আপডেট :

        লস এঞ্জেলেসের হাজারো নিম্নআয়ের রোগী হারাচ্ছেন ইউসিএলএ হেলথের চিকিৎসা

        ২৬ হাজার ডলারের কম দামে ইলেকট্রিক পিকআপ আনছে নতুন মার্কিন কোম্পানি

        লস এঞ্জেলেসে অবৈধ গাড়ি প্রদর্শনীবিরোধী অভিযানে ৬৯ গ্রেপ্তার, ৫৭০টি টিকিট

        অ্যানাহেইমে মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ৩ কিশোর

        লস এঞ্জেলেস বিমানবন্দরে লেবার ডে ছুটিতে বাড়ছে যাত্রীদের ভিড়

        লেবার ডে উইকেন্ডে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ৪ ঝুঁকির সতর্কতা

        ধূসর নেকড়ের সুরক্ষা বাতিলের উদ্যোগ ট্রাম্পের, উদ্বেগ সংরক্ষণবাদীদের

        জাহাজে পাল্টাপাল্টি হামলা, যুক্তরাষ্ট্র-ইরান সংঘাত আরও উত্তপ্ত

        হলিউডের ৭-ইলেভেনে ১৮ বছরের তরুণীকে মারধর, অচেতন করে লুট

        সিমি ভ্যালিতে পুলিশের গুলিতে সন্দেহভাজন নিহত, প্রকাশ হলো বডি ক্যামেরার ভিডিও

        আফ্রিকার প্রকৃত আয়তন দেখাতে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন জাতিসংঘে

        ট্রাম্পের শান্তি দূতেরা সপ্তাহান্তে মস্কো ও কিয়েভ সফরে যাচ্ছেন

        ইউরোপের দেশগুলো কেন উত্তর আমেরিকা থেকে সোনা সরিয়ে নিচ্ছে?

        তিন সন্তান হত্যায় লিন্ডসে ক্ল্যান্সি: ভিকটিম নাকি অপরাধী?

        গুলিতে ব্রেইন ডেড গর্ভবতী নারী, আহত বোনও

        ইন-এন-আউটে কর্মীদের বাঁচাতে স্প্যাটুলা হাতে নারীর মুখোমুখি তরুণ

        নারীবাদী আন্দোলনের অগ্রণী মুখ গ্লোরিয়া স্টেইনেম আর নেই

        এপস্টিন তদন্তে হাজির না হয়ে কংগ্রেসের বিরুদ্ধে মামলা লিওন ব্ল্যাকের

        বিয়ের অনুষ্ঠানে ক্ষেপণাস্ত্র হামলা? তদন্ত করছে যুক্তরাষ্ট্র

        ভেনেজুয়েলীয়কে গুলি, মিথ্যা বলায় আইসিই এজেন্ট অভিযুক্ত

গাজা সংকটে অগ্রগতি, শান্তি পরিকল্পনার প্রথম ধাপ সম্পন্নের পথে

গাজা সংকটে অগ্রগতি, শান্তি পরিকল্পনার প্রথম ধাপ সম্পন্নের পথে

গাজা চুক্তির প্রথম পর্যায়ের বাস্তবায়ন প্রায় সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন মিশরের পররাষ্ট্রমন্ত্রী বদর আবদেল আতি। নয়াদিল্লি সফরে থাকা মন্ত্রী শুক্রবার (১৭ অক্টোবর) এক প্রেস ব্রিফিংয়ে বলেন, 'এখন আমরা প্রথম ধাপ বাস্তবায়নের চূড়ান্ত পর্যায়ে আছি।'

আবদেল আতির মতে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত শান্তি পরিকল্পনা এখন মীমাংসার একমাত্র চাবিকাঠি। তিনি উল্লেখ করেন, 'এই পরিকল্পনা বাস্তবে সফলভাবে বাস্তবায়নের জন্য আমাদের কাজ করা উচিত।'


তিনি জোর দিয়ে বলেন, 'আমাদের এখন অবশ্যই নিশ্চিত করতে হবে যে, উভয় পক্ষ (হামাস ও ইসরায়েল) বিশ্বস্ততার সঙ্গে এবং সৎ উদ্দেশ্যে চুক্তি বাস্তবায়ন করবে।'

তিনি বলেন, 'আপনারা সকলেই জানেন, প্রতিটি পক্ষেরই দায়িত্ব রয়েছে। ইসরায়েলের নিজস্ব দায়িত্ব রয়েছে এবং হামাসেরও নিজস্ব দায়িত্ব রয়েছে।'

গত ২৯ সেপ্টেম্বর গাজা উপত্যকার সংঘাত নিরসনের লক্ষ্যে হোয়াইট হাউস থেকে ট্রাম্পের একটি 'ব্যাপক পরিকল্পনা' প্রকাশ করা হয়। ২০-দফা পরিকল্পনার অধীনে ফিলিস্তিনি অঞ্চলটিতে 'আন্তর্জাতিক স্থিতিশীলতা বাহিনী' মোতায়েনের কথা বলা হয়েছে। ৯ অক্টোবর ট্রাম্প ঘোষণা করেছিলেন, ইসরায়েল এবং হামাস শান্তি পরিকল্পনার প্রথম পর্যায়ে একটি চুক্তিতে পৌঁছেছে।

এরপর গত সোমবার গাজা উপত্যকায় যুদ্ধবিরতি এবং সেখানে আটক সব ইসরায়েলি বন্দীর মুক্তি উপলক্ষে মিশরের শারম আল-শেখ শহরে একটি শান্তি সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে মিশরের রাষ্ট্রপতি আবদেল ফাত্তাহ আল-সিসি, কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল-থানি, ডোনাল্ড ট্রাম্প এবং তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোগান একটি চূড়ান্ত যুদ্ধবিরতি চুক্তিতে সই করেন।

 

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত