আপডেট :

        লস এঞ্জেলেসের হাজারো নিম্নআয়ের রোগী হারাচ্ছেন ইউসিএলএ হেলথের চিকিৎসা

        ২৬ হাজার ডলারের কম দামে ইলেকট্রিক পিকআপ আনছে নতুন মার্কিন কোম্পানি

        লস এঞ্জেলেসে অবৈধ গাড়ি প্রদর্শনীবিরোধী অভিযানে ৬৯ গ্রেপ্তার, ৫৭০টি টিকিট

        অ্যানাহেইমে মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ৩ কিশোর

        লস এঞ্জেলেস বিমানবন্দরে লেবার ডে ছুটিতে বাড়ছে যাত্রীদের ভিড়

        লেবার ডে উইকেন্ডে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ৪ ঝুঁকির সতর্কতা

        ধূসর নেকড়ের সুরক্ষা বাতিলের উদ্যোগ ট্রাম্পের, উদ্বেগ সংরক্ষণবাদীদের

        জাহাজে পাল্টাপাল্টি হামলা, যুক্তরাষ্ট্র-ইরান সংঘাত আরও উত্তপ্ত

        হলিউডের ৭-ইলেভেনে ১৮ বছরের তরুণীকে মারধর, অচেতন করে লুট

        সিমি ভ্যালিতে পুলিশের গুলিতে সন্দেহভাজন নিহত, প্রকাশ হলো বডি ক্যামেরার ভিডিও

        আফ্রিকার প্রকৃত আয়তন দেখাতে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন জাতিসংঘে

        ট্রাম্পের শান্তি দূতেরা সপ্তাহান্তে মস্কো ও কিয়েভ সফরে যাচ্ছেন

        ইউরোপের দেশগুলো কেন উত্তর আমেরিকা থেকে সোনা সরিয়ে নিচ্ছে?

        তিন সন্তান হত্যায় লিন্ডসে ক্ল্যান্সি: ভিকটিম নাকি অপরাধী?

        গুলিতে ব্রেইন ডেড গর্ভবতী নারী, আহত বোনও

        ইন-এন-আউটে কর্মীদের বাঁচাতে স্প্যাটুলা হাতে নারীর মুখোমুখি তরুণ

        নারীবাদী আন্দোলনের অগ্রণী মুখ গ্লোরিয়া স্টেইনেম আর নেই

        এপস্টিন তদন্তে হাজির না হয়ে কংগ্রেসের বিরুদ্ধে মামলা লিওন ব্ল্যাকের

        বিয়ের অনুষ্ঠানে ক্ষেপণাস্ত্র হামলা? তদন্ত করছে যুক্তরাষ্ট্র

        ভেনেজুয়েলীয়কে গুলি, মিথ্যা বলায় আইসিই এজেন্ট অভিযুক্ত

ভারতের লোকসভা নির্বাচনের ষষ্ঠ দফার ভোট চলছে আজ

ভারতের লোকসভা নির্বাচনের ষষ্ঠ দফার ভোট চলছে আজ

ভারতের লোকসভা নির্বাচনের ষষ্ঠ দফার ভোট চলছে আজ শনিবার (২৫ মে)। স্থানীয় সময় সকাল সাতটা থেকে এ ভোটগ্রহণ শুরু হয়েছে। চলবে সন্ধ্যা ছয়টা পর্যন্ত। ছয়টি রাজ্য এবং দুটি কেন্দ্রশাসিত অঞ্চলে মোট ৫৮টি আসনে অনুষ্ঠিত হচ্ছে ভোটগ্রহণ। 


ষষ্ঠ ধাপে বিহারের আটটি আসন, হরিয়ানার সব (১০টি) আসন, জম্মু ও কাশ্মীরের এক আসন, ঝাড়খণ্ডের চারটি আসন, দিল্লির সব আসন (৭টি), ওড়িশায় ছয়টি, উত্তর প্রদেশে ১৪টি এবং পশ্চিমবঙ্গে আটটি আসনে ভোট চলছে আজ। এই আসনগুলোতে মোট ৮৮৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।


ষষ্ঠ দফায় ওড়িশার ৪২টি বিধানসভা কেন্দ্রেও ভোট হচ্ছে। রাজ্যে লোকসভা নির্বাচনের সঙ্গে বিধানসভা নির্বাচনও অনুষ্ঠিত হচ্ছে। 

এই পর্বে প্রতিদ্বন্দ্বিতাকারী উল্লেখযোগ্য প্রার্থীদের মধ্যে রয়েছেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান, বিজেপি মুখপাত্র সম্বিত পাত্র এবং প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী মানেকা গান্ধী, বাঁসুরি স্বরাজ, সোমনাথ ভারতী, মনোজ তিওয়ারি, কানহাইয়া কুমার, দীনেশ লাল যাদব ওরফে 'নিরহুয়া', ধর্মেন্দ্র যাদব, অভিজিৎ গঙ্গোপাধ্যায়, অগ্নিমিত্রা পল, নবীন জিন্দাল, রাজ বব্বর, দীপেন্দ্র সিং হুডা, কুমারী সেলজা এবং অপরাজিতা সারঙ্গিয়া প্রমুখ।

এই পর্বের কয়েকটি গুরুত্বপূর্ণ আসনের মধ্যে রয়েছে নয়া দিল্লি, উত্তর-পূর্ব দিল্লি, উত্তর-পশ্চিম দিল্লি এবং কেন্দ্রীয় রাজধানীর চাঁদনি চক এবং উত্তর প্রদেশের সুলতানপুর এবং আজমগড়। এছাড়া রয়েছে জম্মু ও কাশ্মীরের অনন্তনাগ-রাজৌরি, পশ্চিমবঙ্গের তমলুক, মেদিনীপুর, হরিয়ানার কারনাল, কুরুক্ষেত্র, গুরগাঁও, রোহতক এবং ওডিশার ভুবনেশ্বর, পুরী এবং সম্বলপুর।

আগামী ১ জুন সপ্তম ধাপের ভোটের মাধ্যমে শেষ হবে চলমান লোকসভা নির্বাচন। ৪ জুন ঘোষণা করা হবে নির্বাচনের ফলাফল।

 

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত