আপডেট :

        লস এঞ্জেলেস মেয়র নির্বাচনে স্পেন্সার প্র্যাটকে ছাড়িয়ে গেলেন নিত্যা রমন

        জাপানে নিখোঁজ মার্কিন শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

        নিউইয়র্কের পেন স্টেশনে ছুরিকাঘাতে আহত ৬

        ফিলিপাইনে ৭ দশমিক ৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, নিহতের খবর

        নির্বাচনী কারচুপির দাবি নিয়ে চাপে পড়ে সাক্ষাৎকার ত্যাগ ট্রাম্পের

        ডি-ডে ভাষণে ইউরোপের অভিবাসন নীতির সমালোচনা হেগসেথের

        নকল বোর্ডিং পাসে বিমানে উঠে পড়লেন যাত্রী

        সামাজিক মাধ্যমে জনপ্রিয় কুকুর চুরি, ২৭ ডলারে বিক্রির পর খেয়ে ফেলার অভিযোগ

        লস এঞ্জেলেস মেয়র নির্বাচনে স্পেনসার প্র্যাটকে প্রায় ছুঁয়ে ফেলেছেন নিথ্যা রমন

        যুদ্ধবিরতি সত্ত্বেও উপসাগরে পাল্টাপাল্টি হামলা, উত্তেজনা বাড়ল যুক্তরাষ্ট্র-ইরানের

        মাংসখেকো স্ক্রুওয়ার্মের আতঙ্কে টেক্সাসের গবাদিপশু আমদানি বন্ধ করল কানাডা

        উৎসবে আতঙ্ক: ওহাইওতে গুলিতে আহত ১২

        লস এঞ্জেলেসের দাবানল ছড়াল কার্ন কাউন্টিতে

        জাপানে নিখোঁজ মার্কিন শিক্ষার্থী, স্বেচ্ছায় পরিবার ছেড়ে যাওয়ার আশঙ্কা পুলিশের

        যুদ্ধবিরতির মাঝেই আবার হামলা, বাড়ছে যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনা

        মাংসখেকো পরজীবীর হানা যুক্তরাষ্ট্রে, টেক্সাসে আক্রান্ত বাছুর শনাক্ত

        ৪০ মিলিয়ন ডলারের স্বর্ণের বার লুকানোর অভিযোগে সাবেক সিআইএ কর্মকর্তা কারাগারে

        বাইডেন প্রশাসনের সাবেক মন্ত্রী ক্যালিফোর্নিয়ার গভর্নর নির্বাচনের দৌড়ে এগিয়ে

        ক্যালিফোর্নিয়ার সমুদ্রে সার্ফিং করতে গিয়ে প্রাণ হারালেন অভিজ্ঞ সার্ফার

        যুক্তরাষ্ট্রের ২৫০ বছর উদযাপনে কনসার্ট বাতিল, ট্রাম্পের বিশাল সমাবেশ

সর্বাধিক সাংবাদিক হত্যাকান্ড ঘটেছে ২০২৪ সালে

সর্বাধিক সাংবাদিক হত্যাকান্ড ঘটেছে ২০২৪ সালে

ছবিঃ এলএবাংলাটাইমস

সাংবাদিকদের অধিকার রক্ষায় কাজ করা আন্তর্জাতিক সংগঠন কমিটি টু প্রটেক্ট জার্নালিস্টস (সিপিজে) জানিয়েছে, বিশ্বজুড়ে ২০২৪ সালে বিশ্বের ১৮টি দেশে অন্তত ১২৪ জন সাংবাদিক নিহত হয়েছেন। সিপিজে এই সংখ্যা রেকর্ড রাখা শুরু করার পর থেকে তিন দশকেরও বেশি সময়ের মধ্যে এবছর সর্বোচ্চ সংখ্যক সাংবাদিক হত্যাকাণ্ডের শিকার হয়েছে।

এসব নিহতের ঘটনার প্রায় ৭০ শতাংশের পেছনে এককভাবে দায়ী ইসরায়েল। ইসরায়েল-গাজা যুদ্ধে ইসরায়েলি সেনাবাহিনীর হাতে ৮৫ জন সাংবাদিক নিহত হয়েছেন। আগের বছর সংখ্যাটি ছিল ৭৮ জন। তারা ইসরায়েলের বিরুদ্ধে ঘটনার তদন্ত রোধ করা, সাংবাদিকদের উপর দোষ চাপানোর এবং হত্যাকাণ্ডের জবাবদিহির আওতায় আনার দায়িত্বে অবহেলা করার অভিযোগ করেছে। 

তবে ইসরায়েলি সামরিক বাহিনী কখনোই সাংবাদিকদের লক্ষ্যবস্তু বানায়নি, বানাবেও না। এদিকে চলতি বছর এখন পর্যন্ত বিশ্বে অন্তত ছয়জন সাংবাদিক নিহত হওয়ার খবর জানিয়েছে সিপিজে।  

সিপিজের মতে, নিহত সাংবাদিক ও গণমাধ্যম কর্মীর সংখ্যা সাম্প্রতিক বছরগুলোতে তীব্রভাবে বৃদ্ধি পেয়েছে। ২০২৩ সালে ১০২ জন এবং ২০২২ সালে ৬৯ জন সাংবাদিক নিহত হয়েছিল। কমিটি জানিয়েছে, ২০০৭ সালে ১১৩ জন সাংবাদিক প্রাণ হারিয়েছিলেন, যার প্রায় অর্ধেক ইরাক যুদ্ধের কারণে হয়েছিল।

গত বছর সুদান এবং পাকিস্তানে দ্বিতীয় সর্বোচ্চ সংখ্যক সাংবাদিক নিহত হয়েছেন। এ দুই দেশে  ৬ জন করে সাংবাদিক নিহত হয়। এছাড়া মেক্সিকোয় ৫ জন, মিয়ানমার, লেবানন ও ইরাকে ৩ জন করে এবং হাইতিতে ২ জন সাংবাদিক নিহত হয়েছেন।

সংগঠনটির হিসাবে, বিশ্বজুড়ে গত বছর ৪৩ জন ফ্রিল্যান্স সাংবাদিক নিহত হয়েছেন। আগের বছর নিহত হয়েছিলেন ১৭ জন ফ্রিল্যান্স সাংবাদিক। তার আগের বছর অর্থাৎ ২০২২ সালে সংখ্যাটি ছিল ১২ জন।

এলএবাংলাটাইমস/এজেড

শেয়ার করুন

পাঠকের মতামত