আপডেট :

        ক্যালিফোর্নিয়ার দম্পতি: ‘জানতাম, এবার মারা যাব’—নেপালের বন্যা থেকে বাঁচার গল্প

        ডানপন্থী ভাষ্যকার মিলো ইয়ান্নোপোলাসকে আটক করেছে আইসিই

        ভেনেজুয়েলার ৬৫ বিলিয়ন ব্যারেল তেলের নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র

        লস এঞ্জেলেসে হিট-অ্যান্ড-রান মামলার অভিযুক্ত গ্রেপ্তার

        অ্যানথ্রপিকের বিরুদ্ধে বেআইনি প্রতিশোধ নিয়েছিল ট্রাম্প প্রশাসন: আদালত

        ক্যালিফোর্নিয়ায় গৃহহীন প্রায় ৩ লাখ শিক্ষার্থী

        নতুন স্ক্রিনিং নীতিতে সব অভিবাসী ভিসা আবেদন স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        সোফি স্টেডিয়াম এলাকায় ২৬১ মিলিয়ন ডলারের পরিবহন প্রকল্প

        বিশ্বজুড়ে ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        মাঠে আঘাতে কিশোর ফুটবলারের মৃত্যু, স্কুল ডিস্ট্রিক্টের বিরুদ্ধে মামলা

        ক্যালিফোর্নিয়ায় স্ত্রীর প্রেমিককে হত্যার অভিযোগে দম্পতি গ্রেপ্তার

        আশ্রয় চাওয়া বিদেশিদের স্বল্পমেয়াদি ভিসা বাতিল করবে যুক্তরাষ্ট্র

        যুক্তরাষ্ট্রের পণ্যে ৫০ শতাংশ পর্যন্ত পাল্টা শুল্ক কানাডার

        লুইজিয়ানায় ১০ হাজার কোটি ডলারের মহাকাশ উৎক্ষেপণ কেন্দ্র বানাবে স্পেসএক্স

        ডাউনটাউন লস এঞ্জেলেসে দুটি ভবনে এফবিআইয়ের অভিযান

        ৭৫ দেশের ভিসা স্থগিত নীতি আটকালেন মার্কিন বিচারক

        লস এঞ্জেলেস কাউন্টিতে ক্ষুদ্র ব্যবসার জন্য নতুন সহায়তা কর্মসূচি

        কলোরাডো নদীর পানি কমে যাওয়ায় তিন অঙ্গরাজ্যে বড় ধরনের পানি কাটছাঁট

        ক্যালিফোর্নিয়ায় সামরিক স্মৃতিসৌধ থেকে ব্রোঞ্জের সৈনিকের ভাস্কর্য চুরি

        মার্কিন ফ্লাইটে ল্যাপটপে আগুন, হাসপাতালে চিকিৎসা পেলেন এক যাত্রী

প্রথমবারের মতো পাকিস্তানের নির্বাচনে কোনো হিন্দু নারী

প্রথমবারের মতো পাকিস্তানের নির্বাচনে কোনো হিন্দু নারী

পাকিস্তানের আসন্ন নির্বাচনে প্রথমবারের মতো সাধারণ আসনের জন্য মনোনয়নপত্র জমা দিয়েছেন সাভেরা প্রকাশ নামের এক হিন্দু নারী। খাইবার পাখতুনখোয়ার বুনের জেলার পিকে-২৫ সাধারণ আসনের জন্য মনোনয়নপত্র জমা দিয়েছেন। এক প্রতিবেদনে এমনটি জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্থান টাইমস।

 

প্রতিবেদনে বলা হয়, ২০২৪ সালের ৮ ফেব্রুয়ারি পাকিস্তানে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। পাকিস্তানের নির্বাচন কমিশন (ইসিপি) সাম্প্রতিক সংশোধনীতে সাধারণ আসনে নারী প্রার্থীদের পাঁচ শতাংশ অন্তর্ভুক্ত করার নির্দেশ দিয়েছেন বলে জানা গেছে।

সোমবার (২৫ ডিসেম্বর) পাকিস্তানি সংবাদমাধ্যম ডন জানিয়েছে, পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) হয়ে নির্বাচন করবেন সাভেরা প্রকাশ। ৩৫ বছর বয়সী সাভেরা পেশায় একজন চিকিৎসক। তিনি বুনে জেলায় পিপিপি নারী শাখার সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। কওমি ওয়াতান পার্টির স্থানীয় একজন রাজনীতিবিদ সেলিম খান উল্লেখ করেছেন, সাভেরা প্রকাশ বুনে জেলার প্রথম নারী।

ডন প্রত্রিকার সঙ্গে একটি সাক্ষাত্কারে, সাভেরা প্রকাশ তার বাবার পদাঙ্ক অনুসরণ করার এবং এলাকার সুবিধাবঞ্চিতদের জন্য কাজ করার কথা তুলে ধরেন। তিনি ২৩ ডিসেম্বর মনোনয়নপত্র জমা দিয়েছেন এবং আশা প্রকাশ করেছেন, পিপিপির জ্যেষ্ঠ নেতারা তার প্রার্থিতা সমর্থন করবে।

 এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত