের রাশিয়া সফর

হামাসের একটি প্রতিনিধি দলের রাশিয়া সফর

হামাসের একটি প্রতিনিধি দল গতকাল রাশিয়া সফর করেছে। মস্কো বলেছে, সব পক্ষের সঙ্গে যোগাযোগ বজায় রাখা জরুরি।

ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছেন, ইসরায়েল-ফিলিস্তিন সংঘাতের সব পক্ষের সঙ্গে যোগাযোগ বজায় রাখা প্রয়োজন বলে রাশিয়া বিশ্বাস করে।

তিনি বলেন, হামাসের প্রতিনিধিদল শুধু পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎ করেছে।
ইসরায়েল-হামাস যুদ্ধের সময় যুক্তরাষ্ট্র সিরিয়া ও ইরানের ডিপোতে হামলা চালিয়েছে বলেও উল্লেখ করেন তিনি।

পেসকভ বলেন, মার্কিন সম্পৃক্ততা বৃহত্তর আঞ্চলিক উত্তেজনা প্রদর্শন করে যা ‘খুব খারাপ’। তিনি বলেন, মধ্যপ্রাচ্যের সংঘাতের মধ্যে রাশিয়ার সামরিক বাহিনী জড়াবে এমন কোনো সম্ভাবনা নেই।

রাশিয়ায় হামাসের প্রতিনিধি দলে ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠনটির জ্যেষ্ঠ নেতা আবু মারজুক উপস্থিত ছিলেন।

আল জাজিরার প্রতিবেদনে বলা হয়—ইসরায়েল, ইরান, ফিলিস্তিনি কর্তৃপক্ষ এবং গাজা নিয়ন্ত্রণকারী হামাসসহ মধ্যপ্রাচ্যের সব গুরুত্বপূর্ণ পক্ষের সঙ্গে রাশিয়ার সম্পর্ক রয়েছে। ইসরায়েল-হামাস সংঘাতের জন্য রাশিয়া বারবার মার্কিন কূটনীতিকদের ব্যর্থতাকে দায়ী করেছে। এ অবস্থায় ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতি এবং শান্তি স্থাপনের জন্য আবারও আলোচনা শুরু করার আহ্বান জানিয়েছে মস্কো।

গাজায় ইসরায়েলের অভিযান পশ্চিমাদের সমর্থনপুষ্ট—রাশিয়ার এমন মন্তব্যের জন্য হামাস রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় ও প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের প্রশংসাও করেছে।

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত