আপডেট :

        নতুন আইফোন উন্মোচন অ্যাপলের, থাকছে ফোল্ডেবল ‘ডুও’

        গার্ডেনায় গাড়ি থামিয়ে মিলল ৫ লাখ ডলারের চোরাই ও নকল পণ্য, গ্রেপ্তার ১

        ক্যালিফোর্নিয়ার খালে মিলল বরফযুগের ১০ হাজার বছরের পুরোনো ম্যাস্টোডনের দাঁত

        অপ্রাপ্তবয়স্কের সঙ্গে দেখা করার চেষ্টার অভিযোগে ক্যালিফোর্নিয়ায় স্কুলের অধ্যক্ষ গ্রেপ্তার

        নভেম্বরের নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত ইরান যুদ্ধ চলবে: ট্রাম্প

        যুক্তরাষ্ট্র-হুথি হামলার পর প্রথমবার ১০০ ডলার ছাড়াল তেলের দাম

        রিপাবলিকানরা জিতলে প্রত্যেক প্রাপ্তবয়স্ক মার্কিন নাগরিককে ৫ হাজার ডলার দেওয়ার প্রতিশ্রুতি ট্রাম্পের

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র গরম ও আর্দ্রতা, তাপমাত্রা উঠবে তিন অঙ্কে

        নিকোলাস কেজের মালিবুর বাড়ির সামনে বিশাল গর্ত, জরুরি অবস্থা জারি

        মিয়ামিতে বিমান দুর্ঘটনা, নিহত পাঁচজনই মাটিতে থাকা দুটি গাড়িতে ছিলেন

        ইরানি তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের হামলা, জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র

        ২৪ কোটি ৫০ লাখ ডলারের ক্রিপ্টো চুরির মামলায় দোষ স্বীকার সিঙ্গাপুরের যুবকের

        লস এঞ্জেলেসের উপকূলে ২৪ অভিবাসীসহ নৌকা আটক

        কানাডার মদ, মোটরবাইকসহ বিভিন্ন পণ্যে যুক্তরাষ্ট্রের আমদানি নিষেধাজ্ঞা

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

        মার্কিন হামলার জবাব আরও দ্রুত ও ভয়াবহ হবে: ইরানের হুঁশিয়ারি

        ৯/১১ হামলার মামলার কেন্দ্রীয় ব্যক্তির উগ্রপন্থী যোগাযোগের নতুন ভিডিও প্রকাশ

        মিয়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী-মিসর রাষ্ট্রপতির সাক্ষাৎ

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী-মিসর রাষ্ট্রপতির সাক্ষাৎ

গাজায় যুদ্ধবিরতির আলোচনা করতে মিসরের রাষ্ট্রপতি আবদেল ফাত্তাহ এল-সিসির সঙ্গে সাক্ষাৎ করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন। বৃহস্পতিবার কায়রোতে সাক্ষাৎ করেন তারা। খবর রয়টার্সের।

ইসরায়েলের একজন মন্ত্রী বলেছিলেন, পুরো বিশ্ব যদি বিপক্ষেও চলে যায় তবু যুদ্ধ চালিয়ে যাবে ইসরায়েল।

বর্তমানে গাজার যুদ্ধক্ষেত্রে পরিণত হয়েছে আল শিফা হাসপাতাল। চতুর্থ দিনের মতো হাসপাতালটিতে অভিযান চালিয়েছে ইসরায়েল। উত্তর গাজার একমাত্র আংশিক সচল হাসপাতাল ছিল এটি। স্থানীয় বাসিন্দারা বলেছেন, তারা হাসপাতালের কমপ্লেক্সের ভেতরে অগ্নিদগ্ধ ভবন দেখেছেন।

পাঁচ মাস যুদ্ধের কারণে গাজার ২৩ লাখ ফিলিস্তিনিদের মারাত্মক খাদ্য ঘাটতি তৈরি হয়েছে। ফলে কিছু এলাকায় দুর্ভিক্ষের মাত্রা ছাড়িয়ে গেছে বলে জানিয়েছে জাতিসংঘ।

ব্লিঙ্কেন আরবি সম্প্রচারকারী আল হাদাথকে বলেছেন, ‘আমরা জিম্মিদের মুক্তির পাশাপাশি অবিলম্বে যুদ্ধবিরতির জন্য চাপ দিচ্ছি। যুদ্ধবিরতি হলে গাজার ভুক্তভোগীরা তাৎক্ষণিক ত্রাণ পাবেন। যুক্তরাষ্ট্র জাতিসংঘে একটি প্রস্তাবের খসড়াও তৈরি করেছে।’

প্রায় ছয় সপ্তাহের একটি যুদ্ধবিরতিকে কেন্দ্র করে চলতি সপ্তাহে কাতারে যুদ্ধবিরতি আলোচনা পুনরায় শুরু হয়েছে। চুক্তিতে ইসরায়েলি কারাগারে আটক শত শত ফিলিস্তিনিদের বিনিময়ে ৪০ ইসরায়েলি জিম্মিকে মুক্তি দেওয়ার বিষয়টি থাকবে।

তবে হামাস বলেছে, যদি স্থায়ীভাবে যুদ্ধ বন্ধ হয় তবে তারা জিম্মিদের মুক্তি দেবে। অপরদিকে ইসরায়েল বলছে, তারা শুধু অস্থায়ী যুদ্ধবিরতি নিয়েই আলোচনা করবে।

ব্লিঙ্কেন আল হাদাথকে বলেছেন, ‘আমি মনে করি চুক্তির ফাঁক ফোকর কমে আসছে এবং একটি যুদ্ধবিরতি চুক্তি অবশ্যই সম্ভব। ইসরায়েলি দল উপস্থিত আছে। চুক্তিতে পৌঁছানোর সম্ভাবনা আছে।

সিসির অফিস ও মার্কিন স্টেট ডিপার্টমেন্ট জানিয়েছে, ব্লিঙ্কেন ও সিসি একসঙ্গে আলোচনার অগ্রগতি পর্যালোচনা করছেন।

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত