আপডেট :

        ডানপন্থী ভাষ্যকার মিলো ইয়ান্নোপোলাসকে আটক করেছে আইসিই

        ভেনেজুয়েলার ৬৫ বিলিয়ন ব্যারেল তেলের নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র

        লস এঞ্জেলেসে হিট-অ্যান্ড-রান মামলার অভিযুক্ত গ্রেপ্তার

        অ্যানথ্রপিকের বিরুদ্ধে বেআইনি প্রতিশোধ নিয়েছিল ট্রাম্প প্রশাসন: আদালত

        ক্যালিফোর্নিয়ায় গৃহহীন প্রায় ৩ লাখ শিক্ষার্থী

        নতুন স্ক্রিনিং নীতিতে সব অভিবাসী ভিসা আবেদন স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        সোফি স্টেডিয়াম এলাকায় ২৬১ মিলিয়ন ডলারের পরিবহন প্রকল্প

        বিশ্বজুড়ে ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        মাঠে আঘাতে কিশোর ফুটবলারের মৃত্যু, স্কুল ডিস্ট্রিক্টের বিরুদ্ধে মামলা

        ক্যালিফোর্নিয়ায় স্ত্রীর প্রেমিককে হত্যার অভিযোগে দম্পতি গ্রেপ্তার

        আশ্রয় চাওয়া বিদেশিদের স্বল্পমেয়াদি ভিসা বাতিল করবে যুক্তরাষ্ট্র

        যুক্তরাষ্ট্রের পণ্যে ৫০ শতাংশ পর্যন্ত পাল্টা শুল্ক কানাডার

        লুইজিয়ানায় ১০ হাজার কোটি ডলারের মহাকাশ উৎক্ষেপণ কেন্দ্র বানাবে স্পেসএক্স

        ডাউনটাউন লস এঞ্জেলেসে দুটি ভবনে এফবিআইয়ের অভিযান

        ৭৫ দেশের ভিসা স্থগিত নীতি আটকালেন মার্কিন বিচারক

        লস এঞ্জেলেস কাউন্টিতে ক্ষুদ্র ব্যবসার জন্য নতুন সহায়তা কর্মসূচি

        কলোরাডো নদীর পানি কমে যাওয়ায় তিন অঙ্গরাজ্যে বড় ধরনের পানি কাটছাঁট

        ক্যালিফোর্নিয়ায় সামরিক স্মৃতিসৌধ থেকে ব্রোঞ্জের সৈনিকের ভাস্কর্য চুরি

        মার্কিন ফ্লাইটে ল্যাপটপে আগুন, হাসপাতালে চিকিৎসা পেলেন এক যাত্রী

        ট্রাম্প বললেন, যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য হওয়ার সুবিধা চায় কানাডা

পলাতক নারী মেয়র অ্যালিস গুওকে ইন্দোনেশিয়ায় গ্রেপ্তার

পলাতক নারী মেয়র অ্যালিস গুওকে ইন্দোনেশিয়ায় গ্রেপ্তার

চীনের পক্ষে গুপ্তচরবৃত্তির অভিযোগে কয়েক সপ্তাহ ধরে পলাতক থাকা ফিলিপাইনের সাবেক নারী মেয়র অ্যালিস গুওকে ইন্দোনেশিয়ায় গ্রেপ্তার করা হয়েছে। খবর বিবিসির।


বিবিসির প্রতিবেদন অনুযায়ী, ফিলিপাইন কর্তৃপক্ষ গত জুলাই মাসে অ্যালিস গুওর বিরুদ্ধে অপরাধমূলক কর্মকাণ্ডের তদন্ত শুরু করে। এরপর থেকে তিনি নিখোঁজ ছিলেন। চারটি দেশে অনুসরণ করে বুধবার (৪ সেপ্টেম্বর) তাকে গ্রাপ্তার করা হয়। 


তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে, তিনি অনলাইন ক্যাসিনো পরিচালনায় সহায়তা করেছেন এবং এর আড়ালে ফিলিপাইনের ব্যাম্বান শহরে মানব পাচার ও স্ক্যাম সিন্ডিকেট পরিচালনা করেছেন। তবে অ্যালিস গুও এসব অভিযোগ অস্বীকার করেছেন। ফিলিপাইনের প্রেসিডেন্ট ফার্দিনান্দ মার্কোস জুনিয়র বলেছেন, তাকে যত দ্রুত সম্ভব ফিলিপাইনে ফেরত আনা হবে।

অ্যালিস গুও দাবি করেছেন, তিনি তার চীনা বাবা ও ফিলিপিনো মায়ের সঙ্গে পারিবারিক খামারে বেড়ে উঠেছেন। তবে ফিলিপিনো তদন্তকারী এমপিরা জানিয়েছেন, অ্যালিস গুওর আঙুলের ছাপের সঙ্গে গুও হুয়া পিং নামের এক চীনা নাগরিকের আঙুলের ছাপ মিলেছে। তার বিরুদ্ধে ব্যাম্বানের অপরাধী গ্যাংকে আড়াল করার অভিযোগ রয়েছে।


অ্যালিস গুওর মামলা নাটকীয় মোড় নেয় যখন তার বোনকে গ্রেপ্তার করা হয়। পরবর্তীতে ফিলিপাইনের সিনেটে তার বোনকে জিজ্ঞাসাবাদ করা হয়, যা দেশটিতে ব্যাপক ক্ষোভের সৃষ্টি করে এবং আন্তর্জাতিক দৃষ্টি আকর্ষণ করে।

দক্ষিণ চীন সাগরের মালিকানা নিয়ে চলমান ফিলিপাইন ও চীনের বিবাদে গুওর মামলাটি আরও জটিল হয়ে উঠেছে। তবে অ্যালিস গুওর বিরুদ্ধে ফিলিপাইনের অভিযোগ সম্পর্কে চীন এখনও কোনো মন্তব্য করেনি।

ফিলিপিনো কর্তৃপক্ষ জানিয়েছে, গত জুলাইয়ে সীমান্তে তল্লাশি এড়িয়ে বেশ কয়েকটি নৌকা বদলিয়ে মালয়েশিয়া, সিঙ্গাপুর হয়ে ইন্দোনেশিয়ায় পৌঁছান অ্যালিস গুও। মঙ্গলবার তাকে জাকার্তার পশ্চিম সীমান্ত এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। প্রেসিডেন্ট মার্কোস বলেছেন, যারা ন্যায়বিচার এড়ানোর চেষ্টা করছেন, তাদের জন্য অ্যালিসের গ্রেপ্তার একটি সতর্কবার্তা।

ফেসবুকে একটি পোস্টে প্রেসিডেন্ট মার্কোস মন্তব্য করেছেন, 'পালিয়ে যাওয়ার চেষ্টা সম্পূর্ণ নিষ্ফল। আইন বাস্তবেই দীর্ঘ এবং এটি আপনার কাছে পৌঁছে যাবে।'

গ্রেপ্তারের সময় অ্যালিস গুওর পরনে হালকা গোলাপি পায়জামা ও সাদা কোট পরা ছিল।

 

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত