আপডেট :

        লস এঞ্জেলেসের হাজারো নিম্নআয়ের রোগী হারাচ্ছেন ইউসিএলএ হেলথের চিকিৎসা

        ২৬ হাজার ডলারের কম দামে ইলেকট্রিক পিকআপ আনছে নতুন মার্কিন কোম্পানি

        লস এঞ্জেলেসে অবৈধ গাড়ি প্রদর্শনীবিরোধী অভিযানে ৬৯ গ্রেপ্তার, ৫৭০টি টিকিট

        অ্যানাহেইমে মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ৩ কিশোর

        লস এঞ্জেলেস বিমানবন্দরে লেবার ডে ছুটিতে বাড়ছে যাত্রীদের ভিড়

        লেবার ডে উইকেন্ডে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ৪ ঝুঁকির সতর্কতা

        ধূসর নেকড়ের সুরক্ষা বাতিলের উদ্যোগ ট্রাম্পের, উদ্বেগ সংরক্ষণবাদীদের

        জাহাজে পাল্টাপাল্টি হামলা, যুক্তরাষ্ট্র-ইরান সংঘাত আরও উত্তপ্ত

        হলিউডের ৭-ইলেভেনে ১৮ বছরের তরুণীকে মারধর, অচেতন করে লুট

        সিমি ভ্যালিতে পুলিশের গুলিতে সন্দেহভাজন নিহত, প্রকাশ হলো বডি ক্যামেরার ভিডিও

        আফ্রিকার প্রকৃত আয়তন দেখাতে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন জাতিসংঘে

        ট্রাম্পের শান্তি দূতেরা সপ্তাহান্তে মস্কো ও কিয়েভ সফরে যাচ্ছেন

        ইউরোপের দেশগুলো কেন উত্তর আমেরিকা থেকে সোনা সরিয়ে নিচ্ছে?

        তিন সন্তান হত্যায় লিন্ডসে ক্ল্যান্সি: ভিকটিম নাকি অপরাধী?

        গুলিতে ব্রেইন ডেড গর্ভবতী নারী, আহত বোনও

        ইন-এন-আউটে কর্মীদের বাঁচাতে স্প্যাটুলা হাতে নারীর মুখোমুখি তরুণ

        নারীবাদী আন্দোলনের অগ্রণী মুখ গ্লোরিয়া স্টেইনেম আর নেই

        এপস্টিন তদন্তে হাজির না হয়ে কংগ্রেসের বিরুদ্ধে মামলা লিওন ব্ল্যাকের

        বিয়ের অনুষ্ঠানে ক্ষেপণাস্ত্র হামলা? তদন্ত করছে যুক্তরাষ্ট্র

        ভেনেজুয়েলীয়কে গুলি, মিথ্যা বলায় আইসিই এজেন্ট অভিযুক্ত

সানি লিওনের সরকারি ভাতা বরাদ্দ নিয়ে শোরগোল

সানি লিওনের সরকারি ভাতা বরাদ্দ নিয়ে শোরগোল

কলকাতা যেমন সরকারি প্রকল্প ‘লক্ষ্মীর ভাণ্ডার’ চালু করেছেন মমতা ব্যানার্জি, তেমনি ভারতের ছত্তিশগড়ে বিজেপি সরকারও রাজ্যের বিবাহিত মহিলাদের জন্য ‘মাহতারি বন্দনা যোজনা’ চালু করেছে। ভারতের ছত্তিশগড়ে বিবাহিত নারীদের জন্য মাসে ১০০০ টাকার ভাতার ব্যবস্থা রাখে সেখানকার স্থানীয় সরকার। যার সদস্য তালিকার মধ্যে আছে বলিউড অভিনেত্রী সানি লিওনের নাম!


ভারতীয় সংবাদমাধ্যম এই সময়-এর এক প্রতিবেদনে বলা হয়েছে, ‘মাহতারি বন্দনা যোজনা’র আওতায় মাসে ১০০০ টাকা করে নিয়মিতই সরকারি ভাতা পেয়েছেন সানি লিওন। একে একে উঠিয়েছেন মোট ১০ হাজার টাকা! সেই ভাতাগ্রহীতার স্বামীর নাম আবার জনি সিন্স!

এমন তথ্য ফাঁস হতেই শুরু হয়েছে শোরগোল। তবে এর সঙ্গে সানি লিওনির কোন যোগসূত্র নেই! সরকারি প্রকল্পের সুবিধা পেতে ভুয়া অ্যাকাউন্ট খোলার অভিযোগ উঠল এক ব্যক্তির বিরুদ্ধে। সেই অ্যাকাউন্টে প্রতি মাসে ঢুকত ১০০০ টাকা। অভিযুক্ত ব্যক্তির নাম বীরেন্দ্র যোশী। তার নামে থানায় অভিযোগ দায়ের হয়েছে। এই ঘটনা সামনে আসার পর ওই অ্যাকাউন্টে আর সরকারি প্রকল্পের কোনও টাকা পাঠানো হচ্ছে না। তবে শেষ পাওয়া খবর অনুযায়ী, এখনও গ্রেপ্তার হননি বীরেন্দ্র।

 

অভিযোগে জানা গেছে, বীরেন্দ্র নিজের স্ত্রীর নাম সানি লিওন দিয়ে ভুয়া অ্যাকাউন্ট খুলেছিলেন। সম্প্রতি স্থানীয় কয়েকটি সংবাদমাধ্যম এই বিষয়ে জানতে পারে। খবরটি প্রকাশিত হওয়ার পরেই টনক নড়ে সবার। সংশ্লিষ্ট এলাকার জেলাপ্রশাসক হরিশ এস জানান, সানি লিওনের নামে খোলা ওই ব্যাংক অ্যাকাউন্ট ইতোমধ্যেই ফ্রিজ করে দেওয়া হয়েছে। কী ভাবে ওই ব্যক্তি নিজের স্ত্রীর নাম ‘সানি লিওন’ দিয়ে সরকারি প্রকল্পের টাকা তুললেন, সেই বিষয়েও বিস্তারিত তদন্ত করা হচ্ছে বলে জানান তিনি।

এই ঘটনায় শাসক দল বিজেপির দিকে আঙুল তুলেছে কংগ্রেস। ছত্তিশগড়ের কংগ্রেস সভাপতি দীপক বৈজের অভিযোগ, ‘মাহতারি বন্দনা যোজনা-র আওতায় থাকা ৫০ শতাংশ উপভোক্তাই ভুয়া।’ পাল্টা সরব হয়েছেন ছত্তিশগড়ের উপমুখ্যমন্ত্রীও। বিজেপি নেতা অরুণ সাও পাল্টা বলেন, ‘কংগ্রেস মহিলাদের মাসিক অর্থ দিতে পারেনি ক্ষমতায় থাকাকালীন। বিজেপি মহিলাদের হাতে অর্থ তুলে দিচ্ছেন। আর তা সহ্য করতে পারছে না কংগ্রেস।

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত