আপডেট :

        নতুন আইফোন উন্মোচন অ্যাপলের, থাকছে ফোল্ডেবল ‘ডুও’

        গার্ডেনায় গাড়ি থামিয়ে মিলল ৫ লাখ ডলারের চোরাই ও নকল পণ্য, গ্রেপ্তার ১

        ক্যালিফোর্নিয়ার খালে মিলল বরফযুগের ১০ হাজার বছরের পুরোনো ম্যাস্টোডনের দাঁত

        অপ্রাপ্তবয়স্কের সঙ্গে দেখা করার চেষ্টার অভিযোগে ক্যালিফোর্নিয়ায় স্কুলের অধ্যক্ষ গ্রেপ্তার

        নভেম্বরের নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত ইরান যুদ্ধ চলবে: ট্রাম্প

        যুক্তরাষ্ট্র-হুথি হামলার পর প্রথমবার ১০০ ডলার ছাড়াল তেলের দাম

        রিপাবলিকানরা জিতলে প্রত্যেক প্রাপ্তবয়স্ক মার্কিন নাগরিককে ৫ হাজার ডলার দেওয়ার প্রতিশ্রুতি ট্রাম্পের

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র গরম ও আর্দ্রতা, তাপমাত্রা উঠবে তিন অঙ্কে

        নিকোলাস কেজের মালিবুর বাড়ির সামনে বিশাল গর্ত, জরুরি অবস্থা জারি

        মিয়ামিতে বিমান দুর্ঘটনা, নিহত পাঁচজনই মাটিতে থাকা দুটি গাড়িতে ছিলেন

        ইরানি তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের হামলা, জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র

        ২৪ কোটি ৫০ লাখ ডলারের ক্রিপ্টো চুরির মামলায় দোষ স্বীকার সিঙ্গাপুরের যুবকের

        লস এঞ্জেলেসের উপকূলে ২৪ অভিবাসীসহ নৌকা আটক

        কানাডার মদ, মোটরবাইকসহ বিভিন্ন পণ্যে যুক্তরাষ্ট্রের আমদানি নিষেধাজ্ঞা

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

        মার্কিন হামলার জবাব আরও দ্রুত ও ভয়াবহ হবে: ইরানের হুঁশিয়ারি

        ৯/১১ হামলার মামলার কেন্দ্রীয় ব্যক্তির উগ্রপন্থী যোগাযোগের নতুন ভিডিও প্রকাশ

        মিয়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫

ইউক্রেনকে ড্রোন দেবে যুক্তরাজ্য

ইউক্রেনকে ড্রোন দেবে যুক্তরাজ্য

রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে সহায়তা করতে ইউক্রেনকে ১০ হাজারেরও বেশি ড্রোন পাঠাবে যুক্তরাজ্য। বৃহস্পতিবার এ ঘোষণা দিয়েছে যুক্তরাজ্য। দেশটির ডিফেন্স সেক্রেটারি গ্র্যান্ট শ্যাপস জানিয়েছেন, এ ড্রোনগুলোর পেছনে ১২৫ মিলিয়ন পাউন্ড খরচ করছে দেশটি।

চলতি বছরের বিভিন্ন সময়ে এসব ড্রোন ইউক্রেনের সামরিক বাহিনীর কাছে হস্তান্তর করা হবে। বেশির ভাগ হলো ফার্স্ট পার্সন ভিউ ড্রোন। এছাড়া ওয়ান-ওয়ে অ্যাটাক ড্রোন, সারভেইলেন্স ড্রোন এবং মেরিটাইম ড্রোন থাকবে। ঐ দিন কিয়েভ সফরের সময়ে শ্যাপস জানান, ইউক্রেনকে নতুন প্রযুক্তির ড্রোন দিতে এগিয়ে আসছে যুক্তরাজ্য।

২০২২ সালের ফেব্রুয়ারিতে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শুরুর পর থেকে এ পর্যন্ত ইউক্রেনকে প্রায় ৭ বিলিয়ন পাউন্ড মূল্যমানের সামরিক সহায়তা দিয়েছে যুক্তরাজ্য।

এছাড়া ইউক্রেনকে দূরপাল্লার অস্ত্র দিয়ে সহায়তা করা প্রথম দেশও যুক্তরাজ্য। এদিকে রুশ এক সামরিক কর্মকর্তা বলেছেন, ইউক্রেন যুদ্ধ ইউরোপ জুড়ে বড় আকারে ছড়িয়ে পড়তে পারে। তিনি বলেছেন, রাশিয়ার সশস্ত্র বাহিনীর আরো বড় ধরনের সংঘাতে জড়িয়ে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে।

রুশ সামরিক বাহিনীর মিলিটারি একাডেমির প্রধান কর্মকর্তা কর্নেল-জেনারেল ভ্লাদিমির জারুদনিস্কি বলেছেন, আমেরিকা ও তার ইউরোপীয় মিত্রদের রুশ-বিদ্বেষী নীতি আমাদের রাষ্ট্রের জন্য প্রধান হুমকি সৃষ্টি করছে। তারা সম্ভাব্য সব উপায়ে রাশিয়াকে দুর্বল করার জন্য হাইব্রিড যুদ্ধ চালাচ্ছে।

পশ্চিমা দেশগুলো রাশিয়ার সার্বভৌমত্ব খর্ব করা এবং দেশটির অখণ্ডতা ধ্বংস করার পাঁয়তারা করছে বলেও তিনি অভিযোগ করেন। জেনারেল জারুদনিস্কি বলেন, যেসব ইউরোপীয় দেশ ইউক্রেন যুদ্ধে কিয়েভকে সহযোগিতা করছে সেসব দেশে ব্যাপকভাবে যুদ্ধ ছড়িয়ে পড়ার আশঙ্কা উড়িয়ে দেওয়া যায় না।

ইউরোপীয় দেশগুলো ইউক্রেনে সেনা মোতায়েন করতে পারে বলে জল্পনার মধ্যে গত সপ্তাহে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতনি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ইউক্রেনে সেনা মোতায়েন করে পাশ্চাত্য পরমাণু যুদ্ধ উসকে দিতে চায়।

 এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত