আপডেট :

        ক্যালিফোর্নিয়ার করোনা হাইস্কুলে হামলার ষড়যন্ত্রের অভিযোগে রিভারসাইড কাউন্টির দুই কিশোর গ্রেপ্তার

        প্রশান্ত মহাসাগরীয় ঝড় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, বন্যার আশঙ্কায় সতর্কতা জারি করল আবহাওয়া কর্তৃপক্ষ

        টানা ৯০০ মাইল সাঁতরে ক্যালিফোর্নিয়ার উপকূল পাড়ি, প্রথম নারী হিসেবে রেকর্ড গড়লেন তিনি

        ক্যালিফোর্নিয়ার মৃত গাছগুলো কোথায় যাচ্ছে, রহস্য খুঁজতে গোয়েন্দার ভূমিকায় পরিবেশকর্মী

        ভয়ংকর ঢেউয়ে ধ্বংস হচ্ছে লং বিচের উপদ্বীপ, শীতের এল নিনোতে আরও বাড়তে পারে বিপর্যয়

        পুতিনের সঙ্গে ট্রাম্পের দূতের বৈঠকের সময় রাশিয়ার মুক্তি পেলেন মার্কিন নাগরিক স্টিফেন হাবার্ড

        ক্যালিফোর্নিয়ায় ৭ হাজারের বেশি ভোটার পেলেন দুটি করে ব্যালট, ভুলটি যেভাবে হলো

        এশীয়-আমেরিকান শিক্ষার্থীদের ভর্তি নীতি নিয়ে সুপ্রিম কোর্টে নতুন মামলা, বদলাতে পারে স্কুলের নিয়ম

        জ্বালানির উচ্চ দাম ও সরকারি প্রণোদনায় ইউরোপে বৈদ্যুতিক গাড়ির বিক্রি রেকর্ড গতিতে বাড়ছে

        যুক্তরাষ্ট্রের প্রতিটি শিশুকে স্পেসএক্সের শেয়ার দেওয়ার প্রতিশ্রুতি ইলন মাস্কের

        যুক্তরাষ্ট্রজুড়ে ১৫ লাখ পাউন্ডের বেশি হট ডগ, ডেলি মিট ও অন্যান্য মাংসজাত পণ্য প্রত্যাহার

        ক্যালিফোর্নিয়ায় নির্বাচনী জালিয়াতির অভিযোগে ২৮ বিদেশি নাগরিকের বিরুদ্ধে ফৌজদারি মামলা

        লস এঞ্জেলেসের আলোচিত ‘আবর্জনার বাড়ি’ আবারও ভরে গেছে, নগর কর্তৃপক্ষের নিষ্ক্রিয়তায় ক্ষুব্ধ প্রতিবেশীরা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় কমছে তাপমাত্রা, সঙ্গে বৃষ্টির সম্ভাবনায় আবহাওয়ায় পরিবর্তনের আভাস

        লিংকন মেমোরিয়াল পুলে ভাঙচুর হলে কী হবে, নতুন মন্তব্যে চ্যালেঞ্জ ছুড়লেন ট্রাম্প

        ক্যালিফোর্নিয়ায় ভাগ্য বদলের চমক, আনাহেইমে বিক্রি হলো ৬৪ মিলিয়ন ডলারের লটারি টিকিট

        পর্যটনের নতুন স্বপ্ন ঘিরে বিতর্ক, উত্তর ক্যালিফোর্নিয়ার দীর্ঘ ট্রেইল নিয়ে উদ্বেগে আদিবাসীরা

        ক্যালিফোর্নিয়ায় প্রথমবার আদিবাসীদের নেতৃত্বে সামুদ্রিক সংরক্ষিত এলাকা গড়ার উদ্যোগ

        লস এঞ্জেলেসের পরবর্তী মেয়রের সামনে বড় চ্যালেঞ্জ, এলএএক্সের পিপল মুভার প্রকল্পেই স্পষ্ট সমস্যা

        যুক্তরাষ্ট্রে ঘরে তৈরি ও কৃত্রিম মা দকের বিস্তার, আরও গভীর হচ্ছে জনস্বাস্থ্য সংকট

ডেমোক্র্যাট শিবিরে তীব্র প্রতিক্রিয়া

ডেমোক্র্যাট শিবিরে তীব্র প্রতিক্রিয়া

হোয়াইট হাউসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে উত্তপ্ত বৈঠকের পর যুক্তরাষ্ট্রের রাজনৈতিক মহলেও তীব্র বিতর্ক দেখা দিয়েছে। শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) ওভাল অফিসের এই অসমাপ্ত বৈঠকের পর জেলেনস্কির সঙ্গে পক্ষে দাঁড়িয়েছেন মার্কিন ডেমোক্র্যাট আইনপ্রণেতারা।


সিনেটের ডেমোক্র্যাট নেতা চাক শুমার বলছেন, ট্রাম্প যে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের হাতের ইশারায় খেলছেন, এটা তারই প্রমাণ।

তিনি বলেন, ট্রাম্প ও ভ্যান্স (ভাইস প্রেসিডেন্ট) পুতিনের নোংরা কাজ করছেন। ডেমোক্র্যাটরা কখনোই স্বাধীনতা ও গণতন্ত্রের জন্য লড়াই থামাবে না।

হাউস ডেমোক্র্যাটিক নেতা হাকিম জেফ্রিস ট্রাম্প-জেলেনস্কি বৈঠককে 'আতঙ্কজনক' বলে অভিহিত করেন। তিনি বলেন, এটি 'কেবল নৃশংস স্বৈরশাসক ভ্লাদিমির পুতিনকে আরও উৎসাহিত করবে'।

কানেকটিকাটের সিনেটর ক্রিস মারফির মতে, ভ্লাদিমির পুতিনকে সুবিধা দেওয়ার জন্য প্রেসিডেন্ট জেলেনস্কিকে বিব্রত করার জন্য বৈঠকে 'পরিকল্পিত আগ্রাসন' চালানো হয়েছে।

তিনি বলেন, এটা একটা বিব্রতকর ব্যাপার ছিল। এটা একটা ঘৃণ্য কাজ ছিল। আপনারা যা দেখেছেন তা হলো, বিশ্বে মার্কিন শক্তি ধ্বংস হয়ে যাচ্ছে। সবাই দেখছে প্রেসিডেন্ট ট্রাম্প মস্কোর এক নৃশংস স্বৈরশাসকের 'ল্যাপডগ' হয়ে উঠছেন।

কানেকটিকাটের সেন রিচার্ড ব্লুমেন্থাল আশা করেন, আলোচনা পুনরায় শুরু বা পুনরুদ্ধার করা যেতে পারে। তিনি বলেন, আমি খুব দৃঢ়ভাবে আশা করি, কংগ্রেসে আমাদের যে জোট রয়েছে এবং এটি একটি খুব শক্তিশালী দ্বিদলীয় জোট। আমরা প্রশাসন এবং অন্যদের বোঝাব যে, পুতিনের নির্লজ্জ আগ্রাসনের বিরুদ্ধে ইউক্রেনে আমাদের দীর্ঘমেয়াদী জাতীয় সুরক্ষার আগ্রহ রয়েছে।

মিনেসোটার সিনেটর অ্যামি ক্লোবুচার বলেন, জেলেনস্কি আমাদের দেশকে বারবার ব্যক্তিগতভাবে এবং প্রকাশ্যে ধন্যবাদ জানিয়েছেন। আমাদের দেশ তাকে এবং ইউক্রেনীয় দেশপ্রেমিকদের ধন্যবাদ জানায়, যারা একজন স্বৈরশাসকের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে, তাদের নিজেদের কবর দিয়েছে এবং পুতিনকে ইউরোপের বাকি অংশে যাত্রা থেকে বিরত রেখেছে। লজ্জা পাওয়া উচিত!

 

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত