আপডেট :

        মধ্যপ্রাচ্য পরিস্থিতি: বিশ্বজুড়ে মার্কিন নাগরিকদের জন্য সতর্কতা জারি

        সংকটাপন্ন অবস্থায় বিগ বিয়ারের ঈগল ‘জ্যাকি’, বাসায় সঙ্গীকে খুঁজে ডাকছে ‘শ্যাডো’

        শিশুদের বিরল ক্যানসারের রহস্য: তদন্তের দাবিতে অরেঞ্জ কাউন্টিতে বিক্ষোভ

        ৭৪ বছর পর সমুদ্রের তলদেশে মিলল বিধ্বস্ত প্যান অ্যাম বিমানের ধ্বংসাবশেষ

        ইরান যুদ্ধে ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার, নতুন অর্থ চাইল পেন্টাগন

        ট্রাম্পের শুল্ক নীতিতে যুক্তরাষ্ট্রে উত্তর আয়ারল্যান্ডের রপ্তানি ১৫% কমতে পারে: গবেষণা

        ক্যালিফোর্নিয়ায় ডিজিটাল ড্রাইভিং লাইসেন্স কর্মসূচি বড় পরিসরে সম্প্রসারণ

        মাদক সম্রাট ‘এল মায়ো’ জাবাম্বাদার যাবজ্জীবন কারাদণ্ড, ১৫ বিলিয়ন ডলার জরিমানাও

        মার্কিন হামলা অব্যাহত, পাল্টা জবাবের হুঁশিয়ারি ইরানের

        উপকূলে ধেয়ে আসছে ট্রপিক্যাল স্টর্ম বার্থা, বন্যা ও জলোচ্ছ্বাসের সতর্কতা

        এলিডা ঝড়ের প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ার উপকূলে উচ্চ ঢেউয়ের সতর্কতা

        লস এঞ্জেলেসে আবাসিক ভবনে ভয়াবহ আগুন, নিহত ১, বাস্তুচ্যুত ৬০ জন

        চতুর্থ সন্তানের বাবা হলেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স

        যুক্তরাষ্ট্রে ডায়রিয়া প্রাদুর্ভাব: লেটুসে পরজীবী শনাক্তের দাবি ছিল ভুল, জানাল এফডিএ

        ইরানে নতুন করে মার্কিন হামলা, ট্রাম্পের কড়া বার্তা

        সাইক্লোস্পোরা সংক্রমণের আশঙ্কায় ২৭ অঙ্গরাজ্যে আইসবার্গ লেটুস প্রত্যাহার

        লস এঞ্জেলেসে সেতু থেকে ৪০ ফুট নিচে পড়ে আহত নারী, হেলিকপ্টারে উদ্ধার

        ক্যালিফোর্নিয়ায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল কলেজ বাস্কেটবল খেলোয়াড়ের

        ডিজনিল্যান্ডে খাবার ও পানীয়ের দাম বেড়েছে, জনপ্রিয় আইটেমেও মূল্য বৃদ্ধি

        যুক্তরাজ্যে নতুন অভিযোগ, যুক্তরাষ্ট্রে গ্রেপ্তার অ্যান্ড্রু টেট ও তার ভাই ট্রিস্টান

হত্যার হুমকি পাচ্ছেন ইলন মাস্ক

হত্যার হুমকি পাচ্ছেন ইলন মাস্ক

বিশ্বের শীর্ষ ধনকুবের ইলন মাস্ককে দক্ষতা বৃদ্ধি বিষয়ক দপ্তরের (ডিওজিই) দায়িত্ব দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। দায়িত্ব নেওয়ার পর বুধবার ট্রাম্পের দ্বিতীয় মেয়াদের প্রথম মন্ত্রিসভার বৈঠকে অংশ নেন মাস্ক। সেখানেই তিনি চাঞ্চল্যকর তথ্য জানিয়েছেন। খবর এনডিটিভির।

ইলন মাস্ক জানান, তার কাজের জন্য এখন অনেক মৃত্যুর হুমকি পাচ্ছেযানমন্ত্রিসভায় বৈঠকের সময় ট্রাম্প মাস্ককে বক্তব্য দিতে বলেন। সেইসময় ইলন মাস্ক বলেছেন, ডিওজিই টিম তার কাজের মাধ্যমে সরকারি কম্পিউটার সিস্টেমগুলো ঠিক করতে সহায়তা করছে। কমপিউটারের সিস্টেমগুলোর মধ্যে বেশিরভাগই অনেক পুরাতন। তারা যোগাযোগ রাখছে না। সিস্টেমে অনেক ভুল আছে। সফটওয়্যার কাজ করছে না।

তিনি বলেন, আমরা আসলে প্রযুক্তিগত সমর্থন। হাস্যকর হলেও এটাই সত্য। ইলন মাস্ক বলেছেন, ডিওজিই দলের লক্ষ্য হচ্ছে ব্যাপক প্রতারণাকে তুলে ধরা। আমরা যদি এটি না করি তাহলে একদিন যুক্তরাষ্ট্র দেউলিয়া হয়ে যাবে।

আর এটি করতে গিয়েই হত্যার হুমকি পাচ্ছেন বলে মন্ত্রিসভার বৈঠকে জানান ট্রাম্পের ঘনিষ্ঠ এই মিত্র। 

শনিবার ইলন মাস্ক ২৩ লাখ সরকারি কর্মচারীকে ইমেইল করে বলেছিলেন, আগামী ৪৮ ঘণ্টার মধ্যে তাদের জানাতে হবে গত সপ্তাহে তারা ঠিক কী কী কাজ করেছেন। তার মেইলের জবাব না দিলে ধরে নেওয়া হবে সেই সরকারি কর্মী চাকরি থেকে ইস্তফা দিতে ইচ্ছুক। সেই বার্তা পেয়ে আতঙ্ক ছড়িয়েছিল বিভিন্ন সরকারি দপ্তরের কর্মীদের মধ্যে। কিন্তু মাস্কের সেই বার্তাকে আমলে নেয়নি না খোদ ট্রাম্প প্রশাসন।

তার ইমেইল নিয়ে ট্রাম্প প্রশাসন এবং তার দল রিপাবলিকান পার্টিতে অস্বস্তি সৃষ্টি হয়েছে। রিপাবলিকানদের একটি অংশ মনে করছে, তার কার্যক্রম প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্বাচনি অঙ্গীকার পূরণে বাধা সৃষ্টি করতে পারে। এই নিয়ে রিপাবলিকান পার্টির অনানুষ্ঠানিক বৈঠকও হয়েছে। তবে মার্কিন প্রতিনিধি পরিষদের স্পিকারসহ কিছু রিপাবলিকান কংগ্রেসম্যান মাস্কের কর্মকাণ্ডের প্রশংসাও করছেন।


এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত