আপডেট :

        নতুন আইফোন উন্মোচন অ্যাপলের, থাকছে ফোল্ডেবল ‘ডুও’

        গার্ডেনায় গাড়ি থামিয়ে মিলল ৫ লাখ ডলারের চোরাই ও নকল পণ্য, গ্রেপ্তার ১

        ক্যালিফোর্নিয়ার খালে মিলল বরফযুগের ১০ হাজার বছরের পুরোনো ম্যাস্টোডনের দাঁত

        অপ্রাপ্তবয়স্কের সঙ্গে দেখা করার চেষ্টার অভিযোগে ক্যালিফোর্নিয়ায় স্কুলের অধ্যক্ষ গ্রেপ্তার

        নভেম্বরের নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত ইরান যুদ্ধ চলবে: ট্রাম্প

        যুক্তরাষ্ট্র-হুথি হামলার পর প্রথমবার ১০০ ডলার ছাড়াল তেলের দাম

        রিপাবলিকানরা জিতলে প্রত্যেক প্রাপ্তবয়স্ক মার্কিন নাগরিককে ৫ হাজার ডলার দেওয়ার প্রতিশ্রুতি ট্রাম্পের

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র গরম ও আর্দ্রতা, তাপমাত্রা উঠবে তিন অঙ্কে

        নিকোলাস কেজের মালিবুর বাড়ির সামনে বিশাল গর্ত, জরুরি অবস্থা জারি

        মিয়ামিতে বিমান দুর্ঘটনা, নিহত পাঁচজনই মাটিতে থাকা দুটি গাড়িতে ছিলেন

        ইরানি তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের হামলা, জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র

        ২৪ কোটি ৫০ লাখ ডলারের ক্রিপ্টো চুরির মামলায় দোষ স্বীকার সিঙ্গাপুরের যুবকের

        লস এঞ্জেলেসের উপকূলে ২৪ অভিবাসীসহ নৌকা আটক

        কানাডার মদ, মোটরবাইকসহ বিভিন্ন পণ্যে যুক্তরাষ্ট্রের আমদানি নিষেধাজ্ঞা

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

        মার্কিন হামলার জবাব আরও দ্রুত ও ভয়াবহ হবে: ইরানের হুঁশিয়ারি

        ৯/১১ হামলার মামলার কেন্দ্রীয় ব্যক্তির উগ্রপন্থী যোগাযোগের নতুন ভিডিও প্রকাশ

        মিয়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫

গাজা ইস্যুতে বার্লিনে হাজার হাজার মানুষের বিক্ষোভ

গাজা ইস্যুতে বার্লিনে হাজার হাজার মানুষের বিক্ষোভ

গাজায় ইসরায়েলের চলমান বোমা হামলার মধ্যে ফিলিস্তিনিদের প্রতি সংহতি প্রকাশ করে জার্মানিতে বিক্ষোভ করা হয়েছে। শনিবার (৪ নভেম্বর) সংহতি জানাতে বার্লিনের রাস্তায় হাজার হাজার মানুষ নেমে এসেছে।

পুলিশের একজন মুখপাত্র এএফপিকে বলেছেন, ‘আমরা অনুমান করছি প্রায় ৩,৫০০ মানুষ এই বিক্ষোভে অংশ নিয়েছে। তবে আরও লোক বিক্ষোভে যোগ দিচ্ছে।’

এএফপি জানায়, সমাবেশের শুরুতে পরিবেশ শান্ত ছিল এবং অনেক বিক্ষোভকারী তাদের পরিবার এবং সন্তানদের সঙ্গে নিয়ে এসেছিলেন। বিক্ষোভকারীরা ‘সেভ গাজা’, ‘স্টপ জেনোসাইড’ এবং ‘যুদ্ধবিরতি’ লেখা ব্যানার নিয়ে মিছিলে অংশ নেয়।

অংশগ্রহণকারীদের অনেকেই ফিলিস্তিনিদের আইডেন্টিটি ও প্রতিরোধের প্রতীক স্কার্ফ কেফিয়াহ পরেছে। বিক্ষোভকারীরা মধ্য বার্লিনের বিখ্যাত আলেকজান্ডারপ্লাটজে জড়ো হয়েছিল, তারা ফিলিস্তিনের পতাকা বহন করছিল এবং ‘ফ্রি প্যালেস্টাইন’ দাবি তুলে শ্লোগান দিচ্ছিলো বলে জানিয়েছে এএফপি।

ফিলিস্তিনির সমর্থনে বিভিন্ন সংগঠন এই বিক্ষোভের ডাক দেয়। আয়োজকরা ধারণা করেছিল ২,০০০ লোক এতে যোগ দেবে, তবে পুলিশের ধারণা অংশগ্রহণকারীদের সংখ্যা ১০ হাজারে দাঁড়াতে পারে। সমাবেশের এলাকায় ১৪০০ পুলিশ কর্মকর্তা মোতায়েন করা হয়।

ইসরায়েলি বাহিনী গাজার বৃহত্তম শহর ঘেরাও করে হামাসকে নিশ্চিহ্ন করার চেষ্টা করেছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ইসরায়েলি হামলায় গাজায় ৯,২০০ এরও বেশি মানুষ নিহত হয়েছে। তাদের অধিকাংশ নারী ও শিশু ।

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত