আপডেট :

        প্রথম মুসলিম সিনেটর থেকে কৃষ্ণাঙ্গ নারী গভর্নর, নির্বাচনে ইতিহাস গড়লেন যারা

        নিউইয়র্কে নির্মাণকাজে আশ্রয়চ্যুত সাত পেঁচা মিলল কাছের আরেক জলাধারে

        তিন বিমান সংস্থার ৬ লাখ ডলার জা লি য়া তি, সাবেক কর্মীর ১৬ মাস কা রা দ ণ্ড

        ক্যালিফোর্নিয়ার ১৪তম কংগ্রেসনাল আসনে শক্ত অবস্থানে আফগান-আমেরিকান আয়েশা ওয়াহাব

        আবাসন সংকট মোকাবিলায় ক্যালিফোর্নিয়ায় প্রস্তাব ৩৭ পাস, ১-এর ভোট গণনা চলছে

        ভোটের সময় পরিচয়পত্র দেখানোর প্রস্তাব প্রত্যাখ্যান ক্যালিফোর্নিয়ার ভোটারদের, পাস হয়নি প্রস্তাব ৩৯

        কংগ্রেসের দুই কক্ষের নিয়ন্ত্রণ ডেমোক্র্যাটদের হাতে, নির্বাচনে গড়ল একাধিক নতুন ইতিহাস

        লস এঞ্জেলেসে মেয়র নির্বাচন ঘিরে হাড্ডাহাড্ডি লড়াই, স্থানীয় বিভিন্ন পদেও ভোটের ফল

        ক্যালিফোর্নিয়ার গভর্নর নির্বাচিত জাভিয়ের বেসেরা, দেশজুড়ে ডেমোক্র্যাটদের একের পর এক জয়

        যুক্তরাষ্ট্রের কংগ্রেসের নিয়ন্ত্রণ কার হাতে যাচ্ছে, কখন জানা যাবে নির্বাচনের ফল

        কারাগার থেকে পালিয়ে ৯ দিন পলাতক, মিসৌরিতে কাদায় আটকে ধরা পড়ল খুনি

        রিপাবলিকানদের দুর্গে ডেমোক্র্যাটদের নজিরবিহীন জয়, বদলাচ্ছে মার্কিন রাজনীতির সমীকরণ

        ট্রাম্পের বাতিল করা ভিসা কর্মসূচি আপাতত বন্ধই থাকছে, আদালতে বড় ধাক্কা আবেদনকারীদের

        ক্যালিফোর্নিয়ার ২০ হাজার ভোট আটকে দেওয়ার ট্রাম্প প্রশাসনের আবেদন আবারও খারিজ

        অস্বাভাবিক জোয়ারে হান্টিংটন বিচে ১১৪ স্থাপনায় ক্ষয়ক্ষতি, আরও বন্যার আশঙ্কা শহর কর্তৃপক্ষের

        ফ্লুতে আক্রান্ত হয়ে যুক্তরাষ্ট্রে টম জোন্সের চারটি কনসার্ট স্থগিত, ভক্তদের কাছে দুঃখ প্রকাশ

        দুই দফা প্রা ণঘাতী ইনজেকশনেও মৃ ত্যু হয়নি, হাসপাতালে জ্ঞান ফিরল মৃ ত্যুদণ্ডপ্রাপ্ত নারীর

        ইসরায়েলের নির্বাচনে জালিয়াতির অভিযোগ, আরব দলগুলোর বিরুদ্ধে তদন্তের দাবি নেতানিয়াহুর দলের

        ক্যালিফোর্নিয়ায় বাড়ি কেনা সহজ করতে ২৫ বিলিয়ন ডলারের ঋণ কর্মসূচি, ভোট হবে প্রস্তাব ৩৭-এ

        আবাসন ব্যয় কমানোর লক্ষ্য, ক্যালিফোর্নিয়ায় পরিবেশগত পর্যালোচনার নিয়ম বদলাতে প্রস্তাব ৪৫

মিসরে সড়ক দুর্ঘটনায় নিহত ৩৫

মিসরে সড়ক দুর্ঘটনায় নিহত ৩৫

মিসরের মহাসড়কে বাস ও বেশ কয়েকটি গাড়ির ভয়াবহ সংঘর্ষে কমপক্ষে ৩৫ জন নিহত এবং ৫০ জনের বেশি আহত হয়েছে। শনিবার দেশটির রাষ্ট্রীয় মিডিয়া এ তথ্য জানিয়েছে।

মিসরে সড়ক দুর্ঘটনা সাধারণ ঘটনা হয়ে দাঁড়িয়েছে। দেশটির রাস্তাগুলো প্রায়শই খারাপ এবং মেরামতের মধ্যে থাকে। রাস্তা নির্মাণে বেশিরভাগ সময়ই হাইওয়ে কোড মেনে চলা হয়না।

আল-আহরাম নিউজে বলা হয়েছে, ওয়াদি আল-নাত্রুনের কাছে কায়রো-আলেকজান্দ্রিয়া মরুভূমির সড়কে একটি ভয়াবহ সংঘর্ষের ফলে ৩৫ জনের মৃত্যু হয়েছে, যাদের মধ্যে কমপক্ষে ১৮ জন পুড়ে গেছে। ঘটনায় কমপক্ষে আরও ৫৩ জন আহত হয়েছে।

সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা ছবিতে দেখা গেছে একটি উল্টে যাওয়া লরি পোড়া টারমাকের ওপর পড়ে আছে।

আরও অন্তত একটি বাস এবং একটি মিনিবাস আগুনে ব্যাপকভাবে পুড়ে ধ্বংস হয়ে গেছে।

সরকারি পরিসংখ্যান বলছে, আরব বিশ্বের সবচেয়ে জনবহুল দেশটিতে ২০২১ সালে সড়ক দুর্ঘটনায় ৭ হাজার ‍ুমানুষ নিহত হয়েছে।

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত