আপডেট :

        তীব্র তাপপ্রবাহে পুড়ছে দক্ষিণ ক্যালিফোর্নিয়া, সপ্তাহ শেষে মিলতে পারে স্বস্তি

        নতুন প্যাকেজিং ফি কার্যকর হলে ক্যালিফোর্নিয়ায় বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        যুক্তরাষ্ট্রে সাইক্লোস্পোরা সংক্রমণ, আক্রান্ত হতে পারেন ৭ হাজার

        বছরে দুইবার ঘড়ির সময় পরিবর্তনের নিয়ম বাতিলের পথে যুক্তরাষ্ট্র

        উত্তর কোরিয়ার পারমাণবিক পরীক্ষা নিয়ে গবেষণা করা মার্কিন বিজ্ঞানীকে আটক করেছে চীন

        ট্রাম্পের হুমকি: আলোচনায় না ফিরলে ইরানের সেতু ও বিদ্যুৎকেন্দ্রে হামলা

        আজুসায় দাবানল, ২৫ একর এলাকায় আগুন; বন্ধ হাইওয়ে ৩৯

        ২ বছরের শিশুপুত্রকে হত্যার অভিযোগে মায়ের বিরুদ্ধে হত্যা মামলা

        মৃত সিনেটর লিন্ডসি গ্রাহামের স্থলাভিষিক্ত হলেন তার বোন ডারলাইন গ্রাহাম নরডোন

        মেইনে আইসিই অভিযানে গুলিতে নিহত কলম্বিয়ার নাগরিক, তদন্ত শুরু

        হরমুজ প্রণালিতে দুই ট্যাংকারে হামলার অভিযোগ আমিরাতের, ইরানে নতুন করে মার্কিন হামলা

        মার্কিন আদালতে বাতিল ট্রাম্পের ১.৮ বিলিয়ন ডলারের সমঝোতা

        নবজাতকের সঙ্গে দেখা আর হলো না, সড়ক দুর্ঘটনায় নিহত বাবা

        ‘জুরাসিক পার্ক’খ্যাত অভিনেতা স্যাম নিল আর নেই

        লস এঞ্জেলেসে ডাকাতির চেষ্টায় গুলিতে নিহত ফিটনেস ইনফ্লুয়েন্সার

        চরম গরমে সতর্কবার্তা, দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ১১০ ডিগ্রির পূর্বাভাস

        ইয়েলোস্টোন পার্কে বাইসনের হামলায় বৃদ্ধ আহত, আকাশে ছিটকে পড়ার ভিডিও ভাইরাল

        হরমুজ প্রণালী ঘিরে উত্তেজনা: নতুন করে যুক্তরাষ্ট্র-ইরানের পাল্টাপাল্টি হামলা

        এয়ার ফোর্স ওয়ান নিয়ে প্রতিবেদন, নিউইয়র্ক টাইমসের সাংবাদিকদের তলব ট্রাম্প প্রশাসনের

        লস এঞ্জেলেসে পানির প্রধান পাইপ ফেটে সড়ক প্লাবিত, যান চলাচল বন্ধ

ক্যালিফোর্নিয়ায় ঘণ্টায় পুড়ছে ৫০০০ একর এলাকা

ক্যালিফোর্নিয়ায় ঘণ্টায় পুড়ছে ৫০০০ একর এলাকা

বিশ্ব সংবাদঃ যুক্তরাষ্ট্রের উত্তর ক্যালিফোর্নিয়ার বিস্তৃত এলাকায় ছড়িয়ে পড়েছে ভয়াবহ এক দাবানল। প্রতি ঘণ্টায় এটি ছড়িয়ে পড়ছে পাঁচ হাজার একর বা আট বর্গমাইল এলাকায়। দ্য পার্ক ফায়ার নামের বুধবার শুরু হওয়া এ দাবানলে চিকোর উত্তর-পূর্বে তিন লাখ ৪৮ হাজারের বেশি এলাকা পুড়েছে। অঙ্গরাজ্যের অগ্নিনির্বাপণের দায়িত্বে থাকা ক্যাল ফায়ার জানিয়েছে শনিবার পর্যন্ত এর নিয়ন্ত্রণের হার শূন্য শতাংশ।

আড়াই হাজারের মতো ফায়ার ফাইটার আগুনের শিখা নিয়ন্ত্রণে কাজ করছেন। এই এলাকার পার্বত্য ভূমি ও ঝড়ো বাতাস পরিস্থিতি আরও জটিল করে তুলেছে।

এদিকে এ ঘটনায় ২৫ জুলাই বৃহস্পতিবার ৪২ বছর বয়স্ক এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। বিউট কাউন্টির অ্যালিগেটর হোলের কাছের একটি গিরিখাদে জ্বলন্ত একটি গাড়ি গড়িয়ে ফেলে তিনি দাবানলের সূচনা করেছেন বলে সন্দেহ করছে পুলিশ।

অঙ্গরাজ্যটি সৃষ্টি হওয়া এ বছরের সবচেয়ে বড় দাবানল এটি। ক্যাল ফায়ারের কমান্ডার বিলি সি বলেন, দাবানলটি ঘণ্টায় পাঁচ হাজার একর জায়গায় ছড়িয়ে পড়ছে।

সি এক বিবৃতিতে বলেন, ২৬ জুলাই শুক্রবারের তুলনায় প্রায় তিন গুণ লোক আগুন নিয়ন্ত্রণে কাজ করেছেন শনিবার। তারপরও সংখ্যাটা যথেষ্ট নয়।

ক্যাল ফায়ারের আগুনের চরিত্র ও গতি প্রকৃতি বিশেষজ্ঞ স্কট উইজ জানান, এলাকাটায় প্রচুর ঘাস থাকায় আগুন প্রচুর জ্বালানি পাচ্ছে। শুক্রবার এক লাখ ৫০ হাজার একরের মতো এলাকা দাবানলে পুড়েছে।

তবে কর্তৃপক্ষ আশাবাদী শনিবার আবহাওয়ার পরিস্থিতির কিছুটা উন্নতি হওয়ায় এটা ব্যবহার করে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হবেন তারা। শনিবার বাতাসের গতি এবং তাপমাত্রা কমেছে আগের তুলনায়।

ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউসন পার্ক ফায়ার দাবানলের কারণে শুক্রবার বিউট এবং টেহামা কাউন্টিতে জরুরি অবস্থা ঘোষণা করেন ।

‘জীবন এবং সম্পত্তি রক্ষা করার জন্য নাগালের মধ্যে থাকা প্রতিটি সরঞ্জাম আমরা ব্যবহার করছি। আমাদের অগ্নিনির্বাপণ এবং জরুরি প্রতিক্রিয়া দলগুলি এই দাবানল মোকাবিলায় চব্বিশ ঘণ্টা কাজ করে যাচ্ছে।’ এক বিবৃতিতে বলেন তিনি।

অন্তত ১৬টি হেলিকপ্টার আগুনের শিখা নিয়ন্ত্রণে কাজ করছে। সুযোগ বুঝে সামরিক উড়োজাহাজ থেকেও পানি ঢালা হচ্ছে আগুনে। দাবানল থেকে রক্ষা করার জন্য বিউটের কিছু বাসিন্দাকে সরিয়ে নেওয়া হয়েছে। ক্যালিফোর্নিয়ার সবচেয়ে মারাত্মক দাবানল ক্যাম্প ফায়ারে ২০১৮ সালে এই কাউন্টির অন্তত ৮০ জন মানুষের মৃত্যু হয়।

ইতিমধ্যে বিউটে কাউন্টির কোহাসেট শহরের ৪০০ মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে। ক্যাল ফায়ার জানিয়েছে ইতিমধ্যে ১৩৪টি ভবন ধ্বংস হয়ে গেছে। আরও চার হাজার ২০০ ভবন ঝুঁকিতে আছে।

পার্ক ফায়ার বর্তমানে মার্কিন যুক্তরাষ্ট্র এবং কানাডা জুড়ে যেসব দাবানল হচ্ছে তার একটি। দ্য ন্যাশনাল ইন্টারএজেন্সি ফায়ার সেন্টার জানিয়েছে বর্তমানে মার্কিন যুক্তরাষ্ট্রে ১০২টি বড় দাবানল পর্যবেক্ষণ করছে। এর বেশিরভাগই পশ্চিম উপকূলের রাজ্যগুলিতে।

ওরেগনে ২৫ জুলাই বৃহস্পতিবার রাতে একটি ট্যাংকার বিমান দুর্ঘটনায় একজন অগ্নিনির্বাপক পাইলট নিহত হয়েছেন।

এদিকে কানাডার জেসপার ন্যাশনাল পার্কে একটি বড় দাবানলে জেসপার শহরের শত শত ভবন ধ্বংস করেছে। তবে বর্তমানে পরিস্থিতির উন্নতি হয়েছে। বৃষ্টি এবং শীতল তাপমাত্রা ঐতিহাসিক পর্যটন শহরটির বাকি অংশকে রক্ষার প্রচেষ্টায় সাহায্য করেছে।

 

 

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত