আপডেট :

        ক্যালিফোর্নিয়ায় ডিজিটাল ড্রাইভিং লাইসেন্স কর্মসূচি বড় পরিসরে সম্প্রসারণ

        মাদক সম্রাট ‘এল মায়ো’ জাবাম্বাদার যাবজ্জীবন কারাদণ্ড, ১৫ বিলিয়ন ডলার জরিমানাও

        মার্কিন হামলা অব্যাহত, পাল্টা জবাবের হুঁশিয়ারি ইরানের

        উপকূলে ধেয়ে আসছে ট্রপিক্যাল স্টর্ম বার্থা, বন্যা ও জলোচ্ছ্বাসের সতর্কতা

        এলিডা ঝড়ের প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ার উপকূলে উচ্চ ঢেউয়ের সতর্কতা

        লস এঞ্জেলেসে আবাসিক ভবনে ভয়াবহ আগুন, নিহত ১, বাস্তুচ্যুত ৬০ জন

        চতুর্থ সন্তানের বাবা হলেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স

        যুক্তরাষ্ট্রে ডায়রিয়া প্রাদুর্ভাব: লেটুসে পরজীবী শনাক্তের দাবি ছিল ভুল, জানাল এফডিএ

        ইরানে নতুন করে মার্কিন হামলা, ট্রাম্পের কড়া বার্তা

        সাইক্লোস্পোরা সংক্রমণের আশঙ্কায় ২৭ অঙ্গরাজ্যে আইসবার্গ লেটুস প্রত্যাহার

        লস এঞ্জেলেসে সেতু থেকে ৪০ ফুট নিচে পড়ে আহত নারী, হেলিকপ্টারে উদ্ধার

        ক্যালিফোর্নিয়ায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল কলেজ বাস্কেটবল খেলোয়াড়ের

        ডিজনিল্যান্ডে খাবার ও পানীয়ের দাম বেড়েছে, জনপ্রিয় আইটেমেও মূল্য বৃদ্ধি

        যুক্তরাজ্যে নতুন অভিযোগ, যুক্তরাষ্ট্রে গ্রেপ্তার অ্যান্ড্রু টেট ও তার ভাই ট্রিস্টান

        মার্কিন-ইরান পাল্টাপাল্টি হামলা: জর্ডানে দুই মার্কিন সেনা নিহতের পর উত্তেজনা আরও বেড়েছে

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় সপ্তাহান্তে তাপমাত্রা কমবে, আগামী সপ্তাহে আবার বাড়বে গরম

        ক্যালিফোর্নিয়ায় বন্দুকের গুলিতে ২ বছরের শিশুর মৃত্যু, গ্রেপ্তার মা ও তার প্রেমিক

        কানাডার দাবানলে ভয়াবহ ধোঁয়া, বিপর্যস্ত কানাডা-যুক্তরাষ্ট্রের বিস্তীর্ণ এলাকা

        ডায়রিয়ার ঝুঁকিতে টাকো বেলের মেনু থেকে লেটুস বাদ

        কানাডার দাবানলের ধোঁয়া নিয়ে ক্ষুব্ধ ট্রাম্প, নতুন শুল্ক আরোপের হুমকি

সুদানের রাজধানী খার্তুমের উপকণ্ঠে একটি সামরিক বিমান বিধ্বস্ত

সুদানের রাজধানী খার্তুমের উপকণ্ঠে একটি সামরিক বিমান বিধ্বস্ত

সুদানের রাজধানী খার্তুমের উপকণ্ঠে একটি সামরিক বিমান বিধ্বস্ত হয়ে বেশ কয়েকজন কর্মকর্তা ও বেসামরিক নাগরিক নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির সেনাবাহিনী। মঙ্গলবার (২৬ ফেব্রুয়ারি) এ দুর্ঘটনায় কমপক্ষে ১০ জন নিহত হয়েছেন।

মঙ্গলবার রাতে এক বিবৃতিতে আধাসামরিক আরএসএফ বাহিনীর সঙ্গে যুদ্ধরত সুদানের সেনাবাহিনী জানিয়েছে, বিমানটি ওয়াদি সিদনা ঘাঁটি থেকে উড্ডয়নের সময় বিধ্বস্ত হয়েছে। এতে সামরিক কর্মী এবং বেসামরিক উভয়ই নিহত ও আহত হয়েছে।

আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। অগ্নিনির্বাপক দল দুর্ঘটনাস্থলে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে।

কারিগরি ত্রুটির কারণে বিমানটি বিধ্বস্ত হতে পারে।


সুদানজুড়ে সাহায্য সমন্বয়কারী স্বেচ্ছাসেবকদের একটি সংগঠন 'কারাই প্রতিরোধ কমিটি' জানিয়েছে, ওমদুরমানের আল-নাও হাসপাতালে ১০টি মৃতদেহ এবং বেশ কয়েকজন আহত ব্যক্তিকে আনা হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বিমানটি যে এলাকায় বিধ্বস্ত হয়েছে, সেখানকার বেশ কয়েকটি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। দুর্ঘটনার সময় একটি বিকট বিস্ফোরণ হয়। ফলে আশেপাশের বেশ কয়েকটি এলাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।


এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত