আপডেট :

        ক্যালিফোর্নিয়ার করোনা হাইস্কুলে হামলার ষড়যন্ত্রের অভিযোগে রিভারসাইড কাউন্টির দুই কিশোর গ্রেপ্তার

        প্রশান্ত মহাসাগরীয় ঝড় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, বন্যার আশঙ্কায় সতর্কতা জারি করল আবহাওয়া কর্তৃপক্ষ

        টানা ৯০০ মাইল সাঁতরে ক্যালিফোর্নিয়ার উপকূল পাড়ি, প্রথম নারী হিসেবে রেকর্ড গড়লেন তিনি

        ক্যালিফোর্নিয়ার মৃত গাছগুলো কোথায় যাচ্ছে, রহস্য খুঁজতে গোয়েন্দার ভূমিকায় পরিবেশকর্মী

        ভয়ংকর ঢেউয়ে ধ্বংস হচ্ছে লং বিচের উপদ্বীপ, শীতের এল নিনোতে আরও বাড়তে পারে বিপর্যয়

        পুতিনের সঙ্গে ট্রাম্পের দূতের বৈঠকের সময় রাশিয়ার মুক্তি পেলেন মার্কিন নাগরিক স্টিফেন হাবার্ড

        ক্যালিফোর্নিয়ায় ৭ হাজারের বেশি ভোটার পেলেন দুটি করে ব্যালট, ভুলটি যেভাবে হলো

        এশীয়-আমেরিকান শিক্ষার্থীদের ভর্তি নীতি নিয়ে সুপ্রিম কোর্টে নতুন মামলা, বদলাতে পারে স্কুলের নিয়ম

        জ্বালানির উচ্চ দাম ও সরকারি প্রণোদনায় ইউরোপে বৈদ্যুতিক গাড়ির বিক্রি রেকর্ড গতিতে বাড়ছে

        যুক্তরাষ্ট্রের প্রতিটি শিশুকে স্পেসএক্সের শেয়ার দেওয়ার প্রতিশ্রুতি ইলন মাস্কের

        যুক্তরাষ্ট্রজুড়ে ১৫ লাখ পাউন্ডের বেশি হট ডগ, ডেলি মিট ও অন্যান্য মাংসজাত পণ্য প্রত্যাহার

        ক্যালিফোর্নিয়ায় নির্বাচনী জালিয়াতির অভিযোগে ২৮ বিদেশি নাগরিকের বিরুদ্ধে ফৌজদারি মামলা

        লস এঞ্জেলেসের আলোচিত ‘আবর্জনার বাড়ি’ আবারও ভরে গেছে, নগর কর্তৃপক্ষের নিষ্ক্রিয়তায় ক্ষুব্ধ প্রতিবেশীরা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় কমছে তাপমাত্রা, সঙ্গে বৃষ্টির সম্ভাবনায় আবহাওয়ায় পরিবর্তনের আভাস

        লিংকন মেমোরিয়াল পুলে ভাঙচুর হলে কী হবে, নতুন মন্তব্যে চ্যালেঞ্জ ছুড়লেন ট্রাম্প

        ক্যালিফোর্নিয়ায় ভাগ্য বদলের চমক, আনাহেইমে বিক্রি হলো ৬৪ মিলিয়ন ডলারের লটারি টিকিট

        পর্যটনের নতুন স্বপ্ন ঘিরে বিতর্ক, উত্তর ক্যালিফোর্নিয়ার দীর্ঘ ট্রেইল নিয়ে উদ্বেগে আদিবাসীরা

        ক্যালিফোর্নিয়ায় প্রথমবার আদিবাসীদের নেতৃত্বে সামুদ্রিক সংরক্ষিত এলাকা গড়ার উদ্যোগ

        লস এঞ্জেলেসের পরবর্তী মেয়রের সামনে বড় চ্যালেঞ্জ, এলএএক্সের পিপল মুভার প্রকল্পেই স্পষ্ট সমস্যা

        যুক্তরাষ্ট্রে ঘরে তৈরি ও কৃত্রিম মা দকের বিস্তার, আরও গভীর হচ্ছে জনস্বাস্থ্য সংকট

আমাদের কোড কি বাচ্চাদের হত্যা করে? সত্য নাদেলাকে প্রশ্ন করায় কর্মীদের ঘাড়ধাক্কা!

আমাদের কোড কি বাচ্চাদের হত্যা করে? সত্য নাদেলাকে প্রশ্ন করায় কর্মীদের ঘাড়ধাক্কা!

ইসরায়েলি সামরিক বাহিনীর সঙ্গে মাইক্রোসফটের কৃত্রিম বুদ্ধিমত্তা ও ক্লাউড কম্পিউটিং চুক্তি নিয়ে কিছুদিন ধরেই বিতর্ক চলে আসছে। প্রতিষ্ঠানের ভেতরে-বাইরে নানাভাবে এর প্রতিবাদ হয়েছে। তবে এবার মাইক্রোসফটের প্রধান নির্বাহী সত্য নাদেলার সঙ্গে এক বৈঠক থেকে প্রতিবাদ করল কর্মীরা।

ইসরায়েলি সামরিক বাহিনীকে কৃত্রিম বুদ্ধিমত্তা ও ক্লাউড কম্পিউটিং সেবা দেওয়ার চুক্তির প্রতিবাদ করায় মাইক্রোসফটের প্রধান নির্বাহীর সঙ্গে এক বৈঠক থেকে প্রতিষ্ঠানের কয়েকজন কর্মীকে বের করে দেওয়া হয়েছে।

গাজা ও লেবাননে সাম্প্রতিক যুদ্ধের সময় বোমা হামলার লক্ষ্যবস্তু বাছাই করতে মাইক্রোসফট ও ওপেনএআইয়ের অত্যাধুনিক এআই মডেল ব্যবহার করেছে ইসরায়েলি বাহিনী।

তদন্তে ২০২৩ সালে একটি ইসরায়েলি বিমান হামলার বিবরণও রয়েছে, যে হামলায় লেবাননের একটি পরিবারের সদস্যদের বহনকারী গাড়ি থাকা তিন যুবতী মেয়ে এবং তাদের দাদী নিহত হয়। এই হামলাটি মাইক্রোসফট ও ওপেনএআইয়ের অত্যাধুনিক এআই মডেল ব্যবহার করে চালানো হয়েছিল।

আপি জানিয়েছে, ওয়াশিংটনের রেডমন্ডে মাইক্রোসফটের কর্পোরেট অফিসের মিটিংয়ে নতুন পণ্য নিয়ে কথা বলছিলেন প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী সত্য নাদেলা। তার ডান দিকে প্রায় ১৫ ফুট দূরে থাকা কর্মীরা টি-শার্ট পরে পাশাপাশি দাঁড়িয়ে প্রতিবাদী প্রশ্ন ছুড়ে দিচ্ছিলেন নাদেলার দিকে। তারা বলছিলেন, 'আমাদের কোড কি বাচ্চাদের হত্যা করে, এতা কি সত্য?'

পুরো কোম্পানিজুড়ে সরাসরি সম্প্রচারিত ভিডিওতে দেখা যায়, প্রতিবাদের সময়ও নাদেলা কথা বলে যাচ্ছেন। এ সময় দু'জন লোক তাড়াতাড়ি প্রতিবাদকারীদের কাঁধে টোকা দিয়ে ঘর থেকে বের করে দিচ্ছেন।

বিক্ষোভে জড়িত কর্মীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে কি না এমন প্রশ্ন করা হলে মঙ্গলবার মাইক্রোসফট কোনো জবাব দেয়নি। এর আগে ইসরায়েলি সামরিক বাহিনীর সঙ্গে চুক্তি নিয়ে এপির ১৮ ফেব্রুয়ারির প্রতিবেদন নিয়েও মন্তব্য করতে অস্বীকৃতি জানায় প্রতিষ্ঠানটি।

মাইক্রোসফট তাদের ক্লাউড কম্পিউটিং প্ল্যাটফর্মের মাধ্যমে ইসরায়েলি সামরিক বাহিনীকে সেবা দিচ্ছে বলে কয়েক মাস ধরে প্রতিষ্ঠানটির মধ্যে উদ্বেগ প্রকাশ করে আসছিলেন একদল কর্মী। প্রতিষ্ঠানটির কিছু কর্মী ইসরায়েলের সমর্থনেও কথা বলেছেন।

এপির প্রতিবেদনটি সামাজিক যোগাযোগ মাধ্যম এবং কোম্পানির অভ্যন্তরীণ সিস্টেমে মাইক্রোসফট কর্মীদের মধ্যে শেয়ার ও আলোচনা করা হয়েছে। উদ্বেগ উত্থাপনের জন্য প্রতিষ্ঠানের সিনিয়র নেতৃত্বের সঙ্গে কর্মীদের তৈরি একটি কমিউনিটি ফোরামে এপির রিপোর্টের লিঙ্কও দেখানো হয়।

এপির পর্যালোচনা করা স্ক্রিনশট অনুসারে, এক ডজনেরও বেশি কর্মী প্রশ্ন করেছে, মাইক্রোসফট মানবাধিকার রক্ষার জন্য তার ঘোষিত নীতিগুলো লঙ্ঘন করছে কি না এবং এর এআই মডেলগুলো মানুষের ক্ষতি করতে ব্যবহার করতে দিচ্ছে কি না।

সম্প্রতি বিক্ষোভের কারণে বরখাস্ত হওয়া মাইক্রোসফট কর্মীদের একজন গবেষক ও ডেটা সায়েন্টিস্ট আবদো মোহাম্মদ বলেন, কোম্পানিটি তাদের মানবাধিকার প্রতিশ্রুতির চেয়ে মুনাফাকে অগ্রাধিকার দিচ্ছে।

'নো অ্যাজুর ফর অ্যাপার্টহাইড' নামে মাইক্রোসফট কর্মীদের একটি গ্রুপের সঙ্গে কাজ করা আবদো বলেন, দাবিগুলো স্পষ্ট। সত্য নাদেলা এবং মাইক্রোসফটের নির্বাহীদের ইসরায়েলি সামরিক বাহিনীর সঙ্গে চুক্তি বাদ দিয়ে তাদের কর্মীদের কাছে জবাবদিহি করতে হবে।

 

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত