আপডেট :

        গুলিতে ব্রেইন ডেড গর্ভবতী নারী, আহত বোনও

        ইন-এন-আউটে কর্মীদের বাঁচাতে স্প্যাটুলা হাতে নারীর মুখোমুখি তরুণ

        নারীবাদী আন্দোলনের অগ্রণী মুখ গ্লোরিয়া স্টেইনেম আর নেই

        এপস্টিন তদন্তে হাজির না হয়ে কংগ্রেসের বিরুদ্ধে মামলা লিওন ব্ল্যাকের

        বিয়ের অনুষ্ঠানে ক্ষেপণাস্ত্র হামলা? তদন্ত করছে যুক্তরাষ্ট্র

        ভেনেজুয়েলীয়কে গুলি, মিথ্যা বলায় আইসিই এজেন্ট অভিযুক্ত

        লস এঞ্জেলেসে ৪০ হাজার পাউন্ড বিয়ার চুরি, তথ্য দিলে মিলবে ২০ হাজার ডলার পুরস্কার

        হারিকেনে রূপ নিয়েছে ট্রপিক্যাল স্টর্ম ‘মেরি’, লেবার ডে ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও বড় ঢেউয়ের আশঙ্কা

        লস এঞ্জেলেসের পোশাক কোম্পানি থেকে ২৫ লাখ ডলারের বেশি চুরির অভিযোগ, নারীর বিরুদ্ধে ১০৬ মামলা

        যুক্তরাষ্ট্র-কানাডায় কোটি মানুষের ড্রাইভিং লাইসেন্স ফাঁসের অভিযোগ, তদন্তে এফবিআই

        বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলায় ৪ জন নিহত, ‘যুদ্ধাপরাধের’ অভিযোগ ইরানের

        সংকট মোকাবিলায় যুক্তরাষ্ট্র-কানাডা থেকে লন্ডনে সরানো হলো নেদারল্যান্ডসের বিপুল স্বর্ণ

        শ্রমিক দিবসের ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও ঝড়ের আশঙ্কা

        সড়কের পাশে নবজাতকের মরদেহ, হত্যার অভিযোগে বাবা ও ১৪ বছরের মেয়েকে খুঁজছে পুলিশ

        বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলায় ৫ জন নিহতের পর মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা

        ২৫০ দিন পর থাইল্যান্ডে মার্কিন বিমানবাহী রণতরী, স্বস্তি পাচ্ছেন ৫ হাজার নাবিক

        ভুল বাড়ির দরজায় কড়া নাড়ায় কলেজছাত্রকে গুলি, পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে মামলা

        সাবেক অভিবাসন কর্মকর্তাদের চাকরি ঠেকাতে ক্যালিফোর্নিয়ায় নতুন বিল

        ক্যালিফোর্নিয়ায় ঈদুল ফিতর ও ঈদুল আজহাকে স্বীকৃতি দেওয়ার বিল

        টুপাক শাকুর হত্যার পরিকল্পনায় সাবেক গ্যাং বস দোষী সাব্যস্ত

নতি স্বীকার জেলেনস্কির, চুক্তি সইয়ে প্রস্তুত ইউক্রেন

নতি স্বীকার জেলেনস্কির, চুক্তি সইয়ে প্রস্তুত ইউক্রেন

গত শুক্রবার বিরল খনিজ সম্পদ নিয়ে একটি চুক্তি সই করতে হোয়াইট হাউসে যান ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তবে সেইদিন সাংবাদিকদের সামনেই বৈঠকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের সঙ্গে নজিরবিহীন বাগযুদ্ধে জড়িয়ে পড়েন তিনি। এতে একপর্যায়ে জেলেনস্কিকে হোয়াইট হাউস ত্যাগ করতে বলা হয়। সেইসঙ্গে ভেস্তে যায় চুক্তি। তবে ঘটনার কয়েকদিনের মধ্যে সুর নরম করলেন ইউক্রেনের প্রেসিডেন্ট। খবর আল জাজিরার।

জেলেনস্কি বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি খনিজ চুক্তি সইয়ের জন্য প্রস্তুত ইউক্রেন। রোববার (২ মার্চ) ইউরোপীয় নেতাদের সঙ্গে লন্ডনে এক সম্মেলনের পর এমন মন্তব্য করেছেন তিনি। জেলেনস্কি বলেছেন, এই চুক্তি এগিয়ে নিতে কিয়েভ প্রস্তুত আছে।

লন্ডন স্ট্যানস্টেড বিমানবন্দরে সাংবাদিকদের জেলেনস্কি বলেছেন, অতীতে কী ঘটেছে তা সত্ত্বেও আমাদের নীতি হলো সামনে অগ্রসর হওয়া। আমরা গঠনমূলক, আমরা যদি এই চুক্তি সইয়ের ব্যাপারে রাজি তাহলে আমরা এটি সই করতে প্রস্তুত। এবং সত্যি বলতে, আমি বিশ্বাস করি যুক্তরাষ্ট্রও প্রস্তুত।

এ ছাড়াও জেলেনস্কি জানান তার বিশ্বাস, ট্রাম্পের সঙ্গে তার সম্পর্ক পুনরুজ্জীবিত করা যাবে এবং ট্রাম্পের প্রশাসন কিয়েভের প্রতি সহায়তা বিচ্ছিন্ন করবে না।

আমার মনে করি আমাদের সম্পর্ক অব্যাহত থাকবে। কারণ এটি নির্দিষ্ট একটি মুহূর্তে সম্পর্কের চেয়েও বেশি কিছু।

ইউক্রেন বিশ্বের সবচেয়ে বড় দেশ নয় কিন্তু সবাই দেখতে পাচ্ছে কীভাবে মুক্তি ও স্বাধীনতার জন্য ইউক্রেন লড়াই করে, বলেন জেলেনস্কি। যুক্তরাষ্ট্রের সাহায্যের ওপর ইউক্রেন নির্ভরশীল বলেও স্বীকার করেছেন দেশটির প্রেসিডেন্ট।

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত