আপডেট :

        তীব্র তাপপ্রবাহে পুড়ছে দক্ষিণ ক্যালিফোর্নিয়া, সপ্তাহ শেষে মিলতে পারে স্বস্তি

        নতুন প্যাকেজিং ফি কার্যকর হলে ক্যালিফোর্নিয়ায় বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        যুক্তরাষ্ট্রে সাইক্লোস্পোরা সংক্রমণ, আক্রান্ত হতে পারেন ৭ হাজার

        বছরে দুইবার ঘড়ির সময় পরিবর্তনের নিয়ম বাতিলের পথে যুক্তরাষ্ট্র

        উত্তর কোরিয়ার পারমাণবিক পরীক্ষা নিয়ে গবেষণা করা মার্কিন বিজ্ঞানীকে আটক করেছে চীন

        ট্রাম্পের হুমকি: আলোচনায় না ফিরলে ইরানের সেতু ও বিদ্যুৎকেন্দ্রে হামলা

        আজুসায় দাবানল, ২৫ একর এলাকায় আগুন; বন্ধ হাইওয়ে ৩৯

        ২ বছরের শিশুপুত্রকে হত্যার অভিযোগে মায়ের বিরুদ্ধে হত্যা মামলা

        মৃত সিনেটর লিন্ডসি গ্রাহামের স্থলাভিষিক্ত হলেন তার বোন ডারলাইন গ্রাহাম নরডোন

        মেইনে আইসিই অভিযানে গুলিতে নিহত কলম্বিয়ার নাগরিক, তদন্ত শুরু

        হরমুজ প্রণালিতে দুই ট্যাংকারে হামলার অভিযোগ আমিরাতের, ইরানে নতুন করে মার্কিন হামলা

        মার্কিন আদালতে বাতিল ট্রাম্পের ১.৮ বিলিয়ন ডলারের সমঝোতা

        নবজাতকের সঙ্গে দেখা আর হলো না, সড়ক দুর্ঘটনায় নিহত বাবা

        ‘জুরাসিক পার্ক’খ্যাত অভিনেতা স্যাম নিল আর নেই

        লস এঞ্জেলেসে ডাকাতির চেষ্টায় গুলিতে নিহত ফিটনেস ইনফ্লুয়েন্সার

        চরম গরমে সতর্কবার্তা, দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ১১০ ডিগ্রির পূর্বাভাস

        ইয়েলোস্টোন পার্কে বাইসনের হামলায় বৃদ্ধ আহত, আকাশে ছিটকে পড়ার ভিডিও ভাইরাল

        হরমুজ প্রণালী ঘিরে উত্তেজনা: নতুন করে যুক্তরাষ্ট্র-ইরানের পাল্টাপাল্টি হামলা

        এয়ার ফোর্স ওয়ান নিয়ে প্রতিবেদন, নিউইয়র্ক টাইমসের সাংবাদিকদের তলব ট্রাম্প প্রশাসনের

        লস এঞ্জেলেসে পানির প্রধান পাইপ ফেটে সড়ক প্লাবিত, যান চলাচল বন্ধ

জো বাইডেন আর লড়বেন না বলে ভবিষ্যদ্বাণী ফলে গেছে অক্ষরে অক্ষরে

জো বাইডেন আর লড়বেন না বলে ভবিষ্যদ্বাণী ফলে গেছে অক্ষরে অক্ষরে

আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে জো বাইডেন আর লড়বেন না বলে ভবিষ্যদ্বাণী করেছিলেন তিনি, সে কথা ফলেও গেছে অক্ষরে অক্ষরে।  ‘ইন্টারনেটে ইতিহাসের কুখ্যাত এই জ্যোতিষী’ এবার নতুন ভবিষ্যদ্বাণী করলেন পরবর্তী প্রেসিডেন্ট কে হতে পারেন তা নিয়ে। সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নাম বলেছেন তিনি।   গ্রহ–নক্ষত্রের ওপর গণনার ভিত্তিতে ৪০ বছর বয়সী অ্যামি ট্রিপ এই ভবিষ্যদ্বাণী করেছেন বলে দ্য নিউ ইয়র্ক টাইমসের ২৭ জুলাই শনিবারের এক প্রতিবেদনে বলা হয়েছে।    অ্যামি বলেছেন, ‘ট্রাম্প এখন সাফল্যের চূড়ায় আছেন। যেহেতু এ মাসেই তাকে হত্যার চেষ্টা করা হয়েছে, তাই তার জন্য আরও চরম কিছু আসতে পারে। তার ক্যারিয়ার এবং লক্ষ্য নিয়ে কিছু বলা যায় না।’   ঠিক কতদিনের মধ্যে প্রেসিডেন্ট জো বাইডেন নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেবেন, তা নিয়ে ভবিষ্যদ্বাণী করেছিলেন অ্যামি। সামাজিক যোগাযোগমাধ্যম এক্স–এ গত ১১ জুলাই তিনি বলেছিলেন, বাইডেন নির্বাচন থেকে সরার ঘোষণা দেবেন। তখন এক এক্স ব্যবহারকারী কমেন্টে জানতে চান, ঠিক কত তারিখে? অ্যামি লেখেন, ‘২১ জুলাই’।   ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস প্রেসিডেন্ট নির্বাচনে লড়বেন বলেও ভবিষ্যদ্বাণী করেছিলেন জ্যোতিষী অ্যামি। এর কারণ হিসেবে তিনি বলেন, ‘বাইডেনের বয়স অনেক।’ নিউ ইয়র্ক পোস্টকে অ্যামি বলেন, নিকট ভবিষ্যতে বাইডনকে কঠিন অভিজ্ঞতার মধ্যদিয়ে যেতে হবে। তার স্বাস্থ্য আরও খারাপের দিকে যাবে ক্রমেই।    যুক্তরাষ্ট্রের জন্য আগস্ট মাস একটি অতি গুরুত্বপূর্ণ মাস মন্তব্য করে তিনি বলেন, এ মাসে দেশে রাজনৈতিক অস্থিতিশীলতা দেখা দিতে পারে।   গত ২১ জুলাই যুক্তরাষ্ট্রের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেটিক পার্টির প্রার্থী হচ্ছেন না বলে ঘোষণা দেন জো বাইডেন। ওইদিন এক্সে পোস্টে এর পাশাপাশি তিনি নতুন প্রার্থী হিসেবে ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসের প্রতি নিজের সমর্থন জানান। এখন দলীয় সিদ্ধান্ত একই হলে আগামী ৫ নভেম্বরে অনুষ্ঠেয় নির্বাচনে লড়বেন হ্যারিস।     এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত