আপডেট :

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ফের তীব্র গরম, ১০৫ ডিগ্রি পর্যন্ত উঠতে পারে তাপমাত্রা

        যুক্তরাষ্ট্র বয়কট করছেন অনেক কানাডিয়ান, ভ্রমণে বেছে নিচ্ছেন নতুন গন্তব্য

        ভার্জিনিয়া স্টেট ইউনিভার্সিটিতে গুলিতে আহত ৫, একাধিক সন্দেহভাজন পলাতক

        হাওয়াইয়ে শক্তিশালী ঘূর্ণিঝড় লালা, ৩৪ বছর পর সরাসরি আঘাতের আশঙ্কা

        দক্ষিণ লস এঞ্জেলেসের স্কুলে বন্দুকসহ শিক্ষার্থী আটক

        ক্যালিফোর্নিয়ার গভর্নর নির্বাচনে বেসেরার বড় ব্যবধান, পিছিয়ে হিলটন

        লস এঞ্জেলেসে অভিযানে প্রায় ২ লাখ ডলারের চোরাই পণ্য উদ্ধার

        হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি কারোলিন লেভিট পদ ছাড়ছেন

        টেক্সাসে সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ২

        ক্যালিফোর্নিয়ায় উবার-লিফট চালকদের ইউনিয়ন গঠনের পথে বড় অগ্রগতি

        লস এঞ্জেলেস বিমানবন্দরে ফেডারেল সরকারের ২৬৯ মিলিয়ন ডলার অনুদান

        লস এঞ্জেলেসের সান ভ্যালিতে গৃহহীনদের জন্য নতুন ছোট ঘরের গ্রাম

        ২০২৭ সাল থেকে ক্যালিফোর্নিয়ায় সর্বনিম্ন মজুরি হবে ঘণ্টায় ১৭.৪০ ডলার

        ই-মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ১, গুরুতর আহত ১

        জন্মসূত্রে নাগরিকত্ব ইস্যুতে সুপ্রিম কোর্টে আবেদন করল না ট্রাম্প প্রশাসন

        যুক্তরাষ্ট্রে ‘বিস্ফোরণধর্মী ডায়রিয়া’ সৃষ্টিকারী পরজীবীর প্রাদুর্ভাব, আক্রান্ত হতে পারেন ১৮ হাজারের বেশি মানুষ

        ইরানের হামলার চেষ্টার জবাবে ব্যাপক বিমান হামলা চালানোর দাবি যুক্তরাষ্ট্রের

        বর্ডার প্যাট্রোল পর্যবেক্ষণের পর গ্লোবাল এন্ট্রি বাতিল, যুক্তরাষ্ট্র সরকারের বিরুদ্ধে নারীর মামলা

        ট্রাম্পের সঙ্গে পৃথক বৈঠক জেলেনস্কি ও নেতানিয়াহুর, আলোচনায় ইউক্রেন ও ইরান যুদ্ধ

        ইরান-যুক্তরাষ্ট্রের পাল্টাপাল্টি হামলা, ফের উত্তেজনা

সাইফার মামলা একটি পাতানো খেলা: ইমরান খান

সাইফার মামলা একটি পাতানো খেলা: ইমরান খান

চলমান সাইফার মামলার বিষয়ে গুরুতর উদ্বেগ প্রকাশ করেছেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী এবং পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) এর প্রতিষ্ঠাতা ইমরান খান। সাইফার মামলাকে তিনি পাতানো খেলা বলে অভিহিত করেছেন। শনিবার (২৭ জানুয়ারি) আদিয়ালা কারাগারে সাংবাদিকদের সঙ্গে অনানুষ্ঠানিক বৈঠকে ইমরান খান এসব কথা বলেন। এক প্রতিবেদনে এমনটি জানিয়েছে এক্সপ্রেস ট্রিবিউন।

 

এসময়, ইমরান খান নাজাম শেঠির কথা উল্লেখ করে বলে, এই বিশিষ্ট সাংবাদিক ৫ ফেব্রুয়ারির আগে আমার শাস্তির ভবিষ্যদ্বাণী করেছিলেন। সবাই জানেন যে তিনি এই তথ্য কোথা থেকে পেয়েছেন... আদালতের উচিৎ তার সঙ্গে যোগাযোগ করা এবং তাকে জিজ্ঞাসা করা উচিত যে তিনি এই তথ্য কোথা থেকে পেয়েছেন।

এদিকে বার্তা সংস্থা এএফপি জানিয়েছে পাকিস্তানের সাবেক প্রেসিডেন্ট ইমরান খান তার নির্বাচনী এলাকা ও পৈতৃক জন্মভূমি মিয়ানওয়ালিতে খুবই জনপ্রিয় হওয়া সত্ত্বে সেখানকার রাস্তা-ঘাটে তার দলের পোস্টার ও পতাকাশোভিত রাজনৈতিক প্রচারণার নামগন্ধই খুঁজে পাওয়া দুস্কর। পাকিস্তানের শক্তিশালী সামরিক বাহিনীর নিরবচ্ছিন্ন দমন-পীড়নে তাকে ও তার দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফকে (পিটিআই) ভোটাভুটির আগেই নির্বাচনী প্রচারণা থেকে প্রায় মুছে ফেলা হয়েছে।

ইমরান খান বর্তমানে কারাগারে থেকে কয়েক ডজন আইনি চ্যালেঞ্জ মোকাবেলা করছেন। একটি দুর্নীতির মামলায় দোষী সাব্যস্ত করে, আসন্ন ৮ ফেব্রুয়ারির নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করা থেকে তাকে বিরত রাখা হয়েছে।

২০১৮ সালে দেশ থেকে দুর্নীতি দূর করার প্রতিশ্রুতি দিয়ে নির্বাচনে জয়ী হয় পিটিআই। ইমরান খান প্রধানমন্ত্রী হন। ইমরান মিয়ানওয়ালিতে একটি হাসপাতাল ও একটি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেছেন। ধারণা করা হয়, ইমরান খানের ক্ষমতায় আসার পেছনে সেনাবাহিনীর সমর্থন ছিল। কিন্তু ক্ষমতায় থাকাকালে তিনি আবার ক্ষমতাধর জেনারেলদের নিয়ন্ত্রণ কমাতে চেয়েছিলেন। ফলে তিনি তাদের সমর্থন হারান এবং ২০২২ সালে অনাস্থা ভোটে ক্ষমতা ছাড়তে বাধ্য হন।

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত