আপডেট :

        লস এঞ্জেলেসের বৃদ্ধাশ্রমে কর্মীর গু লি, আহত ৩

        ৫০০-এর বেশি বিড়াল উদ্ধার, তদন্তে মিলল মৃত বিড়ালের হাড় ও জমিয়ে রাখা মরদেহ

        প্রশান্ত মহাসাগরে ঘূর্ণিঝড় পোলো ক্যাটাগরি ৫, মেক্সিকোতে ভারী বৃষ্টি ও ভূমিধসের আশঙ্কা

        কেন কেন্টে মেনিনজাইটিসের প্রাদুর্ভাব এত ভয়াবহ হয়েছিল, কারণ খুঁজে পেলেন বিজ্ঞানীরা

        মিসিসিপিতে কৃষ্ণাঙ্গ কিশোরের মৃত্যুতে কারও বিরুদ্ধে ফৌজদারি মামলা নয়, গ্র্যান্ড জুরির সিদ্ধান্ত

        শক্তিশালী এল নিনোর আশঙ্কায় পুরো ক্যালিফোর্নিয়ায় জরুরি অবস্থা

        ১১০ বিলিয়ন ডলারের প্যারামাউন্ট-ওয়ার্নার ব্রাদার্স একীভূতকরণ, ১২ অঙ্গরাজ্যের মামলার নিষ্পত্তি

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

যুক্তরাষ্ট্রের ফক্স নিউজের সাবেক হোস্ট ও নামকরা সংবাদিক টাকার কার্লসনকে পুতিনের সাক্ষাৎকার

যুক্তরাষ্ট্রের ফক্স নিউজের সাবেক হোস্ট ও নামকরা সংবাদিক টাকার কার্লসনকে পুতিনের সাক্ষাৎকার

যুক্তরাষ্ট্রের ফক্স নিউজের সাবেক হোস্ট ও নামকরা সংবাদিক টাকার কার্লসনকে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সাক্ষাৎকার দিয়েছেন বলে নিশ্চিত করেছে ক্রেমলিন। মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) পুতিন এ সাক্ষাৎকার দেন। প্রায় দুই বছর আগে রাশিয়া ইউক্রেইনে আগ্রাসন শুরুর পর কোনো আমেরিকান সাংবাদিকের কাছে এটিই পুতিনের দেওয়া প্রথম সাক্ষাৎকার। খবর রয়টার্সের।

 

ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বুধবার এক সংবাদ ব্রিফিংয়ে বলেছেন, “পুতিন কার্লসনের কাছে সাক্ষাৎকার দিতে রাজি হয়েছিলেন। কারণ, সাবেক এই ফক্স নিউজ হোস্টের দৃষ্টিভঙ্গি ভিন্ন। তিনি ইউক্রেইন যুদ্ধ নিয়ে অন্য অনেক পশ্চিমা পত্রপত্রিকার মতো ‘একপেশে’ প্রতিবেদন করেন না।"

তিনি আরো বলেন, “পশ্চিমা (যুক্তরাষ্ট্র এবং ইইউ) দেশগুলোর কথা বলতে গেলে, তাদের বৃহৎ গণমাধ্যম নেটওয়ার্ক, টিভি চ্যানেল এবং বড় বড় সংবাদপত্রগুলো খবর প্রকাশের ক্ষেত্রে অন্তত নিরপেক্ষ থাকার গর্বটুকুও কোনোভাবেই করতে পারে না। এসব গণমাধ্যম, যারা খবর প্রকাশে অত্যন্ত একপেশে অবস্থান নেয়, তাদের সঙ্গে যোগাযোগ করার কোনো ইচ্ছা জাগে না। তাছাড়া, সেটা যে ফলপ্রসূ কিছু হবে তেমন সম্ভাবনাও নেই।"

তাহলে মার্কিন সাংবাদিক কার্লসন কেন পুতিনের সাক্ষাৎকার নিলেন এমন প্রশ্নের জবাবে ক্রেমলিনের মুখপাত্র পেসকভ বলেন, “আমেরিকার এই সাংবাদিকের দৃষ্টিভঙ্গি কোনোভাবেই রাশিয়াপন্থী না, ইউক্রেইনপন্থীও না, আবার যুক্তরাষ্ট্রপন্থীও না।”

কার্লসন রাশিয়ার মস্কোতে পুতিনের সাথে তার সাক্ষাতকারের কথা বলছেন। ৬ ফেব্রুয়ারি, ২০২৪ তারিখে প্রকাশিত অবিকৃত ভিডিও থেকে নেওয়া এই স্থির চিত্রটিতে টাকার কার্লসন।

সাক্ষাৎকারটি বৃহস্পতিবার সম্প্রচার হওয়ার কথা রয়েছে বলে জানিয়েছে রাশিয়ার বার্তা সংস্থা তাস। টাকার কার্লসন মঙ্গলবার এক্সে এক পোস্টে বলেন, এই সাক্ষাৎকার থেকে আমেরিকানরা যুদ্ধের ব্যাপারে রাশিয়ার দৃষ্টিকোণ বুঝতে পারবে।

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ২০২২ সালের ২৪ ফেব্রুয়ারিতে ইউক্রেইনে আগ্রাসন শুরুর নির্দেশ দিয়েছিলেন। তার আগে তিনি সর্বশেষ মার্কিন গণমাধ্যমে সাক্ষাৎকার দিয়েছিলেন ২০২১ সালে। সে সময় তার সঙ্গে কথা বলেছিলেন সিএনবিসি নিউজের সাংবাদিক হ্যাডলি গ্যাম্বেল।

ইউক্রেইনে যুদ্ধ শুরুর পর রাশিয়ায় কঠোর গণমাধ্যম আইন চালু হলে অনেক পশ্চিমা গণমাধ্যমই মস্কো ছেড়ে যায়। ওয়াল স্ট্রিট জার্নালের মার্কিন সাংবাদিককে ২০২৩ সালের মার্চে গুপ্তচরবৃত্তির অভিযোগে আটক করে রাশিয়া।

সম্প্রতি টাকার কার্লসন রাশিয়া সফর করেন। সে খবর ছড়িয়ে পড়ার পরই সোশ্যাল মিডিয়ায় গুঞ্জন উঠেছিল যে, পুতিনের সাক্ষাৎকার নিতেই রাশিয়া গেছেন তিনি।

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত