আপডেট :

        পরিবারের আদরের হাস্কি কুকুরের রহস্যজনক মৃ ত্যু, লিনউডের গলিতে ঝুলন্ত অবস্থায় উদ্ধারের পর তদন্তের দাবি

        নিজের সাবেক স্কুলেই প্রাণঘাতী হা মলা, ওরেগনে তিন শিশু ও শিক্ষক নি হ ত, অভিযুক্ত কিশোরও মৃ ত

        ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ দাবানলে পুড়ছে বাড়িঘর, ৪৬৫ একর এলাকায় ছড়িয়ে পড়া আগুনে জারি সরিয়ে নেওয়ার নির্দেশ

        ক্যালিফোর্নিয়ার সান ক্লেমেন্তেতে নর্তে ফায়ারের হুমকি, ঝুঁকিতে আশপাশের স্থাপনা

        ২০৩১ সাল পর্যন্ত ইউরোপের দ্রুততম অর্থনৈতিক প্রবৃদ্ধির পথে মাল্টা, কসোভোসহ পাঁচ দেশ

        পুলিশপ্রধান জিম ম্যাকডোনেলের ভবিষ্যৎ নিয়ে দ্বন্দ্ব, বাসের সমর্থনে রামানের নেতৃত্ব পরিবর্তনের দাবি

        লস এঞ্জেলেসে আবাসন ব্যয় কমানোর প্রতিশ্রুতি, মেয়র পদপ্রার্থী বাস ও রামানের পরিকল্পনায় কী রয়েছে

        সান্তা আনা ঝড়ের তাণ্ডবের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় এক লাখের বেশি গ্রাহকের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

        আইনি যোগ্যতা নিয়ে প্রশ্নের মুখে নতুন প্রেস সচিব, পাশে দাঁড়াল হোয়াইট হাউস

        ফোর্ট হুডে হামলাকারীর ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ডের সরাসরি সম্প্রচার বাতিল করলেন ট্রাম্প

        হিন্দু মন্দিরে গু লি চালানোর পরিকল্পনার অভিযোগে আদালতে হাজির যুক্তরাষ্ট্রের কিশোর

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

আস্থা ভোটে টিকে গেল ট্রুডোর সরকার

আস্থা ভোটে টিকে গেল ট্রুডোর সরকার

ছবি: এলএবাংলাটাইমস

আস্থা ভোটে জিতে আপাতত সরকার টিকিয়ে রাখলেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। তাঁর সংখ্যালঘু সরকারের বিরোধিতায় গত বুধবার পার্লামেন্টে আস্থা ভোট অনুষ্ঠিত হয়। এটা ছিল ট্রুডোর লিবারেল সরকারের প্রথম বড় পরীক্ষা। এ পরীক্ষায় পাস করেছে তাঁর সরকার। গত ৯ বছর ক্ষমতায় থাকার পর সাম্প্রতিককালে জাস্টিন ট্রুডো সরকারের জনপ্রিয়তা কমতে শুরু করেছে। এরই জেরে এই অনাস্থা ভোট।

তবে ট্রুডোর সমস্যা এখানেই শেষ হচ্ছে না। তাঁর বিরোধী কনজারভেটিভরা সরকারকে আরও বড় পরীক্ষায় ফেলতে চয়। তাদের হুঁশিয়ারি, আগামী মঙ্গলবারের মধ্যেই এই সরকারের পতন ঘটানো হবে।

আস্থা ভোটপর্ব চলার সময় পার্লামেন্টের ভেতরে ব্যাপক তর্কবিতর্ক হয়। পার্লামেন্টের সদস্যরা প্রতিপক্ষের বিরুদ্ধে নানা আক্রমণাত্মক মন্তব্য দেন। তবে ট্রুডো সরকারের ওপর অনাস্থার যে প্রস্তাব কনজারভেটিভরা এনেছিল, তার বিরুদ্ধে মোট ২১১টি ভোট পড়ে। পক্ষে ভোট পড়ে ১২০টি।

কানাডায় নির্বাচন হতে এখনো অনেক বাকি। কিন্তু টোরি নেতা পিয়েরে পোইলিভরে এর আগেই নির্বাচন করাতে চাইছেন। কারণ, এই মুহূর্তে ট্রুডো সরকারের অবস্থা বেশ টলোমলো। এই পরিস্থিতির জন্য বামপন্থী নিউ ডেমোক্রেটিক পার্টিকেই (এনডিপি) দায়ী করা হচ্ছে। কারণ, এত দিন তাদের সঙ্গে সরকারপক্ষের জোট ছিল। চলতি মাসের প্রথম দিকে সেই সমঝোতা থেকে বেরিয়ে আসে এনডিপি। তার পর থেকেই বর্তমান সরকার ফেলে দিতে মরিয়া কনজারভেটিভরা।

ট্রুডোর বিরুদ্ধে  যুদ্ধংদেহী পিয়েরে পোইলিভরে বলেছেন, বর্তমান সরকার জীবনযাত্রার খরচ, আবাসন সমস্যা এবং অপরাধের সংখ্যা কমাতে পারেনি। এই সময়ের মধ্যে জাতীয় ঋণের পরিমাণও দ্বিগুণ হয়েছে।

মঙ্গলবার আয়োজিত বিতর্কসভায় কানাডার বিরোধী নেতা বলেন, লিবারেল সরকার ৯ বছর ধরে ক্ষমতায় থাকার পর কানাডাকে দেওয়া প্রতিশ্রুতি পালন করতে ব্যর্থ হয়েছে।

কিন্তু এত কিছু সত্ত্বেও পিয়েরে পোইলিভরে বর্তমান সরকার ফেলতে ব্যর্থ হয়েছেন। তার কারণ, অন্য বিরোধী রাজনৈতিক দলগুলো তাঁকে সমর্থন করতে ভরসা পাচ্ছে না।

বুধবারের ভোটাভুটির পর লিবারেলরাও কনজারভেটিভদের সমালোচনা করতে ছাড়েনি। লিবারেলদের নেত্রী করিনা গৌল বলেন, ‘টোরিরা গেম খেলছে। এবার আমরা উঠব। এই দেশের স্বার্থে আমাদের হাতে অনেক কাজ রয়েছে। আমরা সেগুলো আবার শুরু করব।’

 

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত