আপডেট :

        তীব্র তাপপ্রবাহে পুড়ছে দক্ষিণ ক্যালিফোর্নিয়া, সপ্তাহ শেষে মিলতে পারে স্বস্তি

        নতুন প্যাকেজিং ফি কার্যকর হলে ক্যালিফোর্নিয়ায় বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        যুক্তরাষ্ট্রে সাইক্লোস্পোরা সংক্রমণ, আক্রান্ত হতে পারেন ৭ হাজার

        বছরে দুইবার ঘড়ির সময় পরিবর্তনের নিয়ম বাতিলের পথে যুক্তরাষ্ট্র

        উত্তর কোরিয়ার পারমাণবিক পরীক্ষা নিয়ে গবেষণা করা মার্কিন বিজ্ঞানীকে আটক করেছে চীন

        ট্রাম্পের হুমকি: আলোচনায় না ফিরলে ইরানের সেতু ও বিদ্যুৎকেন্দ্রে হামলা

        আজুসায় দাবানল, ২৫ একর এলাকায় আগুন; বন্ধ হাইওয়ে ৩৯

        ২ বছরের শিশুপুত্রকে হত্যার অভিযোগে মায়ের বিরুদ্ধে হত্যা মামলা

        মৃত সিনেটর লিন্ডসি গ্রাহামের স্থলাভিষিক্ত হলেন তার বোন ডারলাইন গ্রাহাম নরডোন

        মেইনে আইসিই অভিযানে গুলিতে নিহত কলম্বিয়ার নাগরিক, তদন্ত শুরু

        হরমুজ প্রণালিতে দুই ট্যাংকারে হামলার অভিযোগ আমিরাতের, ইরানে নতুন করে মার্কিন হামলা

        মার্কিন আদালতে বাতিল ট্রাম্পের ১.৮ বিলিয়ন ডলারের সমঝোতা

        নবজাতকের সঙ্গে দেখা আর হলো না, সড়ক দুর্ঘটনায় নিহত বাবা

        ‘জুরাসিক পার্ক’খ্যাত অভিনেতা স্যাম নিল আর নেই

        লস এঞ্জেলেসে ডাকাতির চেষ্টায় গুলিতে নিহত ফিটনেস ইনফ্লুয়েন্সার

        চরম গরমে সতর্কবার্তা, দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ১১০ ডিগ্রির পূর্বাভাস

        ইয়েলোস্টোন পার্কে বাইসনের হামলায় বৃদ্ধ আহত, আকাশে ছিটকে পড়ার ভিডিও ভাইরাল

        হরমুজ প্রণালী ঘিরে উত্তেজনা: নতুন করে যুক্তরাষ্ট্র-ইরানের পাল্টাপাল্টি হামলা

        এয়ার ফোর্স ওয়ান নিয়ে প্রতিবেদন, নিউইয়র্ক টাইমসের সাংবাদিকদের তলব ট্রাম্প প্রশাসনের

        লস এঞ্জেলেসে পানির প্রধান পাইপ ফেটে সড়ক প্লাবিত, যান চলাচল বন্ধ

টরন্টোর ডেনটনিয়া পার্কের শহীদ মিনারে শোক সমাবেশ

টরন্টোর ডেনটনিয়া পার্কের শহীদ মিনারে শোক সমাবেশ

কোটাসংস্কার আন্দোলনে নিহতদের স্মরণে , প্রগতিশীল গণতান্ত্রিক উদ্যোগ পিডিআই কানাডার আয়োজনে গত ২৬ জুলাই সন্ধ্যা ৭ টায় টরন্টোর ডেনটনিয়া পার্কের শহীদ মিনারে শোক সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশ শেষে মোমবাতি প্রজ্জ্বলন করে শহীদের প্রতি শ্রদ্ধা জানানো হয়।

শোক সমাবেশে বক্তারা বলেন যে, সকল হত্যাকাণ্ডের বিচার করে সেই হত্যার দায় নিয়ে সরকারকে পদত্যাগ করতে হবে। একই সাথে সকল হতাহতদের ক্ষতিপূরণ দিতে হবে। অবিলম্বে কার্ফু প্রত্যাহার করতে হবে, ও সেনাবাহিনীকে ব্যারাকে ফিরিয়ে নিতে হবে। সভায় আরও দাবী করা হয়, সমাবেশের ওপর আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহার, মিথ্যে মামলা প্রত্যাহার ও রাজনৈতিক দমন-পীড়ন বন্ধ করতে হবে। সংবাদ মাধ্যমে মিথ্যে প্রচার বন্ধ করতে হবে। অবিলম্বে সকল শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দিতে হবে, শিক্ষার্থীদের ওপর নির্যাতনকারী ছাত্রলীগ সন্ত্রাসীদের বিচার করতে হবে। বক্তারা বলেন সারা পৃথিবীতে প্রবাসীরা যখন বাংলাদেশের হত্যাকান্ডের বিচার দাবী করছে, সংহতি জানাচ্ছে তখন বাংলাদেশের মন্ত্রীরা দেখে নেওয়ার হুমকি দিচ্ছেন, বক্তরা সরকারের এহেন মন্তব্যের তীব্র নিন্দা এবং ক্ষোভ প্রকাশ করেন।

সভায় সভাপতিত্ব করেন আজফর সৈয়দ ফেরদৌস এবং সভা পরিচালনা করেন মনির জামান রাজু। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন মেট্রোপলিটন বিশ্ববিদ্যালয়ের ছাত্রী নুসাইবা নাওয়ার, কমিউনিটি সংগঠক আহাদ খন্দকার, মাহবুব চৌধুরী রনি, কবি রেজা অনিরুদ্ধ, উদীচী সভাপতি সুভাষ দাস, কবি দেলোয়ার এলাহী, পিডিআই নেতা মাহবুব আলম, নাসির উদ দুজা এবং বিদ্যুৎ রঞ্জন দে। সভা শেষে মোমবাতি প্রজ্জ্বলন এবং নিরবে দাঁড়িয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়।

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত