আপডেট :

        মাদকজাতীয় পিল খেয়ে মৃত্যুর সম্ভাবনা অভিনেত্রী হেইডেন প্যানেটিয়ারের, তদন্তে মাদক সরবরাহকারী

        লস এঞ্জেলেস বন্দরে জাহাজ থেকে পানিতে পড়ে গেল কয়েকটি কনটেইনার

        এল নিনোর পর নতুন বিপদ, দক্ষিণ ক্যালিফোর্নিয়ার উপকূল নিয়ে বাড়ছে উদ্বেগ

        লস এঞ্জেলেস কাউন্টিতে ভয়াবহ দাবানল, পুড়ে গেছে অন্তত একটি বাড়ি

        কমলা হ্যারিস প্রেসিডেন্ট পদে লড়লে ২০২৮-এ প্রার্থী হবেন না গ্যাভিন নিউসম! কেন এমন সিদ্ধান্ত?

        কিংবদন্তি পোশাক ডিজাইনার বব ম্যাকি মারা গেছেন

        শারীরিক অবস্থা নিয়ে জল্পনা উড়িয়ে তিন মাস পর সিনেটে ফিরলেন মিচ ম্যাককনেল

        বোরিস জনসনসহ ইউরোপীয় কর্মকর্তারা স্টেশন ছাড়ার পর ইউক্রেনের ট্রেনে রুশ ড্রোন হামলা

        তীব্র গরম থেকে স্বস্তি পাচ্ছে লস এঞ্জেলেসসহ দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ভয়াবহ ম্যাকলারেন দুর্ঘটনায় জনপ্রিয় কার ইনফ্লুয়েন্সারসহ নিহত ২

        জিজ্ঞাসাবাদের আগেই শিশু নির্যাতনের ছবি রাখার অভিযুক্ত দূতাবাসকর্মীকে যুক্তরাষ্ট্রে পাঠানো

        লেকে জরুরি অবতরণের পর সাঁতরে প্রাণ বাঁচালেন মার্কিন কংগ্রেসম্যান

        ইরানের আকাশে গুলি করে নামানো মার্কিন পাইলটের ভয়াবহ অভিজ্ঞতা

        "আমরা সত্যিই বিশ্বাস করি, এআই সব মানুষকে মেরে ফেলতে পারে!"

        লস এঞ্জেলেসের এনসিনোতে ভয়াবহ গাড়ি দুর্ঘটনায় নিহত ১ আহত বেশ কয়েকজন

        কম্বিনেশন শেষ হয়ে যাওয়ায় ক্যালিফোর্নিয়ায় বদলাচ্ছে গাড়ির নম্বর প্লেটের সিরিজ

        ক্যালিফোর্নিয়ায় নিখোঁজ ১৫ বছরের কিশোরীকে খুঁজছে পরিবার

        বাবাকে ছুরিকাঘাতে হত্যার দায়ে ক্যালিফোর্নিয়ার যুবকের ৩৯ বছর কারাদণ্ড

        কমলা হ্যারিসের মালিবুর বাড়িতে অনুপ্রবেশের চেষ্টা, নিরাপত্তারক্ষীদের হাতে আটক নারী

        হুথিদের অগ্রযাত্রায় লোহিত সাগরে সংকট, সৌদি আরব বন্ধ করল গুরুত্বপূর্ণ তেল পাইপলাইন

মামলায় ইমরান ও বুশরা বিবির জামিন আবেদন খারিজ

মামলায় ইমরান ও বুশরা বিবির জামিন আবেদন খারিজ

ইদ্দত মামলায় সাজা স্থগিত চেয়ে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) প্রতিষ্ঠাতা ইমরান খান এবং তার স্ত্রী বুশরা বিবির আপিল খারিজ করে দিয়েছেন ইসলামাবাদের একটি স্থানীয় আদালত। খবর জিও নিউজ।


বৃহস্পতিবার বিকাল সাড়ে ৩টার দিকে ইসলামাবাদের জেলা ও দায়রা জজ আফজাল মাজোকা সংরক্ষিত রায়ে তাদের করা আপিল খারিজ করে দেন।


এর ফলে ইমরান-বুশরার বিরুদ্ধে দেওয়া সাজা বহাল থাকল। তবে তাৎক্ষণিকভাবে আদালতের এই সিদ্ধান্তের বিরুদ্ধে ইসলামাবাদ হাইকোর্টে চ্যালেঞ্জ করার ঘোষণা দিয়েছে পিটিআই।

এর আগে গত ৩ ফেব্রুয়ারি ইদ্দতের সময় পূর্ণ না করে শরিয়াহ আইন লঙ্ঘন করে বিয়ে করার দায়ে সিনিয়র সিভিল জজ কুদরতুল্লাহ তাদের সাত বছরের কারাদণ্ডের আদেশ দেন। রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে বসানো ওই অস্থায়ী আদালতে কুদরতুল্লাহর দেওয়া ৫০ পৃষ্ঠার ওই রায়ে উভয়কে ৫০ হাজার রুপি করে জরিমানাও করা হয়। 


পিপিসির ধারা ৪৯৬-এর অধীনে আসামিদের দোষী সাব্যস্ত করা হয়। সেই সঙ্গে জরিমানা অনাদায়ে আসামিদেরকে আরও চার মাস কারাভোগ করতে হবে। 

বুশরা বিবির সাবেক স্বামী খাওয়ার মানেকারের করা এই মামলায় ইমরান ও বুশরাকে এই সাজা দেন আদালত। মামলায় মানেকা অভিযোগ করেছিলেন, তার সঙ্গে বিবাহবিচ্ছেদের পর নির্দিষ্ট সময় পার (ইদ্দত) না হতেই ইমরান খানকে বিয়ে করেন বুশরা বিবি, যা স্পষ্টতই শরিয়াহ আইনের লঙ্ঘন।

পরে এই দম্পতি হাইকোর্টে আপিল করেছিলেন। তাদের সাজা চ্যালেঞ্জ করে দায়ের করা আবেদন এক মাসের মধ্যে নিষ্পত্তি করার আদেশ দেন হাইকোর্ট। ইমরান খান ও বুশরা বিবির করা একাধিক আবেদনের শুনানি নিয়ে বিচারপতি মিয়াঁগুল হাসান আওরঙ্গজেব এ আদেশ দেন। 

হাইকোর্টের সেই আদেশের পর শুনানি শেষে আজ তাদের সেই আপিল খারিজ করে সাজা বহাল রাখলেন ইসলামাবাদের জেলা ও দায়রা জজ আদালত। 

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত