আপডেট :

        বিশ্বজুড়ে ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        মাঠে আঘাতে কিশোর ফুটবলারের মৃত্যু, স্কুল ডিস্ট্রিক্টের বিরুদ্ধে মামলা

        ক্যালিফোর্নিয়ায় স্ত্রীর প্রেমিককে হত্যার অভিযোগে দম্পতি গ্রেপ্তার

        আশ্রয় চাওয়া বিদেশিদের স্বল্পমেয়াদি ভিসা বাতিল করবে যুক্তরাষ্ট্র

        যুক্তরাষ্ট্রের পণ্যে ৫০ শতাংশ পর্যন্ত পাল্টা শুল্ক কানাডার

        লুইজিয়ানায় ১০ হাজার কোটি ডলারের মহাকাশ উৎক্ষেপণ কেন্দ্র বানাবে স্পেসএক্স

        ডাউনটাউন লস এঞ্জেলেসে দুটি ভবনে এফবিআইয়ের অভিযান

        ৭৫ দেশের ভিসা স্থগিত নীতি আটকালেন মার্কিন বিচারক

        লস এঞ্জেলেস কাউন্টিতে ক্ষুদ্র ব্যবসার জন্য নতুন সহায়তা কর্মসূচি

        কলোরাডো নদীর পানি কমে যাওয়ায় তিন অঙ্গরাজ্যে বড় ধরনের পানি কাটছাঁট

        ক্যালিফোর্নিয়ায় সামরিক স্মৃতিসৌধ থেকে ব্রোঞ্জের সৈনিকের ভাস্কর্য চুরি

        মার্কিন ফ্লাইটে ল্যাপটপে আগুন, হাসপাতালে চিকিৎসা পেলেন এক যাত্রী

        ট্রাম্প বললেন, যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য হওয়ার সুবিধা চায় কানাডা

        জুরি ডিউটি নিয়ে প্রতারণা, লস এঞ্জেলেসে সতর্কতা জারি

        ৭৫ দেশের অভিবাসী ভিসা প্রক্রিয়া স্থগিতের নীতি বাতিল করলেন মার্কিন বিচারক

        যুক্তরাষ্ট্রে সব ধরনের বৈধ অভিবাসনে কড়াকড়ি বাড়িয়েছে ট্রাম্প প্রশাসন

        ফেডারেল অর্থ বন্ধের সিদ্ধান্তে স্থগিতাদেশ, লস এঞ্জেলেসের ১৪০ আবাসন প্রকল্প সুরক্ষিত

        নভেম্বরে ১১ বিলিয়ন ডলারের আবাসন বন্ড নিয়ে ভোট দেবেন ক্যালিফোর্নিয়ার ভোটাররা

        হত্যার কয়েক মিনিট আগে টুপাক শাকুরের শেষ ছবি, আদালতে সাক্ষ্য দেবেন আলোকচিত্রী

        নাটালি হার্প কে, ট্রাম্পের এত ঘনিষ্ঠ সহকারী কেন?

ধেয়ে আসছে ‘২০২৪ ওয়াইআর৪’ নামের একটি গ্রহাণু

ধেয়ে আসছে ‘২০২৪ ওয়াইআর৪’ নামের একটি গ্রহাণু

পৃথিবীর দিকে ধেয়ে আসছে ‘২০২৪ ওয়াইআর৪’ নামের একটি গ্রহাণু। এটি একটি শহরকে নিশ্চিহ্ন করার জন্য যথেষ্ট বড়। এটি পৃথিবীতে আঘাত হানতে পারে বলে বিজ্ঞানীরা শুরুতে সতর্ক করলেও, এখন দেখা যাচ্ছে চাঁদে আঘাত হানারও সম্ভাবনা সৃষ্টি হয়েছে।


২০৩২ সালে গ্রহাণুটি পৃথিবীতে আঘাত হানতে পারে বলে ২.৩ শতাংশ আশঙ্কার কথা জানান মহাকাশ বিজ্ঞানীরা। ৭ ফেব্রুয়ারি নাসার বিজ্ঞানীরা গ্রহাণুটির পৃথিবীর সঙ্গে সংঘর্ষের সম্ভাবনা বাড়িয়ে ১.২ শতাংশ থেকে ২.৩ শতাংশে উন্নীত করেন।


অনুমান করা বেশ কঠিন হলেও সম্ভাব্য বিপজ্জনক গ্রহাণুটি আনুমানিক ১৮০ ফুটজুড়ে প্রশস্ত। প্রায় ৩০ হাজার মাইল প্রতি ঘণ্টায় এটি মহাকাশে ভ্রমণ করছে।

এটি আঘাতের পর প্রায় ৮ মেগাটন শক্তি নির্গত করতে পারে, যা জাপানের হিরোশিমা ধ্বংসকারী পারমাণবিক বোমার শক্তিরও ৫০০ গুণের বেশি।


অ্যারিজোনা বিশ্ববিদ্যালয়ের ক্যাটালিনা স্কাই সার্ভের অপারেশন ইঞ্জিনিয়ার ডেভিড র‍্যাঙ্কিন বলেছেন, বর্তমানে গ্রহাণুটি আমাদের উপগ্রহ চাঁদে আঘাত হানার ০.৩ শতাংশ সম্ভাবনা রয়েছে। তবে আমি অত্যন্ত সন্দেহ করি যে, এটি কোনো বড় হুমকি সৃষ্টি করবে না।

তবে চাঁদে আঘাত হানলে এটি পৃথিবী থেকেও দেখা যাবে বা এর প্রভাব পড়বে বলে জানান তিনি। বলেন, চাঁদের সঙ্গে সংঘর্ষ ৩৪০টি হিরোশিমা বোমার চেয়েও বেশি শক্তি নির্গত করতে পারে। এটি হলে পৃথিবী থেকে খুব ভালোভাবেই তা দৃশ্যমান হবে।

লন্ডনের ইম্পেরিয়াল কলেজের গ্রহবিজ্ঞানের অধ্যাপক গ্যারেথ কলিন্স নিউ সায়েন্টিস্টকে বলেন, চাঁদে আঘাত হানলেও 'পৃথিবীতে আমরা বেশ নিরাপদে থাকব'। তবে সংঘর্ষের ফলে নিঃসৃত কোনো উপাদান পৃথিবীর বায়ুমণ্ডলে ঢুকে যাওয়ার সম্ভাবনা রয়েছে।

ইতিহাস বলে, চাঁদে এর আগেও অসংখ্য গ্রহাণু বর্ষণ হয়েছে। এর চিহ্ন চাঁদের পৃষ্ঠ দ্বারা দেখা যায়।

মহাকাশের শিলাটি পৃথিবী বা চাঁদে আঘাত করার সম্ভাবনা এখনো খুব কম। বিজ্ঞানীদের একটি আন্তর্জাতিক দল জেমস ওয়েব স্পেস টেলিস্কোপ দিয়ে এ সংশ্লিষ্ট জরুরি পর্যবেক্ষণ করছেন।

জ্যোতির্বিজ্ঞানীরা পৃথিবী থেকেও টেলিস্কোপ ব্যবহার করে গ্রহাণুটি পর্যবেক্ষণ করেছেন। তারা গ্রহাণুটি থেকে বাউন্স করা আলোর পরিমাণ পরিমাপ করে এর আকার অনুমান করেছেন।

 

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত