আপডেট :

        মেডিকেইড জালিয়াতির অভিযোগের মুখে বিষয় ঘোরাতে চাইছে ক্যালিফোর্নিয়া

        ফোন ধরতে বাধ্য করা হচ্ছে সুবিধা প্রক্রিয়াকরণে নিয়োজিত কর্মীদের, বাড়ছে সোশ্যাল সিকিউরিটির জট

        ৭৫ দেশের নাগরিকদের জন্য ইমিগ্র্যান্ট ভিসা ইস্যু স্থগিত করল মার্কিন পররাষ্ট্র দপ্তর

        ৭৫ দেশের অভিবাসী ভিসা স্থগিত: ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে ফেডারেল মামলা

        FY ২০২৭ সালের H-1B ভিসার প্রাথমিক নিবন্ধন শুরু ৪ মার্চ

        সপ্তাহান্তে ক্যালিফোর্নিয়ায় স্বাভাবিকের চেয়ে ২০ ডিগ্রি পর্যন্ত বেশি তাপমাত্রার সম্ভাবনা

        লস এঞ্জেলেস ও অরেঞ্জ কাউন্টিতে আরও একটি হাম রোগী শনাক্ত

        কক্ষপথে ১০ লাখ স্যাটেলাইট উৎক্ষেপণের আবেদন স্পেসএক্সের

        মিনিয়াপোলিসে আইসিই কর্তৃক আটক পাঁচ বছরের শিশুকে মুক্তির নির্দেশ বিচারকের

        ক্যালিফোর্নিয়ায় বাড়ি কেনাবেচা প্রায় দুই দশকের মধ্যে সর্বনিম্ন

        ভাড়া নিয়ন্ত্রণ ভেঙে ১ কোটি ৮০ লাখ ডলার লাভের অভিযোগে মামলা

        হাউজিং ট্র্যাকার: দাবানলের আগে ডিসেম্বরে দক্ষিণ ক্যালিফোর্নিয়ার আবাসন বাজারে ধীরগতি

        মার্কিন অভিবাসী ভিসা স্থগিতাদেশ সরাতে ৭৫ কংগ্রেসম্যানের চিঠি

        গ্রাহকসেবায় ৫ মিনিটের বেশি অপেক্ষা নয়: ক্যালিফোর্নিয়ায় নতুন বিল, মানবিক যোগাযোগ নিশ্চিতের উদ্যোগ

        লস এঞ্জেলেসের দাবানল-পরবর্তী পুনর্গঠন অনুমতির নিয়ন্ত্রণ নিতে নির্বাহী আদেশে স্বাক্ষর ট্রাম্পের

        মিনিয়াপোলিসে গুলিকাণ্ডের পর ফেডারেল এজেন্টদের বিরুদ্ধে মামলা সহজ করতে বিল পাস করল ক্যালিফোর্নিয়া সিনেট

        ট্রাম্প নীতির প্রভাবে বিদেশি জনসংখ্যা কমল ১৫ লাখ, হুমকিতে ক্যালিফোর্নিয়ার অর্থনীতি

        ক্যালিফোর্নিয়ায় ২ লাখ ৬০ হাজার ডলারে বাড়ি! কোথায় মিলছে সবচেয়ে সস্তা বাড়ি?

        ম্যাজিক জনসনের উদ্যোগে লস এঞ্জেলেস বন্দরে নতুন ক্রুজ টার্মিনাল

        মিনিয়াপলিসে অ্যালেক্স প্রেটি হত্যাকাণ্ড: তদন্তের দাবিতে রিপাবলিকানদের চাপ বাড়ছে

একটি ফ্লাইটে গুরুতর টার্বুলেন্সের ঘটনা ঘটেছে সম্প্রতি

একটি ফ্লাইটে গুরুতর টার্বুলেন্সের ঘটনা ঘটেছে সম্প্রতি

লন্ডন থেকে সিঙ্গাপুরগামী একটি ফ্লাইটে গুরুতর টার্বুলেন্সের ঘটনা ঘটেছে সম্প্রতি। এতে একজনের মৃত্যুর পাশাপাশি আহত হয়েছেন বেশ কয়েকজন। আন্তর্জাতিক গণমাধ্যমগুলো জানিয়েছে, বিমানটি চলাচলের সময় আকস্মিকভাবে গতিবিধিতে ছন্দপতন হয়। এতে তীব্র ঝাঁকুনিতে ছিটকে কেবিনে থাকা যাত্রী ও অন্যান্য জিনিসপত্র। পরিস্থিতি বেগতিক দেখে বিমানটিকে জরুরি অবতরণ করা হয় ব্যাংককে।


আলোচনায় এখন ফ্লাইট টার্বুলেন্স। কি এই টার্বুলেন্স?


বিমানে যারা যাতায়াত করেন তাদের কাছে হঠাৎ ঝাঁকুনির মতো পরিস্থিতি অনেকটাই পরিচিত। কোনো বিমান টার্বুলেন্সের মুখোমুখি হলেই এমনটা হয়ে থাকে। এটি বিমানের গতিবিধি ও উচ্চতায় আকস্মিক পরিবর্তন আনে।

রয়্যাল এয়ার ফোর্সের সাবেক অফিসার ও বিবিসি ওয়েদারের সাইমন কিংয়ের মতে, বেশিরভাগ টার্বুলেন্স ঘটে থাকে মেঘযুক্ত এলাকায়। কারণ এমন এলাকায় ওপর ও নিচ থেকে বাতাসের চাপ থাকে। বেশিরভাগ ক্ষেত্রে বাতাসের এই চাপ মোটামুটি হালকা থাকলেও বড় মেঘের ক্ষেত্রে বাতাসের প্রবল গতিবিধি মাঝারি বা গুরুতর টার্বুলেন্স সৃষ্টি করতে পারে।


এছাড়াও ‘ক্লিয়ার এয়ার টার্বুলেন্স’ নামে পরিচিত আরেকটি ভিন্ন ধরনের টার্বুলেন্স রয়েছে। যেটি মেঘের উপস্থিতি ছাড়াই তৈরি হতে পারে। শনাক্ত করা কঠিন বলে এটি বেশ বিপজ্জনক।

এভিয়েশন অ্যাকাডেমিক ও কমার্শিয়াল পাইলট গাই গ্র্যাটন বলেন, ‘এই ধরনের টার্বুলেন্স জেট স্ট্রিমিংয়ের আশেপাশে ঘটে। দ্রুতগতিতে প্রবাহিত বাতাসের এই স্রোত সাধারণত ৪০ থেকে ৬০ হাজার ফুট উচ্চতায় পাওয়া যায়।’

গাই গ্র্যাটন আরও বলেন, ‘আপনি সহজেই জেট স্ট্রিমের বাতাস ও আশপাশের বাতাসের মধ্যে প্রতি ঘণ্টায় ১০০ মিটারের গতির পার্থক্য পাবেন। ধীর ও দ্রুত প্রবাহিত বাতাসের মধ্যে জেট স্ট্রিমের চারপাশে ঘর্ষণ টার্বুলেন্স সৃষ্টি করে। এটি একেক দিকে চলে যায়, যা এড়ানো কঠিন।’

গ্র্যাটন জানান, আপনি যদি ইউরোপ থেকে উত্তর আমেরিকায় বিমানে যান, তবে এমনটা সম্পূর্ণরূপে এড়ানো কঠিন। এর ফলে তীব্র টার্বুলেন্সের সৃষ্টি হতে পারে।


টার্বুলেন্স কতটা বিপজ্জনক?

ক্র্যানফিল্ড ইউনিভার্সিটির অ্যাভিয়েশন এন্ড দ্য এনভাইরনমেন্টের সহযোগী অধ্যাপক গ্র্যাটন বলেছেন, ‘টার্বুলেন্স যতটুকু খারাপ পরিস্থিতি সৃষ্টি করতে পারে সেটি সহ্য করার মতো করেই বিমানগুলোকে ডিজাইন করা হয়েছে। তাই এর কারণে বিমান ধ্বংসপ্রাপ্ত হবে এমনটা হওয়ার সম্ভাবনা নেই বললেই চলে।’

তবে টার্বুলেন্স একটি বিমানের জন্য বেশ অস্বস্তির কারণ। তাই পাইলটরা এটি এড়িয়ে যাওয়ার যথাসম্ভব চেষ্টা করেন। বিশেষজ্ঞদের মতে, চরম পরিস্থিতিতে টার্বুলেন্স একটি বিমানের কাঠামোগত ক্ষতি করতে পারে। এটি নির্ভর করবে বাতাস কতটা শক্তিশালী হতে পারে তার ওপর।

তীব্র টার্বুলেন্স বিমানের যাত্রীদের জন্য বিপজ্জনক হতে পারে। কারণ এর আকস্মিক গতি পরিবর্তনে কেউ সিটবেল্ট না পরলে কেবিনে আছড়ে পরতে পারেন। তবে এভিয়েশন সেইফটি এক্সপার্টদের মতে, টার্বুলেন্স ফলে মৃত্যু কিংবা আহত হওয়ার ঘটনা বিরল।

এদিকে জন স্ট্রিকল্যান্ড নামের এক অ্যাভিয়েশন এক্সপার্ট জানান, লাখ লাখ ফ্লাইটের বিপরীতে গুরুতর টার্বুলেন্স থেকে মৃত্যুর ঘটনা ‘তুলনামূলকভাবে বিরল’।

মার্কিন যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ড জানায়, ২০০৯ থেকে ২০২২ সালের মধ্যে ইউএসভিত্তিক এয়ারলাইনগুলিতে ১৬৩টি ‘গুরুতর টার্বুলেন্স’ আঘাত হেনেছে। যা প্রতি বছর গড়ে প্রায় ১২টি।

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত