আপডেট :

        লস এঞ্জেলেসের হাজারো নিম্নআয়ের রোগী হারাচ্ছেন ইউসিএলএ হেলথের চিকিৎসা

        ২৬ হাজার ডলারের কম দামে ইলেকট্রিক পিকআপ আনছে নতুন মার্কিন কোম্পানি

        লস এঞ্জেলেসে অবৈধ গাড়ি প্রদর্শনীবিরোধী অভিযানে ৬৯ গ্রেপ্তার, ৫৭০টি টিকিট

        অ্যানাহেইমে মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ৩ কিশোর

        লস এঞ্জেলেস বিমানবন্দরে লেবার ডে ছুটিতে বাড়ছে যাত্রীদের ভিড়

        লেবার ডে উইকেন্ডে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ৪ ঝুঁকির সতর্কতা

        ধূসর নেকড়ের সুরক্ষা বাতিলের উদ্যোগ ট্রাম্পের, উদ্বেগ সংরক্ষণবাদীদের

        জাহাজে পাল্টাপাল্টি হামলা, যুক্তরাষ্ট্র-ইরান সংঘাত আরও উত্তপ্ত

        হলিউডের ৭-ইলেভেনে ১৮ বছরের তরুণীকে মারধর, অচেতন করে লুট

        সিমি ভ্যালিতে পুলিশের গুলিতে সন্দেহভাজন নিহত, প্রকাশ হলো বডি ক্যামেরার ভিডিও

        আফ্রিকার প্রকৃত আয়তন দেখাতে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন জাতিসংঘে

        ট্রাম্পের শান্তি দূতেরা সপ্তাহান্তে মস্কো ও কিয়েভ সফরে যাচ্ছেন

        ইউরোপের দেশগুলো কেন উত্তর আমেরিকা থেকে সোনা সরিয়ে নিচ্ছে?

        তিন সন্তান হত্যায় লিন্ডসে ক্ল্যান্সি: ভিকটিম নাকি অপরাধী?

        গুলিতে ব্রেইন ডেড গর্ভবতী নারী, আহত বোনও

        ইন-এন-আউটে কর্মীদের বাঁচাতে স্প্যাটুলা হাতে নারীর মুখোমুখি তরুণ

        নারীবাদী আন্দোলনের অগ্রণী মুখ গ্লোরিয়া স্টেইনেম আর নেই

        এপস্টিন তদন্তে হাজির না হয়ে কংগ্রেসের বিরুদ্ধে মামলা লিওন ব্ল্যাকের

        বিয়ের অনুষ্ঠানে ক্ষেপণাস্ত্র হামলা? তদন্ত করছে যুক্তরাষ্ট্র

        ভেনেজুয়েলীয়কে গুলি, মিথ্যা বলায় আইসিই এজেন্ট অভিযুক্ত

বিস্তার করছে ইসলামপন্থী আন্দোলন, লক্ষ্য ‘খিলাফত’

বিস্তার করছে ইসলামপন্থী আন্দোলন, লক্ষ্য ‘খিলাফত’

ইসলামপন্থী আন্দোলন ‘মুসলিম ব্রাদারহুড’ ফ্রান্সে তাদের প্রভাব বিস্তার করে চলছে। এই আন্দোলনের চূড়ান্ত লক্ষ্য হচ্ছে দেশটিকে শরিয়া আইন দ্বারা পরিচালিত খিলাফতের অংশ করা।


ফ্রান্সের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ন্যাশনাল ডিরেক্টরেট ফর টেরিটোরিয়াল ইন্টেলিজেন্সের প্রধান বার্ট্রান্ড চামোলাউড চলতি সপ্তাহে ফরাসি দৈনিক লে মঁদকে দেওয়া এক সাক্ষাৎকারে এমনটাই মন্তব্য করেন।


তিনি বলেন, মুসলিম ব্রাদারহুড পরিচালিত মসজিদগুলোতে লাখেরও বেশি মুসল্লি উপস্থিত থাকেন। তারা সহিংসতার পরিবর্তে 'খুব সাবলীল' বক্তৃতার মাধ্যমে তাদের ধারণা ছড়িয়ে দেন।

বার্ট্রান্ড চামোলাউড বিষয়টিকে ভালোভাবে দেখছেন না বলেও জানান। তিনি বলেন, এটি আমাদের উদ্বিগ্ন করে, কারণ তাদের প্রবেশ সমস্ত ক্ষেত্রকে প্রভাবিত করছে।


চামোলাদ বলেন, যখনই একটি মসজিদ বন্ধ করা হয় বা একজন ইমামকে বহিষ্কার করা হয়, তখন ইসলামপন্থীরা 'ইসলামফোবিক রাষ্ট্র' বলে এর নিন্দা করে।

তিনি উদাহরণ হিসেবে কালেক্টিভ এগেইনস্ট ইসলামোফোবিয়া ইন ফ্রান্স বা 'ফ্রান্সে ইসলামোফোবিয়ার বিরুদ্ধে যৌথ' নামক আন্দোলনের কথা উল্লেখ করেন। এটি ২০০৩ সালে মুসলমানদের প্রতি বৈষম্যের বিরুদ্ধে লড়াই করার লক্ষ্যে প্রতিষ্ঠিত হয়েছিল।

২০২০ সালে বিলুপ্ত হয়ে যাওয়া আন্দোলনটি 'ইসলামোফোবিয়া' শব্দ ব্যবহারের কারণে ফ্রান্সে বারবার সমালোচিত হয়। তাদের সঙ্গে 'ইসলামপন্থী যোগসাজশ' রয়েছে বলে সন্দেহ করা হয়।

দ্য সোসাইটি অফ দ্য মুসলিম ব্রাদার্স, মুসলিম ব্রাদারহুড নামে বেশি পরিচিত। এটি একটি বহুজাতিক সুন্নি ইসলামপন্থী সংগঠন। ১৯২৮ সালে মিশরে একজন ইসলামিক পণ্ডিত এটি প্রতিষ্ঠিত হয়েছিল। এটি সমাজের সকল ক্ষেত্রে ইসলামী আইন প্রয়োগকে সমর্থন করে।

ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ সাম্প্রতিক বছরগুলোতে দেশটিতে মুসলিম প্রতিষ্ঠানগুলোর ওপর বিদেশি প্রভাব সীমিত করার পদক্ষেপ নিয়েছে। দেশটির পরিসংখ্যান সংস্থার তথ্য অনুযায়ী, প্রায় ৭০ লাখ মুসলমানের বসবাস ফ্রান্সে, যা মোট জনসংখ্যার প্রায় ১০ শতাংশ। ক্যাথলিক ধর্মের পরে ইসলাম দেশের দ্বিতীয় বৃহত্তম ধর্ম।

 

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত