আপডেট :

        মধ্যপ্রাচ্যে মার্কিন কর্মকর্তাদের লক্ষ্যবস্তু করতে ইরানের তৎপরতা বেড়েছে, গোয়েন্দা প্রধানের সতর্কবার্তায় বাড়ছে উদ্বেগ

        অ্যাপলের প্রথম ফোল্ডেবল আইফোন কিনতে লস এঞ্জেলেসে রাতভর অপেক্ষা, দাম প্রায় দুই হাজার ডলার

        মৌসুমের শুরুতেই ফ্লুতে দুইজনের মৃত্যু, টিকাদানে দ্রুত পদক্ষেপ নিতে বলছে লস এঞ্জেলেস কাউন্টি

        ক্যালিফোর্নিয়ার ছয়টি অমীমাংসিত খুনের রহস্য সমাধানে ৩ লাখ ডলার পুরস্কার ঘোষণা নিউজমের

        ছয় সপ্তাহ বন্ধ থাকার পর ফিরল ডিজনিল্যান্ডের ইন্ডিয়ানা জোন্স রাইড, কী কী পরিবর্তন হলো এবার

        ক্যালিফোর্নিয়ার উপকূলে বাড়ছে জলোচ্ছ্বাসের ঝুঁকি, বালুর বাঁধ নির্মাণে রাতদিন কাজ করছেন কর্মীরা

        আর্কাডিয়ায় ১৫ বছরের কিশোরীকে হত্যার পর নিজেকেও গুলি করলেন সাবেক প্রেমিক, জানাল পুলিশ

        মধ্যবর্তী নির্বাচনের আগে জ্বালানির দাম কমাতে ভারতীয় তেল শোধনাগারের দ্বারস্থ ট্রাম্প প্রশাসন

        মিসিসিপিতে ওয়ালমার্টের পার্কিংয়ে পুলিশের গুলিতে এক বছরের শিশুর মৃত্যু, প্রকাশ পেল বডিক্যামের ভিডিও

        আলাস্কার সিনেট নির্বাচনে রিপাবলিকান হারলে ফল ঘোষণা আটকে দিতে আদালতের দ্বারস্থ ট্রাম্প প্রশাসন

        ফোনে প্রেসক্রিপশনের কথা বলে হুমকি, ভুয়া পুলিশ পরিচয়ে ক্যালিফোর্নিয়ায় প্রতারণার সতর্কতা

        ঝড়বৃষ্টির পর দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ফিরছে শুষ্ক ও উষ্ণ আবহাওয়া, সপ্তাহান্তে বাড়বে তাপমাত্রা

        নতুন স্টেশন চালুর কয়েক মাসেই রক্ষণাবেক্ষণের কাজ, বন্ধ হচ্ছে লস এঞ্জেলেসের তিনটি মেট্রো স্টেশন

        ধনীদের সম্পদে কর বসানোর প্রস্তাব ঠেকাতে লাখো ডলার ব্যয়, সম্পদের তুলনায় খরচ সামান্য

        যুক্তরাষ্ট্রে মুসলিমদের দেশপ্রেম নিয়ে প্রশ্ন কেন, সিনেট নির্বাচনে আলোচনায় আবদুল এল-সায়েদ

        কম ভাড়ার আশায় যেসব অ্যাপার্টমেন্টে থাকেন মানুষ, সেগুলোই এখন বড় ঝুঁকির মুখে

        ১৬০ বছরের ঐতিহ্যে ইতি টানছে নিউইয়র্ক, নিরাপত্তা ও প্রাণী নির্যাতনের উদ্বেগে ঘোড়ার গাড়ি নিষিদ্ধ

        টপ গান ও এলিয়েন তারকা টম স্কেরিটের মৃত্যু, হলিউডে নেমে এসেছে শোকের ছায়া

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ভারী বৃষ্টির পূর্বাভাস, লস এঞ্জেলেসে বন্যার ঝুঁকি বাড়ছে

        ক্লাসরুমে বন্দুক নিয়ে শিক্ষার্থী, ক্যালিফোর্নিয়ার স্কুলে পুলিশের ব্যাপক অভিযান

গাজায় ইসরাইলি গণহত্যা বন্ধে ব্যর্থতা

গাজায় ইসরাইলি গণহত্যা বন্ধে ব্যর্থতা

মধ্যপ্রাচ্যের সংঘর্ষ নিয়ে নতুন করে চাপ বাড়ল মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের ওপর। গাজায় ইসরাইলি গণহত্যা বন্ধ করতে ব্যর্থতার দায়ে প্রেসিডেন্ট বাইডেন, তার পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন ও প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিনের বিরুদ্ধে মামলা করেছে দেশটির একটি মানবাধিকার সংগঠন। এদিকে গাজায় ইসরাইলি হামলার ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের ভূমিকার বিষয়ে মার্কিন পররাষ্ট্র দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে মতবিরোধের কথা স্বীকার করেছেন ব্লিনকেন। তিনি কর্মকর্তাদের কাছে এ বিষয়ে ইমেইলও পাঠিয়েছেন।

 

প্রেসিডেন্ট বাইডেন, পররাষ্ট্রমন্ত্রী ব্লিনকেন ও প্রতিরক্ষামন্ত্রী অস্টিনের বিরুদ্ধে আদালতে মামলা করেছে নিউ ইয়র্কের সেন্টার ফর কনস্টিটিউশনাল রাইটস (সিসিআর)। তাদের বিরুদ্ধে অভিযোগ, গাজায় হামাস-ইসরাইল সংঘর্ষ ও গণহত্যা প্রতিরোধে আন্তর্জাতিক ও মার্কিনআইন মেনে ব্যবস্থা নেওয়া হয়নি।

সিসিআরের মতে, গাজায় ইসরাইল যেভাবে বেসরকারি অবকাঠামোকে লক্ষ্যবস্তু করেছে, তা গণহত্যার শামিল। ১৯৪৮ সালে আন্তর্জাতিক কনভেনশনে হত্যা বন্ধ করতে আমেরিকাসহ অন্যান্য দেশ শক্তি ও প্রভাব ব্যবহার করবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। কিন্তু গাজায় ইসরাইলি হামলা বন্ধে মার্কিন প্রশাসন কোনো ব্যবস্থা নেয়নি। এর প্রতিবাদে এই মামলা করা হয়।

সংস্থাটি আরো বলেছে, বর্তমানে ইসরাইলের সবচেয়ে বড় মিত্র হচ্ছে আমেরিকা। সেই সঙ্গে হামাসের বিরুদ্ধে অভিযান চালানোর জন্য ইসরাইলকে দেওয়া হচ্ছে সামরিক সাহায্য। আন্তর্জাতিক আইন অনুযায়ী, এটা নীতিবিরুদ্ধ বলে মনে করছে সিসিআর। আর মার্কিন সহায়তা পাওয়ায় গাজায় বসবাসকারী ফিলিস্তিনিদের ওপর গণহত্যামূলক কর্মকাণ্ড চালাচ্ছে ইসরাইল। ক্যালিফোর্নিয়ার ফেডারেল আদালতে দায়ের করা এই মামলায় ইসরাইলকে যাতে জো বাইডেন প্রশাসন অস্ত্র, অর্থ ও কূটনৈতিক সহায়তা না দেয়, তার আবেদন করা হয়েছে। সেই সঙ্গে গাজায় ফিলিস্তিনে নাগরিকদের গণহত্যা বন্ধে প্রেসিডেন্ট যাতে আশ্বাস দেন, তাও নিশ্চিত করার কথা বলা হয়েছে দায়ের করা পিটিশনে।

বড় হাসপাতালগুলোতে কম আগ্রাসন চালানোর আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। সোমবার ইসরাইলের প্রতি এই আহ্বান জানান প্রেসিডেন্ট বাইডেন। তিনি বলেন, গাজার বড় বড় হাসপাতাল অবশ্যই সুরক্ষিত রাখতে হবে। একই সঙ্গে মানবিক বিরতি কার্যকরে নেতানিয়াহু প্রশাসনের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছেন বলেও জানান তিনি। বাইডেন বলেন, ‘আমার প্রত্যাশা, গাজার হাসাপাতালগুলোতে আগ্রাসনের মাত্রা কমানো হবে। ইসরাইলি কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ রাখছি এবং জিম্মিদের মুক্তির ব্যাপারে মানবিক বিরতির বিষয়ে প্রচেষ্টা চালাচ্ছি। তবে চিকিত্সাকেন্দ্রগুলো অবশ্যই এই হামলা থেকে সুরক্ষিত রাখতে হবে।

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত