আপডেট :

        বেলফ্লাওয়ারে আগুনের ঘটনায় গু লি বি দ্ধ ব্যক্তি, মুখোশধারী দুইজনকে সন্দেহ

        গাছে ঝুলন্ত অবস্থায় নারীর ম রদেহ, পুলিশ বলছে মৃ ত্যুর পর ঝুলিয়ে রাখা হয়েছিল

        ৩১ বছর আগের হ ত্যা মামলায় মৃ ত্যুদণ্ড, শৈশবের নি র্যাতনকে সামনে আনছেন ক্রিস্টা পাইকের আইনজীবীরা

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫০ হাজারের বেশি মানুষের মৃত্যুর আশঙ্কা

        শক্তিশালী নর’ইস্টারে বিপর্যস্ত বিমান চলাচল, প্রভাব পড়েছে এলএএক্সেও

        চীন-যুক্তরাষ্ট্রের মধ্যে এআই নিয়ে নতুন যোগাযোগ চ্যানেল চালুর ঘোষণা

        হারিকেন পোলো: ঝড়ের গতিপথে সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

        অক্সনার্ডে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৭

        লস এঞ্জেলেস মেয়র নির্বাচনে বড় ইস্যু হয়ে উঠেছে এলএএক্স পিপল মুভারের বারবার বিলম্ব

        সিলিকন ভ্যালিতে ১০০ জনের বেশি নামের ‘যৌন নিপীড়ন’ তালিকা ছড়ানোর দাবি

        শুক্রবার থেকেই উষ্ণ হবে দক্ষিণ ক্যালিফোর্নিয়া, ফিরছে গ্রীষ্মের আবহ

        কোভিড ঋণ জালিয়াতিতে সাড়ে ৩ মিলিয়ন ডলার আত্মসাৎ, দক্ষিণ ক্যালিফোর্নিয়ার ৩ জনের দোষ স্বীকার

        এটিএম ফি দেওয়া গ্রাহকদের ১৬৭.৫ মিলিয়ন ডলার দেবে ভিসা-মাস্টারকার্ড, আবেদন ২০২৭ পর্যন্ত

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ছোট বিমান বিধ্বস্ত, নিহত ২

        ইয়োসেমাইটে পড়ে ১৯ বছর বয়সী ক্যালিফোর্নিয়ার কলেজ কুস্তিগিরের মৃত্যু

        আমেরিকার শ্রমিক সংকট স্থানীয় কর্মীর ঘাটতির চেয়েও বড়

        লা ভার্নে ব্যাটারি আগুনে বাসিন্দাদের সরিয়ে নেওয়া অব্যাহত, বাড়ি ফিরতে লাগতে পারে কয়েক দিন

        পলাতক আসামি ভেবে মার্কিন নাগরিককে মাটিতে ফেলে মারধর, রক্তাক্ত অবস্থায় রেখে গেল আইসি

        ‘সম্ভবত ইতিহাসের যেকোনো সময়ের চেয়ে এখন অনেক কম দুর্নীতিগ্রস্ত সরকার’ :ওবামা

        মেক্সিকোর উপকূলে হারিকেন পোলো, এল নিনোর প্রভাবে শক্তিশালী ঝড়

দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর প্রথম অতি ডানপন্থীর জয়

দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর প্রথম অতি ডানপন্থীর জয়

দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর জার্মানিতে প্রথমবারের মতো একটি গুরুত্বপূর্ণ রাজ্য নির্বাচনে জয়ী হয়েছে অতি ডানপন্থী কোনো দল। এই জয় আগামীতে দেশটির জাতীয় নির্বাচনে প্রভাব ফেলতে পারে বলে মনে করা হচ্ছে।


রোববারের (১ সেপ্টেম্বর) নির্বাচনে প্রধান বিরোধী দল (মধ্য-ডানপন্থি) ক্রিশ্চিয়ান ডেমোক্রেটিক ইউনিয়নের (সিডিইউ) চেয়ে ৯ শতাংশ ভোট বেশি পেয়েছে অতি ডানপন্থী অল্টারনেটিভ ফর জার্মানি (এএফডি)।


বর্তমান চ্যান্সেলর ওলাফ শলৎসের নেতৃত্বাধীন মধ্য-বাম জোটের দলগুলোর খারাপ পারফরম্যান্স সরকারের অভ্যন্তরে উত্তেজনা বাড়ানোর আশঙ্কা সৃষ্টি করেছে।

দক্ষিণ-পূর্বাঞ্চলীয় রাজ্য থুরিঙ্গিয়ায় জয়ের পাশাপাশি আরেক রাজ্য স্যাক্সনিতেও এএফডি শক্তিশালী অবস্থানে রয়েছে।


এএফডির জ্যেষ্ঠ নেতা বিজোর্ন হোয়েক বলেন, 'এটি আমাদের জন্য গর্বের। শাসনের দায়িত্ব নিতে আমরা প্রস্তুত।' বিজোর্ন হোয়েক মূলত অভিবাসী এবং ইসলামের বিরুদ্ধে উস্কানিমূলক বক্তব্যের জন্য পরিচিত।

ক্ষমতাসীন দলগুলোর অন্যতম গ্রিন পার্টি নেতা ওমিদ নুরিপুর বলেন, ১৯৪৯ সালের পর প্রথমবারের মতো প্রকাশ্য অতি ডানপন্থী দল একটি রাজ্য সংসদে শক্তিশালী শক্তি হয়ে উঠেছে। এটি গভীর উদ্বেগ ও ভীতির কারণ হয়ে উঠছে।

জার্মানির জাতীয় নির্বাচনের এক বছর বাকি থাকলেও এই ফলাফল চ্যান্সেলর শোলৎসের জোটের জন্য কঠিন বার্তা বলে মনে হচ্ছে। যদিও তার সোশ্যাল ডেমোক্র্যাটরা উভয় রাজ্যের সংসদে থাকার জন্য ৫ শতাংশের ঘর অতিক্রম করেছে। তবে তার জোটের অংশীদাররা আরও পিছিয়ে আছে।

অতি ডানপন্থি দলের জয় শোলৎসের 'ভঙ্গুর জোট সরকারে' আরও সংঘাতের সূচনা করতে পারে। জোট দলের কিছু সদস্য ইতিমধ্যে সরকারের বৈধতা নিয়েও প্রশ্ন তোলার জন্য ফলাফলের দিকে নজর দিতে বলেছে।

 

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত