আপডেট :

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

        ইলহান ওমরের বাড়িতে অভিবাসন কর্মকর্তাদের তল্লাশি, তদন্তের কারণ নিয়ে বাড়ছে রাজনৈতিক বিতর্ক

        সিক্স ফ্ল্যাগসে রোলারকোস্টার দুর্ঘটনায় একজনের মৃ ত্যু, আহত হয়েছেন আরও কয়েকজন

        সোমবারও বৃষ্টি থাকবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, এরপর আবারও বাড়বে তাপমাত্রা

        ঝড় র‍্যাচেলের বিপদ কাটলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন শঙ্কা, সামনে দাবানলের ঝুঁকি বাড়াবে সান্তা আনা বাতাস

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচন ঘিরে আলোচনায় নিথ্যা রমন, নীতিগত অবস্থানে পরিবর্তন নিয়ে প্রশ্ন

        পুরোনো জনপ্রিয় নামেই নতুন গাড়ি আনছে জিপ, ফিরছে বহুল বিক্রীত রেনেগেড

        খরচ বাড়ছে, লাভ কমছে, তবু ট্রাম্পের প্রতি আনুগত্য ধরে রাখতে লড়ছেন মার্কিন খামারিরা

        জ্বালানি যুদ্ধবিরতির পরও রুশ হামলায় ইউক্রেনে বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে বহু এলাকা

        উপকূলে বন্যার শঙ্কা, দেড় মাইল রুট বদলে শুরু হলো লং বিচ ম্যারাথন

        ক্যালিফোর্নিয়ার সৈকতে পানিতে উপুড় হয়ে ছিলেন এক ব্যক্তি, পরে তাঁর মৃ ত্যুর খবর

        বাসের সমর্থকদের ব্যাপক উপস্থিতিতে উত্তাল বৈঠক, লস এঞ্জেলেসের গৃহহীন সেবা সংস্থা বদলের উদ্যোগে বাধা

        ঝড় র‍্যাচেলের প্রভাব কমলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় প্রবল বাতাস, ভারী বৃষ্টি ও বন্যা অব্যাহত

        পেনসিলভানিয়ার বাড়িতে বন্দুক হামলায় নিহত আটজন, তাদের মধ্যে দুই শিশু ও অন্তঃসত্ত্বা নারী

        রিয়াদ বিমানবন্দরে হামলা, মধ্যপ্রাচ্যের সংঘাত আরও বিপজ্জনক মোড় নেওয়ার আশঙ্কা

        ১২ বছরের শিশুকে যৌন নি র্যা তনের অভিযোগে কুইন্সে ৭২ বছর বয়সী ব্যক্তি গ্রে প্তা র

কেউ একজন বড় ভুল করেছেন: মার্কো রুবিও

কেউ একজন বড় ভুল করেছেন: মার্কো রুবিও

ইয়েমেনে হুতি বিদ্রোহীদের ওপর যুক্তরাষ্ট্রের হামলার গোপন তথ্য ভুলক্রমে ফাঁস হওয়ায় কংগ্রেসে কঠোর জবাবদিহির মুখে পড়েছেন ট্রাম্প প্রশাসনের তিন শীর্ষ গোয়েন্দা কর্মকর্তা।

স্থানীয় সময় গত মঙ্গলবার (২৫ মার্চ) সিনেটে রুদ্ধদ্বার শুনানিতে ডেমোক্র্যাট সিনেটরদের কঠোর প্রশ্নের মুখোমুখি হন জাতীয় গোয়েন্দা পরিচালক তুলসি গ্যাবার্ড, সিআইএ প্রধান জন র‌্যাটক্লিফ ও এফবিআই পরিচালক ক্যাশ প্যাটেল।

এইদিকে রাষ্ট্রীয় সফরে জ্যামাইকায় গিয়ে সিগন্যাল কেলেঙ্কারি নিয়ে গতকাল বুধবার সাংবাদিকদের প্রশ্নের মুখে পড়েন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। এই সময় তিনি বলেন, ‘এটা স্পষ্ট যে কেউ একজন বড় ভুল করেছেন এবং একজন সাংবাদিককে যুক্ত করেছেন।’

সিগন্যাল গ্রুপে নিজের ভূমিকাকে এতটা বড় করে দেখছেন না রুবিও। তিনি আরও বলেন, তাঁর দিক থেকে যোগাযোগের বিষয়টি যাচাইয়ে তিনি বার্তা দিয়েছিলেন। হামলার পর অভিনন্দন জানাতে তিনি আবার বার্তা দেন।


পররাষ্ট্রমন্ত্রী জানান, ‘সিগন্যালে দেওয়া তথ্য বাইরে প্রকাশের ইচ্ছা থেকে দেওয়া হয়নি। অবশ্য প্রতিরক্ষা সদর দপ্তর পেন্টাগন বলেছে, এসব তথ্যের কোনোটিই মার্কিন বাহিনীর সদস্যদের জীবন ঝুঁকিতে ফেলবে না।’

এই ঘটনায় জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মাইক ওয়াল্টজ তথ্য ফাঁসের দায় স্বীকার করেন। কিন্তু তিনি এর তদন্তের দায়িত্ব ইলন মাস্ককে দিয়েছেন- যা নিয়ে নতুন করে বিতর্ক শুরু হয়েছে।  


এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত