আপডেট :

        শ্রমিক দিবসের ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও ঝড়ের আশঙ্কা

        সড়কের পাশে নবজাতকের মরদেহ, হত্যার অভিযোগে বাবা ও ১৪ বছরের মেয়েকে খুঁজছে পুলিশ

        বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলায় ৫ জন নিহতের পর মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা

        ২৫০ দিন পর থাইল্যান্ডে মার্কিন বিমানবাহী রণতরী, স্বস্তি পাচ্ছেন ৫ হাজার নাবিক

        ভুল বাড়ির দরজায় কড়া নাড়ায় কলেজছাত্রকে গুলি, পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে মামলা

        সাবেক অভিবাসন কর্মকর্তাদের চাকরি ঠেকাতে ক্যালিফোর্নিয়ায় নতুন বিল

        ক্যালিফোর্নিয়ায় ঈদুল ফিতর ও ঈদুল আজহাকে স্বীকৃতি দেওয়ার বিল

        টুপাক শাকুর হত্যার পরিকল্পনায় সাবেক গ্যাং বস দোষী সাব্যস্ত

        কয়েক মাসের উত্তেজনার পর পদত্যাগ করলেন মার্কিন সেনাসচিব

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় কমছে তাপ, রোববার থেকে স্বস্তি

        লা ভার্নেতে পানির ট্যাংকে আটকা মা ভালুক ও দুই শাবক উদ্ধার

        চুরি করা ক্রেডিট কার্ডের তথ্য দিয়ে ৩৮ হাজার ডলারের কেনাকাটা

        শুল্কযুদ্ধে কানাডা-যুক্তরাষ্ট্রের মানুষের ওপর কতটা চাপ পড়বে?

        ট্রাম্পের বক্তৃতা নিয়ে বাজি, সাবেক হোয়াইট হাউস কর্মীকে ১.৭২ লাখ ডলার জরিমানা

        ট্রাম্পকে জবাব, লেক অন্টারিওতে বড় সাইন বসাল কানাডা

        ক্যালিফোর্নিয়ার দম্পতি: ‘জানতাম, এবার মারা যাব’—নেপালের বন্যা থেকে বাঁচার গল্প

        ডানপন্থী ভাষ্যকার মিলো ইয়ান্নোপোলাসকে আটক করেছে আইসিই

        ভেনেজুয়েলার ৬৫ বিলিয়ন ব্যারেল তেলের নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র

        লস এঞ্জেলেসে হিট-অ্যান্ড-রান মামলার অভিযুক্ত গ্রেপ্তার

        অ্যানথ্রপিকের বিরুদ্ধে বেআইনি প্রতিশোধ নিয়েছিল ট্রাম্প প্রশাসন: আদালত

চার দেশের অভিবাসীর বৈধতা বাতিলের সিদ্ধান্ত নিয়েছে ট্রাম্প প্রশাসনের

চার দেশের অভিবাসীর বৈধতা বাতিলের সিদ্ধান্ত নিয়েছে ট্রাম্প প্রশাসনের

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন ঘোষণা করেছে, কিউবা, হাইতি, নিকারাগুয়া এবং ভেনেজুয়েলার পাঁচ লাখের বেশি অভিবাসীর বৈধতা বাতিল করা হবে। যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় সরকার জানান, আগামী ২৪ এপ্রিল এসব অভিবাসীর যুক্তরাষ্ট্রে থাকার অনুমতির মেয়াদ শেষ হবে এবং এর আগেই তাদের দেশত্যাগ করতে হবে।

সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনের শাসনামলে চালু হওয়া সিএইচএনভি (CHNV) নামের মানবিক কর্মসূচির আওতায় এসব অভিবাসী যুক্তরাষ্ট্রে প্রবেশের সুযোগ পেয়েছিলেন। কর্মসূচির উদ্দেশ্য ছিল বৈধ অভিবাসনের পথ উন্মুক্ত করা। কিন্তু ট্রাম্প প্রশাসন ক্ষমতায় এসে এই কর্মসূচি বন্ধের সিদ্ধান্ত নেয়।

২৪ এপ্রিলের মধ্যে কতজন অভিবাসী অন্য কর্মসূচির আওতায় বৈধভাবে যুক্তরাষ্ট্রে থাকার অনুমতি পাবেন, তা এখনো স্পষ্ট নয়। সিএইচএনভি কর্মসূচি বন্ধ হওয়ায় তাদের অনেকের ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়েছে।

২০২২ সালে বাইডেন প্রশাসন প্রথমে ভেনেজুয়েলার অভিবাসীদের জন্য এই কর্মসূচি চালু করেছিল। পরে কিউবা, হাইতি ও নিকারাগুয়ার নাগরিকদেরও এতে অন্তর্ভুক্ত করা হয়। অভিবাসনপ্রত্যাশীদের শর্তসাপেক্ষে দুই বছরের জন্য প্যারোল মর্যাদায় যুক্তরাষ্ট্রে থাকার সুযোগ দেওয়া হয়। কিন্তু এর জন্য তাদের একজন মার্কিন পৃষ্ঠপোষক থাকা বাধ্যতামূলক ছিল।

বাইডেন প্রশাসনের যুক্তি ছিল, এই কর্মসূচির মাধ্যমে যুক্তরাষ্ট্রের দক্ষিণাঞ্চলীয় সীমান্তে অবৈধ অভিবাসন কমবে। তবে ট্রাম্প প্রশাসনের মতে, কর্মসূচিটি লক্ষ্য পূরণে ব্যর্থ হয়েছে।

এইদিকে, রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে যুক্তরাষ্ট্রে আশ্রয় নেওয়া প্রায় ২ লাখ ৪০ হাজার ইউক্রেনীয় নাগরিকের অস্থায়ী বৈধতাও বাতিল করার কথা ভাবছে ট্রাম্প প্রশাসন।

উপসাগরীয় চার দেশের অভিবাসী সংখ্যা সিএইচএনভি কর্মসূচির অধীনে যুক্তরাষ্ট্রে প্রবেশ করা অভিবাসীদের মধ্যে রয়েছে হাইতি যার অভিবাসী সংখ্যা ২ লাখ ১৩ হাজার। কিউবা, অভিবাসী সংখ্যা ১ লাখ ১০ হাজার ৯০০। নিকারাগুয়া, ৯৩ হাজার এবং ভেনেজুয়েলার উল্লেখযোগ্য সংখ্যক অভিবাসী প্রবেশ করেছে।

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত