আপডেট :

        তীব্র তাপপ্রবাহে পুড়ছে দক্ষিণ ক্যালিফোর্নিয়া, সপ্তাহ শেষে মিলতে পারে স্বস্তি

        নতুন প্যাকেজিং ফি কার্যকর হলে ক্যালিফোর্নিয়ায় বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        যুক্তরাষ্ট্রে সাইক্লোস্পোরা সংক্রমণ, আক্রান্ত হতে পারেন ৭ হাজার

        বছরে দুইবার ঘড়ির সময় পরিবর্তনের নিয়ম বাতিলের পথে যুক্তরাষ্ট্র

        উত্তর কোরিয়ার পারমাণবিক পরীক্ষা নিয়ে গবেষণা করা মার্কিন বিজ্ঞানীকে আটক করেছে চীন

        ট্রাম্পের হুমকি: আলোচনায় না ফিরলে ইরানের সেতু ও বিদ্যুৎকেন্দ্রে হামলা

        আজুসায় দাবানল, ২৫ একর এলাকায় আগুন; বন্ধ হাইওয়ে ৩৯

        ২ বছরের শিশুপুত্রকে হত্যার অভিযোগে মায়ের বিরুদ্ধে হত্যা মামলা

        মৃত সিনেটর লিন্ডসি গ্রাহামের স্থলাভিষিক্ত হলেন তার বোন ডারলাইন গ্রাহাম নরডোন

        মেইনে আইসিই অভিযানে গুলিতে নিহত কলম্বিয়ার নাগরিক, তদন্ত শুরু

        হরমুজ প্রণালিতে দুই ট্যাংকারে হামলার অভিযোগ আমিরাতের, ইরানে নতুন করে মার্কিন হামলা

        মার্কিন আদালতে বাতিল ট্রাম্পের ১.৮ বিলিয়ন ডলারের সমঝোতা

        নবজাতকের সঙ্গে দেখা আর হলো না, সড়ক দুর্ঘটনায় নিহত বাবা

        ‘জুরাসিক পার্ক’খ্যাত অভিনেতা স্যাম নিল আর নেই

        লস এঞ্জেলেসে ডাকাতির চেষ্টায় গুলিতে নিহত ফিটনেস ইনফ্লুয়েন্সার

        চরম গরমে সতর্কবার্তা, দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ১১০ ডিগ্রির পূর্বাভাস

        ইয়েলোস্টোন পার্কে বাইসনের হামলায় বৃদ্ধ আহত, আকাশে ছিটকে পড়ার ভিডিও ভাইরাল

        হরমুজ প্রণালী ঘিরে উত্তেজনা: নতুন করে যুক্তরাষ্ট্র-ইরানের পাল্টাপাল্টি হামলা

        এয়ার ফোর্স ওয়ান নিয়ে প্রতিবেদন, নিউইয়র্ক টাইমসের সাংবাদিকদের তলব ট্রাম্প প্রশাসনের

        লস এঞ্জেলেসে পানির প্রধান পাইপ ফেটে সড়ক প্লাবিত, যান চলাচল বন্ধ

ইমরান খানের দাবি প্রত্যাখ্যান

ইমরান খানের দাবি প্রত্যাখ্যান

পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) প্রতিষ্ঠাতা ইমরান খানের দাবি প্রত্যাখ্যান করেছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)। বরং পাকিস্তানের নতুন সরকারের সঙ্গে কাজ করার আগ্রহ দেখিয়েছে প্রতিষ্ঠানটি। খবর জিও নিউজের।

একটি প্রেস ব্রিফিংয়ে আইএমএফের ডিরেক্টর কমিউনিকেশনস জুলি কোজ্যাক বলেছেন, ১১ জানুয়ারি, স্ট্যান্ডবাই অ্যারেঞ্জমেন্ট (এসবিএ) এর অধীনে মোট ঋণ ১ দশমিক ৯ বিলিয়ন ডলারে নিয়ে আসা হয়েছে। অর্থনীতিকে স্থিতিশীল করার জন্য (পাকিস্তান) কর্তৃপক্ষের প্রচেষ্টা চলছে। অবশ্যই সবচেয়ে ঝুঁকিপূর্ণ অর্থনীতির দিকেই আমাদের নজর।

এই কর্মকর্তা পাকিস্তানের অন্তর্বর্তীকালীন সরকারের প্রশংসা করে বলেন, তত্ত্বাবধায়ক সরকারের সময়ে কর্তৃপক্ষ অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রেখেছে।

তিনি বলেন, ‘সামাজিক নিরাপত্তা বেষ্টনী রক্ষা করার পাশাপাশি আর্থিক লক্ষ্যমাত্রা কঠোরভাবে মেনে চলার মাধ্যমে এটি করা হয়েছে। মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে এবং বৈদেশিক মুদ্রার রিজার্ভ বাড়ানো অব্যাহত রাখার জন্য কঠোর মুদ্রানীতির অবস্থান বজায় রাখা হয়েছে।’

সাবেক প্রধানমন্ত্রী ইমরান দাবির বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘আমি চলমান রাজনৈতিক অগ্রগতির বিষয়ে মন্তব্য করতে যাচ্ছি না।

মুখপাত্র আরও বলেছেন, তারা পাকিস্তানের নাগরিকের জন্য সামষ্টিক অর্থনৈতিক স্থিতিশীলতা এবং সমৃদ্ধি নিশ্চিত করতে নতুন সরকারের সঙ্গে কাজ করতে আগ্রহী।


এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত